logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সকালে নিজ হাতে চা বানাই, মাছও ধরি: প্রধানমন্ত্রী

সকালে নিজ হাতে চা বানাই, মাছও ধরি: প্রধানমন্ত্রী


প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২০, ৯:২৭:১৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুম থেকে উঠে জায়নামাজ খুঁজে নামাজ পড়ে দিন শুরু করেন। এছাড়া, সকালে তিনি নিজ হাতে চা বানান এবং বড়শি দিয়ে মাছও ধরেন। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সকালে ঘুম থেকে উঠে নিজের কর্মকাণ্ডের বিবরণ দিতে গিয়ে এসব জানান সরকার প্রধান।

জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, ঘুম থেকে ওঠার পর শিশুরা মা খোঁজে, যুবকেরা বউ খোঁজেন, আমি মোবাইল খুঁজি। তা দেখে আমার মা ঝাড়ু খোঁজেন। মাননীয় প্রধানমন্ত্রী কী খোঁজেন?

জবাবে শেখ হাসিনা বলেন, তিনি জিজ্ঞেস করেছেন, সকালে উঠে আমি কী খুঁজি? আমি জায়নামাজ খুঁজি। সকালে উঠেই আগে নামাজ পড়ি। নামাজ পড়ার পর কোরআন তিলওয়াত করি। তারপরে এক কাপ চা নিজে বানাই। আমার সকালের চা টা আমি নিজে বানিয়ে খাই। চা বানাই, কফি বানাই যা বানাই নিজে বানাই। আমার ছোট বোন থাকলে আমার ছোট বোন আর আমি দুইজন যে আগে ওঠে সে বানায়। এখন পুতুল আছে, আমার মেয়ে আছে। যে ঘুম থেকে আগে ওঠে সেই বানায়। আমরা নিজেরা করে খাই।

তার আগে বিছানা থেকে নামার সাথে সাথে নিজের বিছানাটা গুছিয়ে রাখি নিজের হাতে। এরপর বইটই যা পড়ার পড়ি আর ইদানিং এই করোনাভাইরাসের পর সকালে একটু হাঁটতে বের হই।

তবে, আরেকটা কাজ করি এখন, সেটা আবার বললে কি হবে কি জানি, বলে হেসে সংসদে প্রধানমন্ত্রী বলেন, গণভবনে একটা লেক আছে মাননীয় স্পিকার। এখন যখন হাঁটতে যাই হেঁটে লেকের পাড়ে যখন বসি তখন একটা ছিপ নিয়ে বসি, মাছও ধরি।

প্রশ্নে ফখরুল ইমাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্য উদ্ধৃত করে প্রশ্ন করেন, ‘আপনি চাকরি করেন। আপনার মায়না দেয় ওই গরিব কৃষক। আপনার মায়না দেয় ওই গরিব শ্রমিক। আপনার সংসার চলে ওই টাকায়, আমি গাড়ি চলি ওই টাকায়। ওদের সম্মান করে কথা বলুন, ওদের ইজ্জত করে কথা বলুন, ওরাই মালিক’- আমরা সবাই জানি এই কথাটা কার। আমার প্রশ্ন হল যে, এখনও এই সরকার এই কথাটার উপরে ভরসা করেন কি না।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরাও কিন্তু সেটাই বিশ্বাস করি। যে কারণে আমরা ছোটবেলা থেকে সেভাবেই শিক্ষা নিয়েছি। আমার বাবার নির্দেশ ছিল, একজন রিকশাওয়ালাকে আপনি করে কথা বলতে হবে। বাড়ির ড্রাইভারকে ড্রাইভার সাহেব বলতে হবে। আর কাজের যারা লোকজন তাদের কখনও চাকরবাকর বলা যাবে না, হুকুম দেওয়া যাবে না। তাদের কাছে সম্মান করে ভদ্রভাবে চাইতে হবে।

যে কারণে প্রধানমন্ত্রী হতে পারি কিন্তু এখনও আমার বাড়িতে যে ছোট কাজের মেয়েগুলো…যারাই আছে কারও কাছে যদি এক গ্লাস পানিও কখনও চাইতে হয়, যতদূর পারি নিজে করে খাই। যদি চাইতে হয় তাহলে কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করি, আমাকে এইটা একটু দিতে পারবে? এই শিক্ষাটা আমরা নিয়ে আসছি। এটা এখনও আমরা মেনে চলি। এটা আমার বাবারই শিক্ষা।

শেখ হাসিনা বলেন, শুধু তিনি (বঙ্গবন্ধু) বলে গেছেন তা না। সেই শিক্ষাটা আমাদের দিয়েও গেছেন। কাজেই সেই দিক দিয়ে আমি মনে করি, আমাদের সকলেই… মানুষ গরিব দেখলে বা ভালো পোশাক না পরলেই তাকে অবহেলা করতে হবে আমাদের কাছে কিন্তু সেটা না।

আমাদের কাছে সকলে সমান সমাদর পায়। বরং যাদের কিছু নাই তাদের দিকে আমরা একটু বেশি নজর দেই, দৃষ্টি দেই।

জাতীয় এর আরও খবর
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান

আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান

মন্ত্রী হলেন আহমদ আজম খান

মন্ত্রী হলেন আহমদ আজম খান

স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ

স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ

সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top