logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. হোসেনি দালান চত্বরে সীমিত আকারে তাজিয়া মিছিল

হোসেনি দালান চত্বরে সীমিত আকারে তাজিয়া মিছিল

প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২০, ৫:০১:০৭

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির মধ্যে এবার আশুরার দিন পুরান ঢাকার হোসেনি দালান চত্বরে সীমিত পরিসরে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। তবে করোনা পরিস্থিতির কারণে প্রতিবছরের মতো এবার মূল সড়কে বের হয়নি শিয়াদের ঐতিহ্যবাহী এ তাজিয়া মিছিল।

আশুরা উপলক্ষে রোববার (৩০ আগস্ট) সকাল থেকেই ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের হোসেনি দালান চত্বর।

সকাল ৯টার দিকে নাজিমুদ্দিন রোড এলাকায় গিয়ে দেখা যায়, হোসেনি দালান যে সড়কে সেখানকার প্রবেশের মুখে ব্যারিকেড দেওয়া হয়েছে। সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। আর হোসেনি দালান চত্বরে প্রবেশের জন্য মানুষের দীর্ঘলাইন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একেকজনকে পরীক্ষা করে আর্চওয়ের মধ্যদিয়ে প্রবেশ করাচ্ছিলেন। হোসেনি দালান চত্বরের ভেতরেও অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ভেতরে গিয়ে দেখা গেছে, কালো কাবলি ও পাঞ্জাবি পরা তরুণরা ঘোরাফেরা করছে। তরুণীদের গায়ে ছিল কালো সালোয়ার কামিজ। হাতে আলাম নিয়ে তারা মিছিলের জন্য অপেক্ষা করছিল। মিছিলে অংশ নিতে এসেছেন বিপুল সংখ্যক নারী-শিশুরাও।

ইমামবাড়ার ভেতরে সাজানো হয় তাজিয়া। অনেকেই শ্রদ্ধাভরে ছুঁয়ে দিচ্ছিলেন আলামসহ অন্যান্য উপকরণ। তবে কোনো উপকরণ স্পর্শ না করার নিষেধাজ্ঞা সম্বলিত ফেস্টুন দেখা গেছে বিভিন্ন জায়গায়। অনেকের মুখে ছিল না মাস্ক। স্বাস্থ্যবিধির বালাই খুব একটা চোখে পড়েনি। তবে ভিড় না করার জন্য স্বেচ্ছাসেবকদের আহ্বান জানিয়ে তৎপর থাকতে দেখা গেছে।

হিজরি ৬১ সনের ১০ মহররম মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র হযরত ইমাম হুসাইন (রা.) কারবালার ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাতবরণ করেন। এ শোক ও স্মৃতিকে স্মরণ করে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে বিশেষ মোনাজাত, দোয়া মাহফিল ও কোরআনখানি। বরকতময় এ দিনে এবং একই সঙ্গে আগের বা পরের দিনে রোজা রাখা অনেক পূণ্যের কাজ। শিয়া সম্প্রদায় আশুরার দিনটিকে বিশেষভাবে পালন করে থাকে।

হোসেনি দালান ইমামবাড়ার প্রশাসনিক কর্মকর্তা মির্জা মোহাম্মদ নাকি আসলাম জানান, সীমিত পরিসরে হলেও ধর্মীয় রীতি মেনে আমরা তাজিয়া মিছিল করেছি।

বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হোসেন বলেন, ইমামবাড়ায় প্রবেশের দুটি নিরাপত্তা গেট তৈরি করা হয়। এসব গেট দিয়ে আগত মানুষজনের দেহ তল্লাশি করে ভেতরে প্রবেশ করনো হয়েছে।

জাতীয় এর আরও খবর
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে

ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম

স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর

স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর

সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ

সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ

সর্বশেষ সংবাদ
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
<span style='color:#ff0000;font-size:16px;'>বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস</span> <br> লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম
আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম
পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান
পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান
বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের
বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের
শ্রদ্ধা নিবেদন, কথা ও আবৃত্তির মাধ্যমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা দিবস উদযাপন
শ্রদ্ধা নিবেদন, কথা ও আবৃত্তির মাধ্যমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা দিবস উদযাপন
আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top