logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. ইউ কে
3. ব্রেক্সিট পরবর্তী জাপানের সঙ্গে ব্রিটেনের প্রথম চুক্তি

ব্রেক্সিট পরবর্তী জাপানের সঙ্গে ব্রিটেনের প্রথম চুক্তি

প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২০, ৪:০৭:১৪

বেক্সিট পরবর্তী যুক্তরাজ্যের সঙ্গে সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি করতে প্রাথমিক সম্মতি দিয়েছে জাপান। এই চুক্তির চূড়ান্ত বাস্তবায়ন হলে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ১৫.২ বিলিয়ন পাউন্ড বা ১৯.৫ বিলিয়ন ডলার বাড়বে বলে জানিয়েছে যুক্তরাজ্য। প্রাথমিক এই চুক্তি চূড়ান্ত করতে এখন দরকার দুই দেশের পার্লামেন্টের স্বীকৃতি।

এই দুই দেশের মধ্যকার বাণিজ্যিক কার্যক্রমকে জোরদার করতে শুক্রবার (১২ সেপ্টেম্বর) চূড়ান্ত চুক্তি করার বিষয়ে দুই দেশের প্রতিনিধিরা সম্মত হয়ে প্রাথমিক চুক্তিতে সই করেছেন। বেক্সিট পরবর্তী অর্থনীতিকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে এই চুক্তির বিষয়ে গত ৯ জুন থেকে জাপানের সঙ্গে আলোচনা চালিয়ে আসছিল যুক্তরাজ্য। চুক্তির বিভিন্ন সম্ভাবনা নিয়ে জাপানের প্রতিনিধিদের সঙ্গে এই দীর্ঘ সময়ে আলোচনায় অংশ নিয়েছেন যুক্তরাজ্যের ১শ’র বেশি প্রতিনিধি।

প্রাথমিক এই চুক্তি সই হওয়ার পর যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক সচিব লিজ ত্রুজ বলেন, ‘এটি যুক্তরাজ্য ও জাপানের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এটিই ব্রেক্সিট পরবর্তী যুক্তরাজ্যের প্রথম সবচেয়ে বড় চুক্তি।’

ত্রুজ আরও জানান, ট্রান্স প্যাসিফিক অংশিদারিত্বে বাণিজ্যিক কার্যক্রমকে এগিয়ে নিতে কৌশলগতভাবে এই চুক্তিটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুমনা দেশগুলোর সঙ্গে আধুনিক শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি করে বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে কাজ করতে চায় যুক্তরাজ্য। এটি কার্যকর হলে যুক্তরাজ্যের খাদ্য, পানীয়, প্রযুক্তি ও উৎপাদন খাতের ব্যবসায়ীরা অধিক সুবিধা পাবেন বলেও জানান তিনি।

যুক্তরাজ্য-জাপান অংশীদারিত্বের এই চুক্তিটি চূড়ান্ত হলে জাপান-যুক্তরাজ্য দুই দেশই ৯৯ শতাংশ পণ্যের ক্ষেত্রেই শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে।

তবে, দ্বিপাক্ষিক এই চুক্তিকে খুব বড় করে দেখতে চান না সমালোচকরা। তারা বলছেন, এই চুক্তিকে যত বড়ভাবে ভাবা হচ্ছে আসলে তেমনটি নয়। এটি যুক্তরাজ্যের জিডিপিকে মাত্র ০.০৭ শতাংশ এগিয়ে দিতে পারে। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বের হওয়ায় যে পরিমাণ অর্থনৈতিক সুবিধা কাঠামো হারাতে হয়েছে সে তুলনায় এটি অতি নগন্য।

যুক্তরাজ্যের ব্যবসীয়ারাও এই অগ্রগতিকে সাধুবাদ জানিয়েছেন। তবে, তারা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এ ধরনের একটি চুক্তিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে চান।

এ প্রসঙ্গে ব্রিটিশ চেম্বার অব কমার্সের মহাপরিচালক এডাম মার্শাল বলেন, ‘জাপানের সঙ্গে করা এই চুক্তিটি অবশ্যই ব্যবসায়ী মহলে উদযাপনের উপলক্ষ এনে দিয়েছে। এটা যেমন ঠিক তেমনি আমাদের প্রত্যাশা আমাদের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যেন এমন একটা চুক্তি থাকে। এবং এজন্য আমাদের মন্ত্রী-প্রতিনিধিরা প্রয়োজনে দ্বিগুণ শক্তি ও মনোবল নিয়ে কাজ করবে বলেও আমরা আশা করি।’

কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রির মহাপরিচালক ক্যারলিন ফেয়ারবায়ার্নও একে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, এটি অবশ্যই একটি যুগান্তকারী একটি মুহূর্ত। যুক্তরাজ্যের বিভিন্ন খাতে বড় পরিসরে জাপানি বিনিয়োগ আকর্ষণে এটি একটি বড় সুযোগ তৈরি করবে।

ইউ কে এর আরও খবর
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত

সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত

ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান

ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান

যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া

যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া

প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়

প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়

সর্বশেষ সংবাদ
সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি

এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top