logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. করোনার নতুন ধরনে খুব বেশি শঙ্কার কারণ নেই: ডব্লিউএইচও

করোনার নতুন ধরনে খুব বেশি শঙ্কার কারণ নেই: ডব্লিউএইচও

প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২০, ৪:১৮:৪৬

যুক্তরাজ্যে সংক্রমিত হওয়া করোনাভাইরাসের নতুন একটি ধরন নিয়ে বেশি শঙ্কিত হওয়ার প্রয়োজন নেই বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে।

অত্যন্ত সংক্রামক এই ধরন নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। যার জেরে যুক্তরাজ্যের ফ্লাইট নিষিদ্ধ করেছে অন্তত ৪০টি দেশ।

রয়টার্স জানায়, নতুন ধরন একটি মহামারির বিবর্তনের স্বাভাবিক অংশ বলে অভিমত ডব্লিউএইচও’র।

এক অনলাইন ব্রিফিংয়ে সংস্থাটির জরুরি বিষয়ক প্রধান মাইক রায়ান বলেন, ‘এখানে স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা ঘটছে জনসাধারণকে তা জানানো দরকার। তবে এটিও পরিষ্কার করতে হবে যে, এটি ভাইরাসের বিবর্তনের স্বাভাবিক অংশ।’

করোনার এই ধরন আবিষ্কারের ক্ষেত্রে কিছু ইতিবাচক দিকও খুঁজে পেয়েছেন ডব্লিউএইচও’র কর্মকর্তারা। ভাইরাসটিকে অনুসরণ করার জন্য ব্যবহৃত নতুন সরঞ্জামগুলো কাজ করছে বলে তারা জানিয়েছেন।

রায়ান বলেন, ‘এই সময়ে ভাইরাসটিকে এমন বৈজ্ঞানিকভাবে এবং এত সতর্কতা ও নিবিড়ভাবে অনুসরণ করতে পারা বৈশ্বিক জনস্বাস্থ্যের একটি সত্যিকার ইতিবাচক উন্নয়ন। যে দেশগুলো এ ধরনের নজরদারি চালাচ্ছে তাদের প্রশংসা করা উচিত।’

যুক্তরাজ্য থেকে পাওয়া তথ্য উল্লেখ করে ডব্লিউএইচও’র কর্মকর্তারা জানান, করোনার বর্তমান ধরন থেকে নতুন ধরনে মানুষ বেশি আক্রান্ত হচ্ছে বা এটি আরও প্রাণঘাতী, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে নতুন ধরনটি আরও সহজেই ছড়িয়ে পড়তে পারে।

তবে যেসব দেশ যুক্তরাজ্যের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে তারা ঝুঁকি পর্যালোচনা করে অতিরিক্ত সাবধানতা থেকেই এটি করেছে বলে মন্তব্য করেন রায়ান। তার মতে, ‘এটি দূরদর্শী পদক্ষেপ।’

এদিকে যুক্তরাজ্যের বাইরে ইতালি ও অস্ট্রেলিয়ায় করোনার নতুন ধরনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তরা যুক্তরাজ্য ভ্রমণ করেছিলেন।

ডেনমার্কেও নতুন ধরনটি আবিষ্কৃত হওয়ার পর দেশটির ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে প্রতিবেশী দেশ সুইডেন।

দক্ষিণ আফ্রিকায়ও করোনার আরেকটি নতুন ধরন আবিষ্কৃত হওয়ার পর তাদের ক্ষেত্রেও ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে কিছু দেশ। তবে দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্যে পাওয়া ভাইরাসের ধরন দুটি এক নয় বলে জানা গেছে।

আন্তর্জাতিক এর আরও খবর
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top