logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. ফাঁদে ফেলে ২৮ জনকে বিয়ে করেন স্বর্ণা

ফাঁদে ফেলে ২৮ জনকে বিয়ে করেন স্বর্ণা

প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২১, ৮:২২:০৭

শুধু সৌদি প্রবাসী কামরুল ইসলাম জুয়েল নয়, আপত্তিকরভাবে ছবি তুলে এরপর ব্লাকমেল করে ২৮ জনকে বিয়ে করেছেন মডেল-অভিনেত্রী রোমানা স্বর্ণা। সবার কাছ থেকেই হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। শুধু স্বর্ণা একা নন, তার এই কাজে পরিবারের প্রতিটি সদস্যই জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে পুলিশ। এ ঘটনায় রোমানা স্বর্ণাসহ পরিবারের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির ডিসি হারুন অর রশীদ গণমাধ্যমকে জানিয়েছেন, ‘অভিনেত্রী রোমানা স্বর্ণা, তার মা, ছেলে, ভাই ও ভাইয়ের বউ সবাই সৌদি প্রবাসী কামরুল ইসলাম জুয়েলের কাছ থেকে টাকা হাতিয়েছেন। তিনি বিদেশ থেকে আসার পর বাসায় নিয়ে অচেতন করে উলঙ্গ অবস্থায় তার ছবি তোলেন স্বর্ণা ও তার পরিবারের সদস্যরা। এরপর টাকা দাবি করেন। টাকা না দিলে সেই ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন।’

সেই সৌদি প্রবাসী কামরুল ইসলামের করা প্রতারণা মামলায় গ্রেপ্তার হয়ে অভিনেত্রী রোমানা স্বর্ণা এখন জেলে। তাকে শুক্রবার ঢাকা মহানগর মুখ্য হাকিম (সিএমএম) আদালতে তোলা হয়। পুলিশ তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে তার জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে একদিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদপুরের লালমাটিয়ার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় রোমানা স্বর্ণাকে। পুলিশ জানায়, তিনি ফেসবুকে মডেল পরিচয়ে ফেসবুকে প্রেম করতেন প্রবাসীদের সঙ্গে। কখনো স্বামীর সঙ্গে ডিভোর্স আবার সংসারের আর্থিক সংকটসহ নানা কারণ দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নিতেন। পরে করতেন বিয়ে। এরপর কৌশলে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে লিখে নিতেন জায়গা-জমি।

অভিনেত্রীর এই কাজে তাকে সহায়তা করতো তার গোটা পরিবার। স্বর্ণা ফেসবুকে ভিন্ন ভিন্ন আইডি খুলতেন এবং আপত্তিকর ছবি আপলোড করতেন। এরপর প্রবাসীদের টার্গেট করে ফ্রেন্ড বানিয়ে গড়ে তুলতেন প্রেমের সম্পর্ক। এরপর বিয়ে। তারপর নানা কৌশলে হাতিয়ে নিতেন গাড়ি-বাড়ি, টাকা। যেমনি ভাবে নিয়েছেন সৌদি প্রবাসী কামরুল ইসলাম জুয়েলের কাছ থেকে।

এই ব্যক্তি বলেন, সে (রোমানা স্বর্ণা) আমার সঙ্গে প্রথমে ভালো সম্পর্ক গড়ে তোলে। এরপর লালমাটিয়ায় ফ্ল্যাট কেনার নাম করে ১ কোটি ৯০ লাখ টাকা নেয়। আমি দেশে আসার পর আমাকে বাসায় ডাকে। আমি যাই। তারা আমাকে কিছু একটা খাইয়ে অজ্ঞান করে ফেলে। এরপর আমার খারাপ ছবি তুলে নেয় এবং আমাকে দিয়ে স্ট্যাম্পে সই করিয়ে নেয়। এভাবেই সে আমাকে জোর করে বিয়ে করে। আমাকে ডিভোর্স দিয়েছে বললেও তা মিথ্যা। তাই আমি আইনের আশ্রয় নিয়েছি।’

এভাবেই বিয়ের নামে প্রতারণা করে রোমানা স্বর্ণা ও তার পরিবার ২৮ জন প্রবাসীর কাছ থেকে বিপুল টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন প্রতারণার স্বীকার হওয়া কয়েকজন। পুলিশ বলছে, এই পরিবারের প্রতিটি সদস্যই বিপরীত লিঙ্গের সঙ্গে একই প্রক্রিয়ায় প্রেম ও বিয়ের সম্পর্কের অভিনয় করে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে। এ ব্যাপারে মোহাম্মদপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগীরা।

বিনোদন এর আরও খবর
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া

ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া

ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর

ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর

রণবীর বেছে নিলেন দীপিকাকে

রণবীর বেছে নিলেন দীপিকাকে

দীপিকাকে নিয়ে আবেগে ভাসছেন শাহরুখ

দীপিকাকে নিয়ে আবেগে ভাসছেন শাহরুখ

সর্বশেষ সংবাদ
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
<span style='color:#ff0000;font-size:16px;'>বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস</span> <br> লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top