কুলাউড়ায় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে সভা
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২১, ১২:২৬:৫৮
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ১৩ ইউনিয়নসহ পৌর এলাকার শিশুদের ভিটামিন ‘এ প্লাস’ খাওয়ানো হবে।
রোববার (৩০ মে) কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এক অবহিতকরণ সভায় এ কথা জানানো হয়।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার এর সভাপতিত্বে ও আরএমও ডা. মো. জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।
সভায় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন এর উদ্দেশ্য উপস্থাপন করেন আরএমও ডা. মো. জাকির হোসেন।
উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার তার বক্তব্যে জানান, উপজেলা হাসপাতালসহ ৩১৩টি কেন্দ্রে আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫ হাজার শিশু এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪৫ হাজার শিশুসহ মোট ৫০ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সৌরভ গোস্বামী, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ডা. নাজমুস সিয়াম রাফি, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জসিম উদ্দিন আহমেদ, এসআই সাদির উদ্দিন, এইচআই আব্দুল আউয়াল, রাসেল আহমেদ প্রমুখ।





