logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. সৌদির গোপন তথ্য ফাঁস, অভিবাসীদের ওপর পাশবিক নির্যাতন

সৌদির গোপন তথ্য ফাঁস, অভিবাসীদের ওপর পাশবিক নির্যাতন

প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২০, ৮:৩৪:০৮

বৈধ কাগজপত্র না থাকায় সৌদির আরবের একটি নির্বাসন কেন্দ্রে কয়েকশ বন্দি অভিবাসীর ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে, এমন উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ- এইচআরডব্লিউ।

মঙ্গলবারের প্রকাশিত প্রতিবেদনে মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, রিয়াদের নির্বাসন কেন্দ্রটিতে বন্দিদের মধ্যে বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক। এছাড়া আফ্রিকা এবং এশিয়ার আরও কয়েকটি দেশের নাগরিকও। মূলত বসবাসের বৈধ কাগজপত্র না থাকার কারণেই তাদের গ্রেফতার করেছে সৌদি কর্তৃপক্ষ।

প্রতিবেদনে এসেছে, তাদেরকে ছোট জায়গায় গাদাগাদি করে রাখায় সেখানে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি রয়েছে। ইতিমধ্যে কয়েকজনের মধ্যে সংক্রমণের লক্ষণ দেখা যাচ্ছে বলেও জানা গেছে। এমন পরিস্থির মধ্যেই সেখানে চলছে অমানবিক নির্যাতন। নির্যাতনের মুখে নির্বাসনকেন্দ্রটিতে বেশ কয়েকজন অভিবাসী মৃত্যু হয়েছে।

এইচআরডব্লিউ বলছে, নির্বাসনকেন্দ্রটিতে বন্দিদের মধ্যে বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক। গণমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, এদের মধ্যে আফ্রিকা এবং এশিয়ার আরও কয়েকটি দেশের নাগরিকও আছে। নির্বাসনকেন্দ্রের বেশ কয়েকজন বন্দির সঙ্গে কথা বলেছে এইচআরডব্লিউ’র অনুসন্ধানী দল।

ক’জন বন্দিদের দেয়া তথ্যমতে, নিরাপত্তারক্ষীরা প্রায়ই তাদের লোহার রড দিয়ে পেটান। নির্যাতনের শিকার হয়ে গেল অক্টোবর-নভেম্বরের মধ্যে নির্বাসন কেন্দ্রে অন্তত তিন বন্দির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বন্দিদের মধ্যে নিজ দেশে ফেরত পাঠানো দুই নাগরিক জানান, নির্বাসনকেন্দ্রটিতে অন্তত ৩৫০ জন বন্দি ছিলেন। তবে এখন কতজন রয়েছেন তা নির্দিষ্ট করে বলতে পারেনি তারা।

হিউম্যান রাইটস ওয়াচের শরণার্থী ও অভিবাসী অধিকার বিষয়ক গবেষক নাদিয়া হার্ডম্যান বলেন, বিশ্বের অন্যতম ধনী দেশ সৌদি আরবের কাছে মহামারির মধ্যে অভিবাসীদের মাসের পর মাস আটকে রাখার কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারে না।

মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে রিয়াদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আন্তর্জাতিক এর আরও খবর
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top