logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. গোয়ালাবাজার-জগন্নাথপুর সড়কের সংস্কার কাজ শুরু, জনমনে স্বস্তি

গোয়ালাবাজার-জগন্নাথপুর সড়কের সংস্কার কাজ শুরু, জনমনে স্বস্তি


প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২০, ৯:২৫:৪১

ওসমানীনগর  (সিলেট) প্রতিনিধি : দীর্ঘ ৬ মাস বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে সিলেটের ওসমানীনগর-সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সংযোগ সড়ক গেয়ালাবাজার-জগন্নাথপুর রাস্তার ওসমানীনগর অংশের সংস্কার কাজের। খানা-খন্দে ভরা এই সড়কটির নির্মান কাজ শুরু হওয়ায় এলাকার জনপ্রতিনিধিসহ স্থানীয়দের মধ্যে ফিরেছে স্বস্তি।

জানা যায়, এলজিইডির তত্ত্বাবধানে গতবছরের শেষের দিকে সংস্কার কাজ শুরুর কিছুদিনের মধ্যেই আবার  করোনাভাইরাসের অজুহাতে বন্ধ হয়ে যায়। এতে জনদুর্ভোগ প্রকট আকার ধারণ করে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে- রাস্তা দিয়ে যানবাহন চলাচলতো দূরের কথা মানুষজন চলাচলেরও অনুপযোগী হয়ে পড়ে। ইউনিয়নের বাসিন্দাদের যাতায়াতের এই দুর্ভোগ  লাঘবে এগিয়ে আসেন ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া। দৌড়ঝাঁপ শুরু করেন এলজিইডির উর্ধ্বতন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজনের সাথে। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানটি কাজ বন্ধ রেখে নানা অজুহাতে দীর্ঘ ছয় মাস বন্ধ রাখে। তবে, গত ২৬ আগস্ট জনগুরুত্বপূর্ণ এই সড়কটির ওসমানীনগর অংশে পুনরায় সংস্কার কাজ শুরু করে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান।

জানা গেছে, ওসমানীনগরের গোয়ালাবাজার থেকে জগন্নাথপুর সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করেন দুই উপজেলার প্রায় ২ লক্ষাধিক বাসিন্দারা। জগন্নাথপুর উপজেলার অধিকাংশ বাসিন্দারা প্রায় প্রতিদিনই ব্যবসাসহ নানা কাজে ওই সড়ক দিয়েই আসতে হয়  ওসমানীনগরের গোয়ালাবাজারসহ বিভিন্ন এলাকায়। সড়কটির এমন বেহাল দশায় তাদের ভোগান্তি দিন দিন বাড়ছিলো। এ অবস্থায়ই ওসমানীনগরের গোয়ালাবাজার-খাদিমপুর সড়কের তেরহাতি, বড় ইসবপুরের বাক, ইসবপুর মাজার গেট, রাজচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামন, লামা ইসবপুর, খুজগিপুর এলাকাসহ প্রায় ৮ কিলোমিটার সড়কেরই ছোট-বড় গর্ত ও ভাঙনের মধ্যেই ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এলজিইডির তত্ত্বাবধানে গতবছরের শেষ দিকে সড়কটির ওসমানীনগর অংশ (গোয়ালাবাজার-খাদিমপুর) পর্যন্ত প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে এই ৮ কিলোমিটার এলাকার সংস্কার কাজ শুরু করেছিল ঠিকাদারী প্রতিষ্ঠান রাশেদুজ্জামান কন্ট্রাকশন। শনিরবাজার থেকে সংস্কার কাজ শুরু হলে কিছু অংশে আরসিসি ঢালাই হয়। পরবর্তীতে বৈশ্বিক মহামারি করোনার প্রভাবে কাজ বন্ধ করে চলে যায় সংশ্লিষ্টরা। তবে, আরটিআই প্রজেক্ট এর আওতায় এবং ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে খুব শিগগিরই সংস্কার কাজ শেষ হবে।

উমরপুর ইউনিয়নের বাসিন্দা মুকিত মিয়া, মানিক মিয়া ও ফজলু মিয়াসহ অনেকেই জানান, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জনগুরুত্বপূর্ন ওই সড়কটি ওসমানীনগর অংশে বেহাল দশার দুর্ভোগ লাঘবে স্থানীয় এমপিসহ কেউই এগিয়ে আসেননি। স্থানে স্থানে গর্তের সৃষ্টি হয়ে পানি জমে মিনি পুকুরে পরিণত হয়েছিল সড়কের একাধিক অংশ।
ইউপি চেয়ারম্যান মো: গোলাম কিবরিয়া বলেন, উমরপুর ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন থেকে সংস্কার বিহীন থাকায় দর্ভোগ পোহাচ্ছিলেন দুই উপজেলার বাসিন্দারা। সড়কটি দুই উপজেলার সংযোগ ও এলজিইডির অধীনস্থ থাকায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সংস্কারের উদ্যোগ গ্রহণ করার সুযোগ ছিলনা। এরপরও আমি জনসাধারনের দুর্ভোগের কথা মাথায় রেখে নিজ উদ্যোগে সড়কের ভাঙ্গা স্থানগুলিতে ইট ও পাথর দিয়ে চলাচলের উপযোগী রাখার চেষ্টার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বার বার যোগাযোগ করে সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানাই। আমি আশাবাদি দুই উপজেলাবাসীর দুর্ভোগ লাগবে সড়কটির সংস্কার কাজ দ্রুত সম্পন্ন হবে।

ওসমানীনগর উপজেলা এলজিইডি প্রকৌশলী নাজমুল করিম বলেন, গোয়ালাবাজার-জগন্নাথপুর সড়কের সংস্কার কাজ শুরু করার পর করোনার কারণে কাজ বন্ধ রাখে ঠিকাদারি প্রতিষ্ঠান। গত ২৬ আগষ্ট থেকে আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেছে। কাজের গুনগত মান ঠিক রাখতে এলজিইডি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিকক তদারকি করা হচ্ছে।

সিলেট এর আরও খবর
সিলেটে পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি

সিলেটে পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি

সিলেটে ‘কিশোর গ্যাংয়ের’ দ্বন্দ্বে আবার খুন, তিনজন আটক

সিলেটে ‘কিশোর গ্যাংয়ের’ দ্বন্দ্বে আবার খুন, তিনজন আটক

সিলেটে ট্রাক-সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

সিলেটে ট্রাক-সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

আমরা জোট করব না, নির্বাচনী সমঝোতা করবো: জামায়াতের আমীর

আমরা জোট করব না, নির্বাচনী সমঝোতা করবো: জামায়াতের আমীর

সর্বশেষ সংবাদ
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ
বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ
<span style='color:#ff0000;font-size:16px;'>প্লট দুর্নীতির মামলা</span> <br> হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড
প্লট দুর্নীতির মামলা
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড
শিগগিরই ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশন স্বাভাবিক হবে: পররাষ্ট্র উপদেষ্টা
শিগগিরই ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশন স্বাভাবিক হবে: পররাষ্ট্র উপদেষ্টা
ক্ষমা চাইলেন নেতানিয়াহু
ক্ষমা চাইলেন নেতানিয়াহু
সীমান্তে পচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সীমান্তে পচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
বাংলাদেশে সাজা হলে যুক্তরাজ্যে যে পরিস্থিতিতে পড়তে পারেন টিউলিপ
বাংলাদেশে সাজা হলে যুক্তরাজ্যে যে পরিস্থিতিতে পড়তে পারেন টিউলিপ
রণবীর বেছে নিলেন দীপিকাকে
রণবীর বেছে নিলেন দীপিকাকে
১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, আমিও পারিনি: ডিসি
১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, আমিও পারিনি: ডিসি
সিলেটে পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি
সিলেটে পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি
খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক নিহত
খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক নিহত
বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারীর নাম প্রকাশ
বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারীর নাম প্রকাশ
পৃথক হলো বিচার বিভাগ
পৃথক হলো বিচার বিভাগ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top