logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. শীর্ষ সংবাদ
3. করোনা আক্রান্ত মুহিতের শ্বাসকষ্ট, ফুসফুসের অবস্থাও ভালো নয়

করোনা আক্রান্ত মুহিতের শ্বাসকষ্ট, ফুসফুসের অবস্থাও ভালো নয়

প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২১, ৮:২০:৩৫

রোববার সিএমএইচে ভর্তি সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে দেখতে যান তার ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

করোনাভাইরাসে আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দুর্বল হয়ে পড়েছেন। তার ফুসফুসের অবস্থা ভালো নয়। মাঝ মাঝে শ্বাসকষ্টও হচ্ছে।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান মুহিতের ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, ‘ওনার সমস্যা আছে। একটু অসুবিধা হয়। অক্সিজেন, ভেন্টিলেটর লাগানো আছে। সিটি স্ক্যানেও সমস্যা ধরা পড়েছে। এরা ২৫ পার্সেন্টের বেশি হলে মনে করে সিভিয়ার। ওনার তার চেয়ে অনেক বেশি। শ্বাস-প্রশ্বাসে সমস্যা হয়। উনি অনেক পাতলা হয়ে গেছেন। প্রায়ই কিছু খান না। কালও খাননি। এতে উনি দুর্বল হয়ে পড়েছেন। তবে কাল ভালো ঘুম হয়েছে। আগের দিনে তিনি ঘুমাননি।’

২৭ জুলাই সাবেক এই অর্থমন্ত্রীর করোনা শনাক্ত হয়। বৃহস্পতিবার ৮৭ বছর বয়সী মুহিতকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করান স্বজনরা।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উনি (মুহিত) ভালো আছেন। উনি ঈদের সময় কোরবানি দিয়েছেন। উনি সেখানে ছিলেন। সবার সঙ্গে ওঠাবসা করেছেন। সবার সঙ্গে মিশেছেন। ওনার বাসার ওখানে গ্যারেজের কাছে একটি খাবার জায়গা আছে। সবাই আসলে সেখানে বসে চা-নাশতা খায়। সেখানে সবাই আসে। খাবারটাবার খায়। উনি সবার সঙ্গে মিশেছেন। কথা বলেছেন।

‘যাই হোক, ওনার কোভিড হয়। কেবল উনি নয়, পরিবারের সবারই কোভিড পজেটিভ হয়। উনি খুব অসুবিধায় ছিলেন। যেহেতু বাসায় তার দেখাশোনার সমস্যা ছিল। বাসায় যে দুটি মেয়ে কাজটাজ করে তারাও কোভিড পজিটিভ। ওনার ছেলেও কোভিড পজিটিভ, ওনার ওয়াইফও পজিটিভ। আমরা বিষয়টা প্রধানমন্ত্রীকে জানালাম। হসপিটালে গেলে ওনার ট্রিটমেন্টটা হবে। বাসায় অনেক সমস্যা। ভেন্টিলেটর, অক্সিজেন সমস্যা। তাই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উনি এখন সিএমএইচের চিকিৎসায় আছেন। খুব দুর্বল হয়ে পড়েছেন। কিন্তু তিনি সব বিষয়ে খুব অ্যালার্ট। সব খোঁজখবর রাখছেন। আমি বললাম, আগামী সপ্তাহ থেকে প্রতি সপ্তাহে এক কোটি মানুষকে টিকা দেব।’

এ কে মোমেন বলেন, ‘এটা শুনে উনি বললেন, ইটস অ্যা গুড প্রোগ্রাম। কিন্তু পারবা নাকি? তোমার ভ্যাকসিন আছে? আমি বললাম, ভ্যাকসিন আছে, লোকবলও আছে। আগামী দুই মাসে দেশের আট কোটি লোককে ভ্যাকসিন দিতে চাই।

‘উনি বললেন, ভালো কথা। এখানে সব আছে। বই নেই। পত্রিকা নেই। হাসপাতালওয়ালারা পত্রিকা দেয় না।’

তিনি বলেন, ‘আমরা ব্যবস্থা করেছি পত্রিকা কিনে দিতে। উনি আমাকে বললেন, বই নেই। আমি বললাম, বই দেয়া হবে। আমি চারটা বই দিয়ে এসেছি। আরও দেব।’

মোমেন বলেন, ‘হাসপাতালে ওনাকে বেশির ভাগ সময়ই ঘুমিয়ে রাখা হয়। ওনার বয়স ৮৭। বয়স অনেক। এখনও উনি নেগেটিভ হননি। কেবল সাত দিন। উনি ডাবল ডোজ টিকা নিয়েছেন। এটাই আমাদের আশার কথা। আপনারা ওনার জন্য দোয়া করেন। উনি আমাদের অ্যাসেট। আল্লাহ যেন ওনাকে রক্ষা করেন।’

অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত ১২টি বাজেট উপস্থাপন করেছেন, যার ১০টি আওয়ামী লীগ সরকারের আমলের। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য। আবদুল মুহিত ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন।

শীর্ষ সংবাদ এর আরও খবর
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী

৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top