logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৩৪

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৩৪

প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২১, ৬:৩৭:২৮

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জন হয়েছে। আহতের সংখ্যা ৬০০ এরও বেশি।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাতে কাতারভিত্তিক আলজাজিরা এ খবর দিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার ভোরে এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.২ রিখটার স্কেলের। সাত সেকেন্ড ধরে এটির কম্পন অনুভূত হয়।

মাজেনে শহরে ছয় কিলোমিটার উত্তর-পূর্বে ১০ কিলোমিটার গভীরে এ ভূকম্পনের উৎপত্তি। ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে দ্বীপটিতে। গুঁড়িয়ে গেছে অনেক ঘরবাড়ি।

মামুজু শহর থেকে আরিয়ানতো নামে এক উদ্ধারকর্মী জানান, সেখানে একটি হাসপাতাল ধসে পড়েছে। রোগী এবং স্বাস্থ্যকর্মীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

শহরটিতে মারা গেছেন অন্তত ২৬ জন। বাকি আটজন মারা গেছেন পশ্চিম সুলাওয়েসির অন্যান্য এলাকায়। অন্তত ১৫ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

বার্তা সংস্থা এএফপিকে মামুজুর দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান আলী রহমান বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে আছে।

ভূমিকম্পের পর সুনামির সতর্কতা দিয়েছে কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে কয়েক হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে চলে গেছেন।

ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, বিভিন্ন এলাকায় অনেক ভবন পুরোপুরি ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে অনেক মানুষ।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, পশ্চিম সুলাওয়েসি প্রশাসনের একটি অফিসও মারাত্মকভাবে ক্ষতির শিকার হয়েছে।

সড়কে ফাটল দেখা দেওয়ায় উদ্ধারকর্মীদের কার্যক্রম ব্যাহত হচ্ছে। বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ।

কয়েক ঘণ্টা আগে একই এলাকায় ৫.৯ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছিল। তখনও বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

আন্তর্জাতিক এর আরও খবর
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top