logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. সাইফুর রহমানের নাম হৃদয় থেকে মোছা যাবে না : আরিফ

সাইফুর রহমানের নাম হৃদয় থেকে মোছা যাবে না : আরিফ

প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২০, ১১:০৩:০০

সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমানের ১১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের বাহারমর্দনে এম. সাইফুর রহমানের কবর জিয়ারত করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও “মরহুম এম. সাইফুর রহমান স্মৃতি সংসদ সিলেটে”র আহবায়ক আরিফুল হক চৌধুরী। এসময় বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কবর জিয়ারতের পর সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী মরহুম এম. সাইফুর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এসময় সিলেট জেলা বিএনপি, সিলেট মহানগর বিএনপি, সিলেট জেলা আইনজীবী সমিতি, সিলেট জেলা ছাত্রদল, যুবদল, কৃষক দল শ্রমিক দল সিলেট জেলা ও মহানগর শাখা, ছাত্রদলের পক্ষ থেকে ফল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এম সাইফুর রহমান ছিলেন বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের বুনিয়াদ রচনাকারী। তিনি ছিলেন দেশের টেকসই উন্নয়নের একজন সুদক্ষ পরিকল্পনাবিদ। মধ্য আয়ের দেশের তালিকায় বাংলাদেশ উন্নীত হয়েছে যাতে এম. সাইফুর রহমানের বিশাল অবদান রয়েছে।

মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, উন্নয়নে আপোষহীন এম. সাইফুর রহমানের উন্নয়নের ছোঁয়া দেশ তথা সিলেট বিভাগের সবখানেই দৃশ্যমান। ইদানীং সিলেটের নানা উন্নয়ন প্রকল্পের নামফলক থেকে দেশ দরদী বিশ্ব বরেণ্য অর্থনীতিবিদ সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমানের নাম মুছে ফেলা হচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক।

বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, এম. সাইফুর রহমানের নাম নামফলক থেকে মুছে ফেলা যাবে, কিন্তু সিলেট তথা দেশবাসীর হৃদয় থেকে তাঁর নাম মুছা যাবে না। দেশের মানুষের অন্তরে এম. সাইফুর রহমানের নাম স্বর্ণাক্ষরে লিখা থাকবে।

পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে মরহুম এম. সাইফুর রহমানের ১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এম. সাইফুর রহমানের বাড়িতে আয়োজিত আলোচনা সভা ও দেয়া মাহফিলে বক্তব্য রাখেন মেয়র আরিফুল হক চৌধুরী। সভায় দোয়া পরিচালনা করেন মাওলানা মোস্তাক আহমদ খান।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আব্দুল মান্নান, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন সোহেল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, নাজিম উদ্দিন লস্কর, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপি নেতা কামরুল হাসান শাহিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক সেলিম, সদর থানা বিএনপির আহবায়ক আবুল কালাম মেম্বার, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, জেলা যুবদলের সাবেক নেতা আব্দুস শুকুর, মহানগর বিএনপির সদস্য আব্দুস সামাদ তুহেল, শ্রমিক দল জেলা শাখার সভাপতি সুরমান আলী, শ্রমিক দল মহানগর শাখার সভাপতি ইউনুস আলী, শ্রমিক দল জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান, শ্রমিক দল মহানগর শাখার সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, কৃষক দল জেলা শাখার আহবায়ক শহীদ আহমদ চেয়ারম্যান, সদস্য সচিব তাজুল ইসলাম তাজুল, মহানগর বিএনপি নেতা আব্দুস সাত্তার মামুন, যুবদল নেতা মুমতাজুর রহমান মুন্না, জেলা ছাত্রদল সিনিয়র সহ সভাপতি এডভোকেট নজরুল ইসলাম, মহানগর ছাত্রদল সহ সভাপতি মাশরুর রাসেল, সোহেল রানা, হকার্স দলের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক খোকন মিয়া, সহ সভাপতি নুরুল ইসলাম সহ মরহুম এম. সাইফুর রহমান স্মৃতি সংসদ সিলেটের নেতৃবৃন্দ।

এদিকে, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমানের ১১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রোববার (৬ সেপ্টেম্বর) মেয়র আরিফুল হক চৌধুরীর বাসার সামনের উন্মুক্ত স্থানে সকাল ১১টায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সিলেট এর আরও খবর
পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু

সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট

সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট

ওসমানী মেডিকেলে আগুন, অল্পের জন্য রক্ষা

ওসমানী মেডিকেলে আগুন, অল্পের জন্য রক্ষা

সর্বশেষ সংবাদ
হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ইরানের হামলায় ইসরাইলে নিহত আরও ১, দুজনের অবস্থা আশঙ্কাজনক
ইরানের হামলায় ইসরাইলে নিহত আরও ১, দুজনের অবস্থা আশঙ্কাজনক
হাদি হত্যায় ভারতে গ্রেফতার দুজনকে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাদি হত্যায় ভারতে গ্রেফতার দুজনকে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল
হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী
জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর
জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর
<span style='color:#ff0000;font-size:16px;'>সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের ইফতার মাহফিল</span> <br> দেশে সামাজিক কল্যাণে সংগঠকদের এগিয়ে আসা উচিত — আপসানা বেগম এমপি 
সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের ইফতার মাহফিল
দেশে সামাজিক কল্যাণে সংগঠকদের এগিয়ে আসা উচিত — আপসানা বেগম এমপি 
মূল্যস্ফীতি আবার বাড়ল
মূল্যস্ফীতি আবার বাড়ল
পৌরসভার ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
পৌরসভার ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২
ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২
পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নারী দিবস ও স্বাধীনতার আলোচনা, ইফতার সম্পন্ন
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নারী দিবস ও স্বাধীনতার আলোচনা, ইফতার সম্পন্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু
খামেনির মেয়ে-জামাতা-নাতি নিহত
খামেনির মেয়ে-জামাতা-নাতি নিহত
হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top