logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন

প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২০, ১২:৩৫:৪৪

অবশেষে শেষ হাসিটা জো বাইডেনই হাসলেন। নানা হিসাব নিকাশের অবসান ঘটিয়ে সিএনএনের প্রক্ষেপন অনুযায়ী তিনিই এখন যুক্তরাষ্ট্রের ৪৬তম নির্বাচিত প্রেসিডেন্ট। পেনসিলভ্যানিয়ায় তিনি জয়ের ফলে তার মোট ইলেকটোরাল কলেজ ভোট এখন ২৭৩। ফলে তিনিই হচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট। সঙ্গে আরেক ইতিহাস সঙ্গে নিয়েছেন তিনি। প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমালা হ্যারিসকে সঙ্গে করে তিনি হোয়াইট হাউজের টিকিট কেটে ফেলেছেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রয়োজন হয় ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট। কিন্তু ফক্স নিউজের হিসাবে গত তিন দিন ধরে জো বাইডেন ২৬৪ তে এবং ডনাল্ড ট্রাম্প ২১৪ তে আটকে ছিলেন।

বিবিসি, সিএনএনের হিসাবে নিশ্চিত ২৫৩ টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে এগিয়ে ছিলেন বাইডেন। ট্রাম্প পেয়েছিলেন ২১৪। এ সময়ে নানা হিসাব নিকাশ, জল্পনা-কল্পনা চলতে থাকে। সমীকরণটি এসে দাঁড়ায় ‘যদি’ এবং ‘কিন্তু’তে। বিভিন্ন মিডিয়ায় বলা হয়, নেভাদায় অনেক এগিয়ে আছেন বাইডেন। সেখানকার ৬টি ভোট হলেই তার হোয়াইট হাউজের দৌড় পূর্ণ হয়। তার সঙ্গে যোগ হয় ব্যাটলগ্রাউন্ড বলে পরিচিত পেনসিলভ্যানিয়া, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া। এসব রাজ্যে প্রথম দিকে পিছিয়ে থাকলেও শুক্রবার চমক সৃষ্টি করে ট্রাম্পকে পিছনে ফেলে এগিয়ে যান জো বাইডেন। নাটকীয়তা দেখাতে থাকেন পেনসিলভ্যানিয়াতে। সেখানে তিনি আস্তে আস্তে প্রায় ২৯ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে যান। এ রাজ্যে আছে ২০টি ইলেকটোরাল কলেজ ভোট। বিবিসিসহ বিভিন্ন মিডিয়ায় তিনি নিশ্চিত ২৫৩টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন বলে নিশ্চিত করা হয়। তার সঙ্গে যোগ হলো পেনসিলভ্যানিয়ার ফল। এতে জো বাইডেন আরো ২০টি ইলোকটোরাল কলেজ ভোট পেলেন। ২৫৩ এর সঙ্গে যোগ হলো ২০। ফলে তার বিবিসি বা সিএনএনের হিসাবে তার এখন ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩। অন্য রাজ্যগুলোতে কি হচ্ছে সেদিকে ফিরে তাকানোর ফুরসৎ এখন আর নেই বাইডেনের। তাকে এখন ডাকছে হোয়াইট হাউজ নামের সাদা বাড়িটি। তিনি খুব তাড়াতাড়ি জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন।

আন্তর্জাতিক এর আরও খবর
মাত্র ৩ মাসের মাথায় দ্বিতীয়বার ‘শাটডাউনে’ যুক্তরাষ্ট্রের সরকার

মাত্র ৩ মাসের মাথায় দ্বিতীয়বার ‘শাটডাউনে’ যুক্তরাষ্ট্রের সরকার

দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি

দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি

বিশ্বের ‘সবচেয়ে দীর্ঘ’ টানেল চালু করল চীন

বিশ্বের ‘সবচেয়ে দীর্ঘ’ টানেল চালু করল চীন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড

সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ
জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ
১২ মার্চ সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
১২ মার্চ সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
জিয়াউল আহসান ছিলেন ‘নিয়ন্ত্রণের বাইরে’, জেরায় বললেন ইকবাল করিম ভূঁইয়া
জিয়াউল আহসান ছিলেন ‘নিয়ন্ত্রণের বাইরে’, জেরায় বললেন ইকবাল করিম ভূঁইয়া
প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ
রমজানে দয়া করে বাড়তি দাম নেবেন না: ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী
রমজানে দয়া করে বাড়তি দাম নেবেন না: ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী
সিলেটসহ ছয় সিটিতে নতুন প্রশাসকের সবাই বিএনপি নেতা, তাঁরা কারা
সিলেটসহ ছয় সিটিতে নতুন প্রশাসকের সবাই বিএনপি নেতা, তাঁরা কারা
ঈদের আগেই ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা
ঈদের আগেই ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা
মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
কুষ্টিয়ায় সিএনজি–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
কুষ্টিয়ায় সিএনজি–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
মৌলভীবাজারে পিকআপ ভ্যান–অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ৩
মৌলভীবাজারে পিকআপ ভ্যান–অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ৩
<span style='color:#ff0000;font-size:16px;'>ঢাকা-১৭</span> <br> তারেক রহমান এগিয়ে
ঢাকা-১৭
তারেক রহমান এগিয়ে
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান
নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান
৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ
৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ
রুমিন ফারহানার আসনে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু
রুমিন ফারহানার আসনে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top