logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার
  3. প্রবাসীদের অর্থায়নে কুলাউড়া হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান

প্রবাসীদের অর্থায়নে কুলাউড়া হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান


প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২১, ৯:৪৩:৩৫

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২০ শয্যা কোভিড-১৯ আইসোলেশন ইউনিটে যুক্তরাষ্ট্রে বসবাসরত কুলাউড়ার প্রবাসীদের উদ্যোগে ৩২টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়।

রোববার (৮ আগস্ট) বিকেল ৩টায় প্রবাসীদের নিয়ে সংগঠন কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ ইনক্ এর অর্থায়নে হাসপাতালের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, পৌর মেয়র সিপার উদ্দিন আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মো. এনামুল ইসলাম, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন জালাল।

সংগঠনের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন জালাল জানান, আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রথম পর্যায়ে ১১টি অক্সিজেন সিলিন্ডার হাসপাতালে প্রদান করা হয়েছে। আগামী দুই দিনের মধ্যে বাকি ২১টি সিলিন্ডার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের অনুরোধের প্রেক্ষিতে করোনার এই দুর্যোগের সময় আমরা অক্সিজেন সিলিন্ডারের পাশাপাশি সার্বক্ষণিক সিলিন্ডারের রিফিলের ব্যবস্থা করো দেবো সংগঠনের পক্ষ থেকে। এছাড়া আমাদের সংগঠনটি কুলাউড়ার বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলো।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার বলেন, কুলাউড়া হাসপাতালে বর্তমানে ৭০টি অক্সিজেন সিলিন্ডার মজুদ রয়েছে। তারমধ্যে কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ ইনক্ প্রথম পর্যায়ে ১১ টি, মৌলভীবাজার জেলা সমিতি ২৫টি ও হাসপাতালের ব্যবস্থাপনায় ৩৪টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। অক্সিজেন সিলিন্ডারের রিফিল শেষ হলে এখন শুধু প্রয়োজন রিফিল ভরানো। তাহলে আমরা করোনা রোগীদের বেশি সেবা দিতে পারবো।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান ও সভাপতি ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী বলেন, প্রবাসে অবস্থান করেও করোনা মহামারির এই কঠিন দুর্যোগের সময় কুলাউড়ার মানুষের প্রয়োজনের কথা চিন্তা করে কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ ইনক্ যে মানবিক উদ্যোগ হাতে নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। করোনা রোগীদের জন্য তারা হাসপাতালে ৩২টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করায় উপজেলাবাসীর পক্ষ থেকে সংগঠনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আইসোলেশন ইউনিটের রক্ষণাবেক্ষণ কার্যক্রমে সরকারের পাশাপাশি দেশ ও প্রবাসে অবস্থানরত সকল বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি।

মৌলভীবাজার এর আরও খবর
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত

ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত

শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার

শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার

<span style='color:#ff0000;font-size:16px;'>শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে  প্রধানমন্ত্রী তারেক রহমান</span> <br> জনগণের টাকা আর পাচার হতে দেব না

শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান
জনগণের টাকা আর পাচার হতে দেব না

সর্বশেষ সংবাদ
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত
ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top