logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. কোপা আমেরিকা : মাঠ নিয়ে ক্ষুব্ধ ব্রাজিল কোচ

কোপা আমেরিকা : মাঠ নিয়ে ক্ষুব্ধ ব্রাজিল কোচ

প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২১, ৯:৫৬:০৪

কোপা আমেরিকায় বৃহস্পতিবার টানা তৃতীয় ম্যাচ জিতেছে ব্রাজিল। কিন্তু ভেনেজুয়েলা ও পেরুর মতো কলম্বিয়া সহজে ছেড়ে দেয়নি তাদের। প্রথম দুই ম্যাচে সাত গোল করা ব্রাজিল কলম্বিয়ার সঙ্গে পয়েন্ট হারাতে বসেছিল। শেষ পর্যন্ত ইনজুরি টাইমের দশম মিনিটে কাসেমিরোর হেড তিন পয়েন্ট এনে দেয় তাদের। বিতর্কিত ম্যাচে ২-১ গোলের কষ্টার্জিত জয়ের পর রিও ডি জেনেইরোর এস্তাদিও নিল্তন সান্তোসের মাঠকে ‘অগ্রহণযোগ্য’ বললেন কোচ তিতে।

লুইস দিয়াজের চমৎকার ভলিতে কলম্বিয়া দশম মিনিটে লিড নেয়। বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল দ্বিতীয়ার্ধের আগে কোনও সুযোগই তৈরি করতে পারেনি। বদলি নেমে রবার্তো ফিরমিনো নির্ধারিত সময় শেষ হওয়ার ১২ মিনিট আগে সমতা ফেরান।

৭৮তম মিনিটে সমতাসূচক গোল বিল্ডআপের সময় রেফারি নেস্তর পিতানার গায়ে লাগে। তারপরও ড্রপ বলের সিদ্ধান্ত না দিয়ে খেলা চালিয়ে যান তিনি। এই ঘটনায় কলম্বিয়া বেশ কিছুক্ষণ ধরে প্রতিবাদ জানায়। তাই ইনজুরি টাইমও বেড়ে যায়, যা কাজে লাগিয়ে কাসেমিরো ১০০তম মিনিটে জয়সূচক গোল করেন।

ম্যাচ শেষে মাঠকে দুষলেন তিতে। তার দাবি, এটি পুরো খেলার সৌন্দর্যকে নষ্ট করেছে। এমনকি তার দলের জন্য খেলা কঠিন হয়ে পড়েছিল।

তিতে বলেছেন, ‘এই মাঠকে আমি ভয়ঙ্কর বলবো না, কিন্তু ফুটবল খেলার জন্য খুব খারাপ ছিল। খেলার সৌন্দর্যকে নষ্ট করে দিয়েছে এটি। কেউ চাইলেও সুযোগ তৈরি করতে পারছিল না। দুই উচ্চপর্যায়ের দলের খেলোয়াড়দের জন্য এটি ছিল অগ্রহণযোগ্য, যারা ইউরো সেরা মানের খেলা খেলে।’

ব্রাজিল কোচ আরও যোগ করেছেন, ‘বলও ছিড়ে গিয়েছিল। খেলার ছন্দ নষ্ট হয়ে যাচ্ছিল। ব্রাজিলের সব খেলোয়াড়দের জিজ্ঞাসা করলে তারাও একই মন্তব্য করবে। দারুণ খেলা খেলতে হলে কন্ডিশনও ভালো থাকতে হবে। আমি এটা পরিষ্কার করে বলতে চাই।’

টানা ছয় ম্যাচ ক্লিনশিট রাখার পর গোল খেলো ব্রাজিল। তিতে এ নিয়ে বললেন, ‘কলম্বিয়ার বিপক্ষে এই খেলায় চিরায়ত ব্রাজিলকে দেখা যায়নি। সব ম্যাচ ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আমরা চাপের মধ্যে খেললাম। এভাবে খেলা কঠিন, দ্রুত ছন্দে ফিরতে চাইলেও তা হচ্ছিল না।’

খেলা এর আরও খবর
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা

পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা

‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!

‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!

ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন লঙ্কান ক্রিকেটার

ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন লঙ্কান ক্রিকেটার

বিপিএলের ২ ম্যাচ বাতিল

বিপিএলের ২ ম্যাচ বাতিল

সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top