logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. মৌলভীবাজার
3. প্রায় ২৫ ঘন্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

প্রায় ২৫ ঘন্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২০, ১:৫৬:৪৭

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাতগাঁও রেলস্টেশনের কাছে তেলবাহী ট্রেন লাইনচ্যুতির কারণে প্রায় ২৫ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেট-ঢাকা এবং সিলেট-চট্টগ্রাম রুটে আন্তঃনগর ট্রেন চলাচল পুনরায় চালু  হয়েছে। ক্ষতিগ্রস্ত  ৪টি বগি,একটি গার্ড ব্যারাক ও একটি ব্যাংকিং ইঞ্জিন লাইনচ্যুতর ঘটনায় ভেঙে যাওয়া প্রায় ১৩০০ ফুট ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ দুপুর ১২টারদিকে পুরোপুরি সম্পন্ন করা হয়েছে।

সাতগাঁও রেলস্টেশনের স্টেশনমাস্টার (গ্রেড-১) মো. আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, আখাউড়া থেকে বগি শনিবার বিকেলে মেরামতকারী ইঞ্জিন এসে লাইনের ওপর ছিটকে পড়া ট্যাংকারগুলো সরিয়ে ট্রেনলাইন মেরামতের পর আজ রোববার দুপুর ১২টায় পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে। সকালে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী  আন্ত:নগর পাহাড়িকা ট্রেন শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে ছেড়ে যাচ্ছে।

এর আগে শনিবার সকাল ১১টা ২৫ মিনিটের দিকে  সাতগাঁও রেলস্টেশনের আউটার সিগন্যালে তেলবাহী ট্রেন ৪টি ওয়গনসহ ৬টি বগী লাইনচ্যুত হয়। এতে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

স্টেশন মাস্টার জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটি চট্টগ্রাম থেকে কেরোসিন ও ডিজেল নিয়ে সিলেট যাচ্ছিল।

রেলওয়ের সিনিয়র সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দুলাল চন্দ্র দাশ জানান, দুর্ঘটনার পর কুলাউড়া ও আখাউড়া থেকে বগি মেরামতকারী ইঞ্জিন এসে লাইনের ওপর ছিটকে পড়া ওয়াগানগুলো সরিয়ে ট্রেনলাইন মেরামতের পর দুপুর ১২টার পর থেকে ট্রেন চালু করা হয়েছে। সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ছেড়ে গেছে। তবে ক্ষতিগ্রস্থ রেললাইনের কাজ সম্পন্ন করতে আরও এক সপ্তাহ লাগবে বলেও জানান এই কর্মকর্তা।

এদিকে দুর্ঘটনার দ্বিতীয় দিনেও রোববার সকালেও এলাকাবাসী ভিড় করে তেল সংগ্রহ করেন।  স্থানীয় লোকজনকে প্রথম দিনের মতোই তেল সংগ্রহ করতে দেখা গেছে।

এরইমধ্যে দুর্ঘটনার কারণে ট্যাঙ্ক লিকেজ হয়ে একলাখ ৬০ হাজার লিটারের মতো তেল পড়ে গেছে।  শনিবার সন্ধ্যায় ট্যাঙ্ক লিকেজ হওয়ায় তেল সংগ্রহকে কেন্দ্র করে জিআরপি পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ ৫ জন আহত হন।

দুর্ঘটনার প্রায় ৭ ঘণ্টা পর রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। শনিবার (৭ নভেম্বর) রাতে ঘটনার কারণ অনুসন্ধানে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বাংলাদেশ রেলওয়ের প্রধান প্রকৌশলী (পূর্ব) সুভক্ত গীন বলেন, শনিবার রাত ৯টা থেকে রিলিফ ট্রেন কাজ করছে। তবে রিলিফ ট্রেন আসার আগেই কিছু কাজ শুরু হয়েছিল। রেলের ১৩০০ ফুট লাইন ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। সারা রাত প্রায় ১৫০ জন রেলওয়ে কর্মী কাজ করে শেষ করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান,শনিবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসে সিলেটগামী তেলবাহী ট্রেনটি। শ্রীমঙ্গলের সাতগাঁও রেলস্টেশন এলাকার ১৪৪ নম্বর ব্রিজের পৌঁছালে ট্রেনটি প্রচ- বেগে ঝাঁকি দেয়। এরপর ইঞ্জিনসহ একে একে ছয়টি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। দুমড়ে মুচড়ে যায় রেল লাইনের প্রায় আধা কিলোমিটার স্লিপার। এতে বন্ধ হয়ে যায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ।

দুর্ঘটনার কারণে ট্যাঙ্ক লিকেজ হয়ে একলাখ ৬০ হাজার লিটারের মতো পেট্রোল, কেরোসিন ও ডিজেল মাটিতে পড়ে যায়। এর আগেও শ্রীমঙ্গলের সাতগাঁও রেলস্টেশন এলাকায় একাধিকবার ট্রেন দুর্ঘটনা হলেও লাইন সংস্কারে নেয়া হয়নি তেমন কোনো উদ্যোগ।

স্টেশন মাস্টার আব্দুর রহিম জানান, বগি লাইনচ্যুত হওয়ার পর সাধারণ মানুষ তেল সংগ্রহ করছেন। বগিগুলোতে এক লাখ ৬০ হাজার লিটার অকটেন, ডিজেল ও কেরোসিন ছিল।

মৌলভীবাজার এর আরও খবর
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত

ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত

শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার

শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার

শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে  প্রধানমন্ত্রী তারেক রহমান
জনগণের টাকা আর পাচার হতে দেব না

শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান
জনগণের টাকা আর পাচার হতে দেব না

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top