logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. বাইডেনকে প্রেসিডেন্ট ঘোষণা করল ‘ডিসিশন ডেস্ক’

বাইডেনকে প্রেসিডেন্ট ঘোষণা করল ‘ডিসিশন ডেস্ক’

প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২০, ৬:০০:৫৪

হোয়াইট হাউস জয়ের খুব কাছাকাছি রয়েছেন ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। শুক্রবার (০৬ নভেম্বর) ভোট গণনা শেষে ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোর কয়েকটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে আরও এগিয়ে যান তিনি।

বিভিন্ন রাজ্যে নির্বাচনকর্মীরা ভোট গণনা করছেন। প্রায় সব জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এগিয়ে থাকলেও এখনও পর্যন্ত কোনো গণমাধ্যম বা নির্বাচন পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান বাইডেনকে জয়ী ঘোষণা করেনি।

নির্বাচন পর্যবেক্ষণকারী সংগঠন ‘ডিসিশন ডেস্ক’ প্রথমারের মতো ঘোষণা দিয়েছে নির্বাচনী ফলাফল জো বাইডেনর পক্ষে রয়েছে। যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবেও বাইডেনের নাম ঘোষণা করেছে তারা।

‘ডিসিশন ডেস্ক’ এক টুইট বার্তায় জানায়, বাইডেন পেনসিলভেনিয়ায় জয়ী হয়েছেন। সেখানে ২০টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। আগে এগিয়ে থাকা ২৫৩টি ইলেকটোরাল কলেজ ভোটের সঙ্গে পেনসিলভেনিয়ার ২০টি যোগ করে তারা জানায়, বাইডেনের সম্ভাব্য ইলেকটোরাল কলেজ ভোট ২৭৩টি। জয়ের জন্য যেখানে প্রয়োজন ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট। যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন জয়ী হয়েছেন বলেও ঘোষণা দেয় ডিসিশন ডেস্ক।

এর আগে ডিসিশন ডেস্ক জানায়, ফিলাডেলফিয়া থেকে পোস্টাল ব্যালট আসার পরই পেনসিলভেনিয়া রাজ্যে সাড়ে ৫ হাজার ভোটের ব্যবধানে ট্রাম্পকে পেছনে ফেলেন বাইডেন। সেখানে এখনও এক লাখের বেশি ভোট গণনার বাকি। গণনার বাকি ভোটগুলো বাইডনের পক্ষে যাবে বলেও দাবি তাদের।

এ রাজ্যে ট্রাম্পের জয়ের বাস্তব কোনো সম্ভাবনা নেই। তারপরও গণমাধ্যম এবং পর্যবেক্ষকরা জো বাইডেনকে পরবর্তী প্রেসিডেন্ট ঘোষণায় দ্বিধাগ্রস্ত। বলা হয় ডিসিশন ডেস্কের টুইটে।

জর্জিয়া এবং অ্যারিজোনা রাজ্যের বিষয়ে কিছু জানায়নি ডিসিশন ডেস্ক।

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এবং এডিশন রিসার্চ এখনও কাউকে প্রেসিডেন্ট ঘোষণা করেনি।

বিজয়ী প্রেসিডেন্টে নাম ঘোষণার ক্ষেত্রে সতর্ক রয়েছে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস। শুক্রবার তারা জানায়, পেনসিলভেনিয়া এবং জর্জিয়ায় ট্রাম্প থেকে এগিয়ে আছেন বাইডেন। নেভাদায় আগে থেকে রয়েছেন শক্ত অবস্থানে। সবমিলিয়ে প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট পাওয়ার খুব কাছাকছি বাইডেন।

নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, বাইডেন ২৫৩ ইলেকটোরাল কলেজ ভোটে এগিয়ে। ট্রাম্প এগিয়ে ২১৪ ইলেকটোরাল কলেজ ভোটে।

জর্জিয়ায় অল্প কিছু ভোট গণনা বাকি। পেনসিলভেনিয়ায় বাকি থাকা ভোটের অধিকাংশই বাইডেনের পক্ষে যাবে বলে নিউইয়র্ক টাইমসের পর্যবেক্ষণ। বিদেশ থেকে দেয়া মার্কিনদের এবং সামরিক বাহিনীর সদস্যদের ভোট এখনো গণনা করা হয়নি।

এপি’র তথ্য বলছে, বাইডেন ২৬৪ ইলেকটোরাল কলেজ ভোটে এগিয়ে। ট্রাম্প এগিয়ে ২১৪টিতে। পেনসিলভেনিয়ায় বাইডেন পেয়েছেন ৪৯ দশমিক ৬৪ শতাংশ ভোট। ট্রাম্প আছেন ৪৯ দশমিক ২১ শতাংশ ভোট নিয়ে।

আন্তর্জাতিক এর আরও খবর
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top