logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. আরেকটি ‘ধবল’ হারে ‘ধোলাই’ বাংলাদেশ

আরেকটি ‘ধবল’ হারে ‘ধোলাই’ বাংলাদেশ

প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০২১, ৩:৪৪:১৪

নিউজিল্যান্ডের মাটিতে ব্যর্থতার পাল্লা ভারী করে আরেকটি ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশড বাংলাদেশ। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শুক্রবার ১৬৪ রানের সাদামাটা হারে ৩-০ ব্যবধানে আত্মসমর্পণ করতে হয়েছে তামিম ইকবালের দলকে।

টস হেরে আগে ফিল্ডিং করতে নেমে প্রতিপক্ষকে ৩১৮ রান করতে দেখেন বাংলাদেশি বোলাররা। জবাব দিতে নেমে ব্যাটসম্যানরা ১৫৪ রানে গুটিয়ে যান, ৪২.৪ ওভারে।

বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক মাহমুদউল্লাহ রিয়াদ। অন্যদের মধ্যে কেউ যখন ত্রিশের ঘরে যেতে পারেননি, তিনি সেখানে ছয় নম্বরে নেমে ৭৩ বলে ৭৬ রান করেন! রুবেল হোসেনকে নিয়ে নবম উইকেটে গড়েন নিজেদের সর্বোচ্চ ৫২ রানের জুটি।

রুবেল ৪৩তম ওভারের প্রথম বলে স্কয়ার-ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন ব্যক্তিগত ৪ রানে, ৩৬ মিনিট ক্রিজে ছিলেন তিনি, খেলেছেন ২৮টি বল। বাংলাদেশের টপঅর্ডারের প্রথম তিনজনের কেউ তার সমপরিমাণ বল খেলতে পারেননি।

ম্যাট হেনরি এবং জেমস নিশামের গতিতে এদিন দফারফা হয়েছে বাংলাদেশের। হেনরি নিয়েছেন চার উইকেট, নিশামের শিকার পাঁচটি।

বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হওয়া ম্যাচে টস হেরে পেস আক্রমণে দাপট দেখানোর চেষ্টা করেন তাসকিনরা। কিন্তু তাদের সেই চেষ্টা বৃথা যায় রানআউটের সুযোগ এবং ক্যাচ হাতছাড়া; সেই সঙ্গে বাজে ফিল্ডিংয়ের পুরোনো অভ্যাসে।

এক হেনরি নিকোলাসকেই দুবার রানআউট করতে পারেনি মুশফিকরা।

নিকোলাস (১৮) অবশ্য বিপদের কারণ হতে পারেননি। লিটনের ক্যাচ বানিয়ে সাফল্য আনার শুরুটা করেন তাসকিন। ড্রাইভ করতে গিয়ে কিউই ওপেনার গালিতে ক্যাচ দিলে ভাঙে ৪৪ রানের উদ্বোধনী জুটি।

তারপর রুবেলের জোড়া ধাক্কা। আরেক ওপেনার গাপটিল (২৬) ও একাদশে ফেরা অভিজ্ঞ টেলরকে (৭) সাজঘরের পথ দেখান টাইগার পেসার। স্টাম্পের বাইরের শর্ট বলে পুল করতে গিয়ে মিডঅনে লিটনের দ্বিতীয় ক্যাচ হন গাপটিল। টেলরের ক্যাচ ছেড়েছিলেন মোস্তাফিজ। খানিক পরে স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে মুশফিকের গ্লাভসে জমা পড়েন তিনি।

গত ম্যাচের সেঞ্চুরিয়ান টম ল্যাথাম উইকেটে জেঁকে বসার আগেই মিরাজের উড়ন্ত ক্যাচে পরিণত হন। ৭ রান করা কিউই অধিনায়কের উইকেট তুলেছেন সৌম্য সরকার।

এরপর ড্যারেল মিচেলকে নিয়ে প্রতিরোধ গড়েন ডেভন কনওয়ে। দুজনে ১৫৯ রানের জুটি গড়েছেন। দুজনেই তুলে নিয়েছেন সেঞ্চুরি।

রুবেল ৩ উইকেট নিতে খরচ করেন ৭০ রান। তাসকিনের ১ উইকেট নিতে খরচ ৫২ রান। ৮৭ রান দিয়ে উইকেটহীন মোস্তাফিজ। সৌম্য ৮ ওভারে ৩৭ রানে নিয়েছেন ১ উইকেট।

খেলা এর আরও খবর
বিশ্বকাপ আয়োজনে নতুন ইতিহাসের পথে মেক্সিকো

বিশ্বকাপ আয়োজনে নতুন ইতিহাসের পথে মেক্সিকো

মালদ্বীপকে উড়িয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল

মালদ্বীপকে উড়িয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল

ইনজুরি কাটিয়ে সিলেট টেস্টে ফিরবেন বাবর, আশাবাদী সরফরাজ

ইনজুরি কাটিয়ে সিলেট টেস্টে ফিরবেন বাবর, আশাবাদী সরফরাজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা পারফর্ম করা টাইগার ক্রিকেটার পাবেন গাড়ি

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা পারফর্ম করা টাইগার ক্রিকেটার পাবেন গাড়ি

সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ আয়োজনে নতুন ইতিহাসের পথে মেক্সিকো
বিশ্বকাপ আয়োজনে নতুন ইতিহাসের পথে মেক্সিকো
নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ, ওসি ক্লোজড
নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ, ওসি ক্লোজড
গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না : রুমিন ফারহানা
গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না : রুমিন ফারহানা
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু
শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
লেবাননে হিজবুল্লাহর ওপর আরও ‘নিখুঁত’ হামলার আহ্বান ট্রাম্পের
লেবাননে হিজবুল্লাহর ওপর আরও ‘নিখুঁত’ হামলার আহ্বান ট্রাম্পের
দৈনিক রেমিট্যান্স আসছে হাজার কোটি টাকারও বেশি
দৈনিক রেমিট্যান্স আসছে হাজার কোটি টাকারও বেশি
তোফায়েল আহমেদসহ সাবেক মন্ত্রী-এমপি ও শিশু রামিসার মৃত্যুতে সংসদে শোক
তোফায়েল আহমেদসহ সাবেক মন্ত্রী-এমপি ও শিশু রামিসার মৃত্যুতে সংসদে শোক
রায় কার্যকর হলে আমি শতভাগ সন্তুষ্ট হব: রামিসার বাবা
রায় কার্যকর হলে আমি শতভাগ সন্তুষ্ট হব: রামিসার বাবা
প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী
প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
সংসদের বাজেট অধিবেশন শুরু
সংসদের বাজেট অধিবেশন শুরু
জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে’র উদ্যোগে শফিউল আলম বাবুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে’র উদ্যোগে শফিউল আলম বাবুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
৮ ঘন্টার মধ্যেই পরিচ্ছন্ন সিলেট নগরী
৮ ঘন্টার মধ্যেই পরিচ্ছন্ন সিলেট নগরী

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top