বাবুনগরীর ব্যক্তিগত সহকারী এনামুল গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২১, ৬:৩৯:৪৩
হেফাজতের সাবেক আমির জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী এনামুল হাসান ফারুকীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২১ মে) রাতে চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদ থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৭ এর একটি দল।
শনিবার (২২ মে) র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘তাকে শুক্রবার রাতে হাটহাজারীর ফতেয়াবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে শফি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।’
এনামুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।





