logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. প্রিন্স হ্যারি-মেগান এবার প্রযোজনায়, নেটফ্লিক্সের সঙ্গে চুক্তি

প্রিন্স হ্যারি-মেগান এবার প্রযোজনায়, নেটফ্লিক্সের সঙ্গে চুক্তি

প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৮:১৫

ব্রিটিশ রাজপুত্র হ্যারি ও তার স্ত্রী মেগানের সঙ্গে চুক্তি হলো নেটফ্লিক্সের। মার্কিন স্ট্রিমিং সেবাটিতে সিনেমা, ডকুমেন্টারি ও সিরিয়াল প্রযোজনা করবেন তারা।

ডয়চে ভেলে অনলাইন জানায়, চলতি বছরে ব্রিটিশ রাজপরিবার থেকে স্বেচ্ছায় বেরিয়ে যাওয়া এ দম্পতি ছেলে আর্চিকে নিয়ে এখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে থাকেন।

হ্যারিও মেগান তাদের নিয়ে সংবাদ প্রকাশে ব্রিটিশ সংবাদমাধ্যমের উপর খুব বিরক্ত। এবার তারা চুক্তি করলেন নেটফ্লিক্সের সঙ্গে।

স্ট্রিমিং সেবাটির সঙ্গে চুক্তি নিয়ে এ ব্রিটিশ রাজপরিবার দম্পতি এক বিবৃতিতে বলেন, ‘আমাদের লক্ষ্য হলো এমন বিষয় বাছাই করা যা শুধু মানুষকে তথ্যই দেবে না, সেই সঙ্গে আশাও দেবে। আমরা সদ্য বাবা-মা হয়েছি। তাই পরিবারকে উদ্বুদ্ধ ও আশান্বিত করা কতটা জরুরি তা জানি।

তাদের প্রথম প্রকল্প হলো প্রকৃতি নিয়ে একটা ডকুমেন্টারি সিরিজ এবং একটা অ্যানিমেশন সিরিজ, যা মেয়েদের উদ্বুদ্ধ করবে বলে তারা আশা করছেন।

নেটফ্লিক্সের সঙ্গে তাদের কত ডলারের চুক্তি হয়েছে তা জানা যায়নি। তবে মেগান পেশাদার অভিনেত্রী। আগে তিনি মার্কিন টিভি সিরিয়াল স্যুটস-এ অভিনয় করেছেন।

কিন্তু বিনোদন জগতের অনুষ্ঠান প্রযোজনা করার কোনো অভিজ্ঞতা তার বা প্রিন্স হ্যারির নেই। যদিও তারা নিজেরা ক্যামেরার সামনে আসবেন না। প্রযোজকের ভূমিকায় থাকবেন এ দম্পতি।

গত মার্চে যুক্তরাজ্য ছেড়েছেন এই বহু আলোচিত দম্পতি। যুক্তরাজ্যের প্রেস নাম দিয়েছিল, ‘মেগসিট’। প্রথমে তারা কানাডা যান, তারপর লস অ্যাঞ্জেলসে আসেন।

রাজপরিবার ছেড়ে বেরিয়ে আসার সময়ই হ্যারি-মেগান জানিয়ে দিয়েছিলেন, তারা আর্থিক দিক থেকে স্বনির্ভর হতে চান। তারা যুক্তরাজ্যের মানুষের করের পয়সা নেবেন না। তাই রয়্যাল ডিউটির অর্থও তারা নেন না।

এরপর তারা সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও বিল ক্লিনটনের পথ অনুসরণ করেছেন। ওবামা, ক্লিনটনের বক্তৃতার অনুষ্ঠান যারা আয়োজন করে, সেই  সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হন হ্যারি ও মেগান। জুন মাসে এই চুক্তি হয়।

নেটফ্লিক্স দেখেন বিশ্বের ১৯ কোটি মানুষ। এ মুহূর্তে বিনোদনের জন্য বিশ্বের অন্যতম বড় প্ল্যাটফর্ম এটি। কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, এই রাজকীয় দম্পতির বিশ্বাসযোগ্যতা আছে, তারা নেতৃত্ব দিতে পারেন। তারা বিশ্বজুড়ে মানুষকে আশা দিতে পারবেন বলে মনে করছেন।

বিনোদন এর আরও খবর
রণবীর বেছে নিলেন দীপিকাকে

রণবীর বেছে নিলেন দীপিকাকে

দীপিকাকে নিয়ে আবেগে ভাসছেন শাহরুখ

দীপিকাকে নিয়ে আবেগে ভাসছেন শাহরুখ

আয়েশা ওমরের ‘লাজাওয়াল ইশক’ ঘিরে অনলাইনে তোলপাড়

আয়েশা ওমরের ‘লাজাওয়াল ইশক’ ঘিরে অনলাইনে তোলপাড়

আসছে ‘গদর ৩’, তবে কি পরিচালকের সঙ্গে দ্বন্দ্ব মিটছে আমিশার?

আসছে ‘গদর ৩’, তবে কি পরিচালকের সঙ্গে দ্বন্দ্ব মিটছে আমিশার?

সর্বশেষ সংবাদ
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই
নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা
নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা, তারেক রহমান ও শফিকুর রহমান কোথায় ভোট দেবেন?
প্রধান উপদেষ্টা, তারেক রহমান ও শফিকুর রহমান কোথায় ভোট দেবেন?
সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট
সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট
<span style='color:#ff0000;font-size:16px;'>বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা</span> <br> প্রধান উপদেষ্টার সম্পদ সাড়ে ১৫ কোটি টাকার বেশি
বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা
প্রধান উপদেষ্টার সম্পদ সাড়ে ১৫ কোটি টাকার বেশি
এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
পবিত্র শবেবরাত আজ
পবিত্র শবেবরাত আজ
তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক, বললেন আসিফ মাহমুদ
তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক, বললেন আসিফ মাহমুদ
মাদরাসা পুড়ে ছাই, প্রাণে বাঁচলেন ছাত্র-শিক্ষকসহ ৩৭ জন
মাদরাসা পুড়ে ছাই, প্রাণে বাঁচলেন ছাত্র-শিক্ষকসহ ৩৭ জন
‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!
‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!
মাঠে থাকুন, মানুষের পাশে দাঁড়ান: নেতাকর্মীদের তারেক রহমান
মাঠে থাকুন, মানুষের পাশে দাঁড়ান: নেতাকর্মীদের তারেক রহমান
মাত্র ৩ মাসের মাথায় দ্বিতীয়বার ‘শাটডাউনে’ যুক্তরাষ্ট্রের সরকার
মাত্র ৩ মাসের মাথায় দ্বিতীয়বার ‘শাটডাউনে’ যুক্তরাষ্ট্রের সরকার
জাতীয় সংসদ নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি
জাতীয় সংসদ নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি
ওসমানী মেডিকেলে আগুন, অল্পের জন্য রক্ষা
ওসমানী মেডিকেলে আগুন, অল্পের জন্য রক্ষা
সিলেটের সারি নদে চোরাবালিতে তলিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
সিলেটের সারি নদে চোরাবালিতে তলিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top