logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. ‘রেহানা মরিয়ম নুরের’ স্বত্ব কিনে নিলো বার্লিনের ফিল্মস বুটিক

‘রেহানা মরিয়ম নুরের’ স্বত্ব কিনে নিলো বার্লিনের ফিল্মস বুটিক

প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২১, ১২:৩৭:২২

আবদুল্লাহ মোহাম্মদ সাদের চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নুরের’ স্বত্ব কিনে নিলো বার্লিন ভিত্তিক সেলস এজেন্ট ফিল্মস বুটিক। কান ফিল্ম ফেস্টিভ্যালে আন সার্টেইন রিগার্ড ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়া এই সিনেমাটি এখন বিশ্বজুড়ে প্রচারের স্বত্ব পেল খ্যাতনামা এই প্রতিষ্ঠানটি।

বিশ্বখ্যাত বিনোদন ম্যাগাজিন ভ্যারাইটিতে একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুরের জেরেমি চুয়ার প্রযোজনায় ছবিটি প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সিনেমা হিসেবে কানের অফিশিয়াল সিলেকশনে ঠাঁই পেল। পরিচালনার পাশাপাশি, ছবিটির চিত্রনাট্যও লিখেছেন তরুণ নির্মাতা সাদ।

নিজের প্রথম ছবি ‘লাইভ ফ্রম ঢাকা’র মাধ্যমেই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিলেন সাদ। ২০১৬ সালে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পরিচালক ও সেরা অভিনেতার পুরস্কার জয় করে লাইভ ফ্রম ঢাকা। পরে লোকার্নো এবং রটেরডামের মতো চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয় ছবিটি।

প্রযোজক হিসেবে জেরেমি চুয়াও কানের নিয়মিত অংশগ্রহণকারী। এর আগে ২০১৬ সালে তার প্রযোজিত ছবি ‘এ ইয়েলো বার্ড’ জায়গা করে নেয় সম্মানজনক এই চলচ্চিত্র উৎসবে।

‘রেহানা’ চলচ্চিত্র সম্পর্কে ভ্যারাইটিতে বলা হয়েছে, এটি মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রেহানা মরিয়ম নুরের গল্প। যে একই সাথে একজন মা, কন্যা, বোন, চিকিৎসক ও শিক্ষক। নিজের জীবনকে সুন্দর স্বাভাবিক রাখতে যে প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছে। একদিন, এক অধ্যাপকের ঘর থেকে একটি মেয়েকে কাঁদতে কাঁদতে বের হয়ে যেতে দেখেন রেহানা। আর এই ঘটনা সমূলে পালটে দেয় তার আপাত সাধারণ জীবন।

ভ্যারাইটিকে দেয়া সাক্ষাৎকারে পরিচালক সাদ জানান, আমি একটি বড় পরিবারে, তিন বোনের সাথে বেড়ে উঠেছি। আমার চিন্তা প্রক্রিয়ায় তাদের গভীর প্রভাব রয়েছে। আমার বিশ্বাস সেই প্রভাব থেকেই রেহানার জন্ম। এই চরিত্রটিকে নিয়ে আমি অনেক দিন ধরেই ভাবনাচিন্তা করেছি। যুক্তি ও আবেগের দ্বন্দ্বে আটকা পড়া এই জটিল নারীর চিন্তাকাঠামো বুঝতে চেয়েছি আমি। সবচেয়ে বেশি যে জিনিসটা আমাকে আকৃষ্ট করেছে, তা হলো তার চরিত্রটি পরস্পরবিরোধীতায় পূর্ণ। কি সে চায়, আর কেনই বা চায় এটা বুঝতে তার নিজেরই অনেক চেষ্টা করতে হয়েছে, এমন এক দমবন্ধ করা জগতে সে থাকে যা বারবার তাকে ঠেলে দেয় চূড়ান্ত সীমার দিকে।

সাদ সম্পর্কে ভ্যারাইটির কাছে ফিল্মস বুটিকের সিইও গ্যাবর গ্রেইনার বলেন, সাদ তার দেশের এক অসাধারণ প্রতিভা, বিরল এক অডিও-ভিজ্যুয়াল নিয়ে তিনি সামনে এসেছেন। তার সিনেমায় তিনি বাংলাদেশের সমসাময়িক নাগরিক জীবন ও নারীর প্রতি সহিংসতার একটি হৃদয় নিংড়ানো, চিন্তাশীল ছবি দেখিয়েছেন, যা সারা বিশ্বের চলচ্চিত্র দর্শককে মুগ্ধ করবে।

সিনেমার প্রধান চরিত্রেরও প্রশংসা করেন গ্যাবর গ্রেইনার। এই সিনেমাটি বিশ্বের চলচ্চিত্রপ্রেমীদের সামনে তুলে ধরতে পেরে গর্বিত বলেও জানান।

বিনোদন এর আরও খবর
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া

ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া

ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর

ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর

রণবীর বেছে নিলেন দীপিকাকে

রণবীর বেছে নিলেন দীপিকাকে

দীপিকাকে নিয়ে আবেগে ভাসছেন শাহরুখ

দীপিকাকে নিয়ে আবেগে ভাসছেন শাহরুখ

সর্বশেষ সংবাদ
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
<span style='color:#ff0000;font-size:16px;'>বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস</span> <br> লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top