logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. সাকিবের দুর্দান্ত লড়াইয়ে টাইগারদের সিরিজ জয়

সাকিবের দুর্দান্ত লড়াইয়ে টাইগারদের সিরিজ জয়

প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২১, ৯:২৮:১৫

নিশ্চিত পরাজয়ের ম্যাচে সাকিব আল হাসানের দায়িত্বশীল ব্যাটিংয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল টাইগাররা।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় খেলায় ৩ উইকেটে জয় পায় বাংলাদেশ দল। এই জয়ে ১০৯ বলে অপরাজিত ৯৬ রান করেন সাকিব।

৯.৩ ওভারে দলীয় ৩৯ রানে দেশ সেরা ওপেনার তামিম ইকবাল আউট হওয়ার পর ব্যাটিংয়ে নামেন সাকিব। তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি লিটন কুমার দাস ও মোহাম্মদ মিঠুন। তামিম আউট হওয়ার পর ১১ রানের ব্যবধানে ফেরেন লিটন-মিঠুন।

পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা মোসাদ্দেক হোসেন সৈকত চতুর্থ উইকেটে সাকিবের সঙ্গে ২৫ রানের জুটি গড়ে ফেরেন সৈকত।

এরপর পঞ্চম উইকেটে সাকিবের সঙ্গে ৫৫ রানের জুটি গড়ে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ (২৬)। মাহমুদউল্লাহ আউট হওয়ার পর সাকিবকে যোগ্য সঙ্গ দিতে পারেননি মেহেদী হাসান মিরাজ। মাত্র ১৫ রানের ব্যবধানে ফেরেন তিনি।

সপ্তম উইকেটে আফিফ হোসেনের সঙ্গে ২৮ রানের জুটি গড়েন সাকিব আল হাসান। ৩৮.৩ ওভারে দলীয় ১৭৩ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন আফিফ (১৫)।

তামিম, লিটন, মিঠুন, মোসাদ্দেক, মাহমুদউল্লাহ, মিরাজ, আফিফ আউট হলে সাকিবের সঙ্গে দলের হাল ধরেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। অষ্টম উইকেটে তারা ৬৯ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

দলের জয়ে ১০৯ বলে ৮টি চারের সাহায্যে অপরাজিত ৯৬ রান করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৩৪ বলে অপরাজিত ২৮ রান করেন সাইফউদ্দিন।

রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান করে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন ওয়েসলি মাধেভেরে।

এছাড়া ৪৬ রান করেন অধিনায়ক ব্রান্ডন টেইলর। ৩০ রান করেন সিকান্দার রাজা। বাংলাদেশ দলের হয়ে তরুণ পেসার শরিফুল ইসলাম শিকার করেন ১০ ওভারে ৪৬ রানে ৪ উইকেট। ৪২ রানে ২ উইকেট শিকার করেন সাকিব আল হাসান।

সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে: ৫০ ওভারে ২৪০/৯ (মাধেভেরে ৫৬, টেইলর ৪৬, মাইয়ার্স ৩৪, সিকান্দার রাজা ৩০; শরিফুল ৪/৩৪, সাকিব ২/৪২)।

বাংলাদেশ: ৪৯.১ ওভারে ২৪২/৭ (সাকিব ৯৬*, সাইফউদ্দিন ২৮*, মাহমুদউল্লাহ ২৬, লিটন ২১, তামিম ২০)।

ফল: বাংলাদেশ ৩ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা: সাকিব আল হাসান

খেলা এর আরও খবর
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

অবিশ্বাস্য কামব্যাকের গল্পে মিশরের হৃদয় ভেঙে কোয়ার্টারে আর্জেন্টিনা

অবিশ্বাস্য কামব্যাকের গল্পে মিশরের হৃদয় ভেঙে কোয়ার্টারে আর্জেন্টিনা

সর্বশেষ সংবাদ
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত
ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top