logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. ম্যাক্রোঁর মানসিক চিকিৎসা দরকার: এরদোয়ান

ম্যাক্রোঁর মানসিক চিকিৎসা দরকার: এরদোয়ান

প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২০, ৮:২৯:৪৭

মুসলমান ও ইসলাম ধর্মের প্রতি মনোভাবের জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মানসিক চিকিৎসা দরকার বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। শনিবার কায়সারি শহরে নিজ দল একে পার্টির এক প্রাদেশিক সমাবেশে ফরাসি প্রেসিডেন্টের উদ্দেশে একথা বলেন এরদোয়ান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মতপ্রকাশের স্বাধীনতার ক্লাসে কার্টুন প্রদর্শনের জেরে এক ইসলামপন্থী উগ্রবাদী কর্তৃক একজন ইতিহাস শিক্ষককে হত্যার পর থেকেই উত্তপ্ত হয়ে আছে ফ্রান্স। ওই ঘটনার পর ইসলামিক বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রন। তিনি বলেন, এই বিচ্ছিন্নতাবাদ ফ্রান্সের মুসলমান সম্প্রদায়গুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। ফরাসি প্রেসিডেন্টের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান।

একে পার্টির এক সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেন, ‘ম্যাঁক্রন নামের এই লোকটির ইসলাম ও মুসলমানদের নিয়ে সমস্যা কী? মানসিক পর্যায়ে ম্যাঁক্রনের চিকিৎসা দরকার।‘ তিনি বলেন, ‘যা বলা যেতে পারে তা হলো একজন রাষ্ট্রপ্রধান বিশ্বাসের স্বাধীনতা বুঝতে পারছেন না আর তিনি তার দেশে ভিন্ন বিশ্বাস নিয়ে বসবাস করা লাখ লাখ মানুষের সঙ্গে সেই ভাবে আচরণ করছেন।‘

রিসেপ তাইয়্যেপ এরদোয়ান একজন মুসলমান ধর্মাবলম্বী। আর তার দল একে পার্টি ২০০২ সালে ক্ষমতায় আসার পর থেকেই তুরস্কের মূলধারার রাজনীতিতে শক্ত অবস্থান করে নিয়েছে ইসলাম। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি তার নেতৃত্বে ধর্মনিরপেক্ষ পরিচয় থেকে ইসলামপন্থী হিসেবে পরিচিত হয়ে উঠতে চাইছে।

তুরস্ক ও ফ্রান্স উভয়েই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য। তবে দেশ দুটির মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে পরস্পর বিরোধী অবস্থান রয়েছে। এসব ইস্যুর মধ্যে রয়েছে সিরিয়া, লিবিয়া, পূর্ব ভূমধ্যসাগরের কর্তৃত্ব এবং নাগোরনো-কারাবাখ অঞ্চলের বিরোধ।

গত মাসে এক টেলিফোন আলাপে নিজেদের সম্পর্ক উন্নয়ন এবং যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করেন এরদোয়ান ও ম্যাঁক্রন।

আন্তর্জাতিক এর আরও খবর
মাত্র ৩ মাসের মাথায় দ্বিতীয়বার ‘শাটডাউনে’ যুক্তরাষ্ট্রের সরকার

মাত্র ৩ মাসের মাথায় দ্বিতীয়বার ‘শাটডাউনে’ যুক্তরাষ্ট্রের সরকার

দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি

দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি

বিশ্বের ‘সবচেয়ে দীর্ঘ’ টানেল চালু করল চীন

বিশ্বের ‘সবচেয়ে দীর্ঘ’ টানেল চালু করল চীন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড

সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ
জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ
১২ মার্চ সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
১২ মার্চ সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
জিয়াউল আহসান ছিলেন ‘নিয়ন্ত্রণের বাইরে’, জেরায় বললেন ইকবাল করিম ভূঁইয়া
জিয়াউল আহসান ছিলেন ‘নিয়ন্ত্রণের বাইরে’, জেরায় বললেন ইকবাল করিম ভূঁইয়া
প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ
রমজানে দয়া করে বাড়তি দাম নেবেন না: ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী
রমজানে দয়া করে বাড়তি দাম নেবেন না: ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী
সিলেটসহ ছয় সিটিতে নতুন প্রশাসকের সবাই বিএনপি নেতা, তাঁরা কারা
সিলেটসহ ছয় সিটিতে নতুন প্রশাসকের সবাই বিএনপি নেতা, তাঁরা কারা
ঈদের আগেই ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা
ঈদের আগেই ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা
মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
কুষ্টিয়ায় সিএনজি–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
কুষ্টিয়ায় সিএনজি–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
মৌলভীবাজারে পিকআপ ভ্যান–অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ৩
মৌলভীবাজারে পিকআপ ভ্যান–অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ৩
<span style='color:#ff0000;font-size:16px;'>ঢাকা-১৭</span> <br> তারেক রহমান এগিয়ে
ঢাকা-১৭
তারেক রহমান এগিয়ে
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান
নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান
৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ
৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ
রুমিন ফারহানার আসনে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু
রুমিন ফারহানার আসনে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top