logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. কয়েকজন বেঈমান মুনাফিক ছাড়া বাংলার সবাই বঙ্গবন্ধুর জন্য কাঁদে

কয়েকজন বেঈমান মুনাফিক ছাড়া বাংলার সবাই বঙ্গবন্ধুর জন্য কাঁদে

প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২০, ৪:০৯:৫৮

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কয়েকজন বেঈমান মুনাফিক ছাড়া এখনও বাংলার জনগণ বঙ্গবন্ধুর জন্য কাঁদে। তিনি বলেন, খুনিরা চেয়েছিল এ দেশের স্বাধীনতা যেন না থাকে, জাতীয় পতাকা যেন না থাকে। ইতিহাস বিকৃতির ন্যক্কারজনক ঘটনা আমরা দেখেছি। কিন্তু সত্যকে চাপা দিয়ে রাখা সম্ভব হয়নি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অংশগ্রহণ (ভার্চুয়াল) করে তিনি এ কথা বলেন। গণভবন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজন করা হয় এ সভার।

অনুষ্ঠানের শুরুতেই শোকাবহ যন্ত্রসঙ্গীত পরিবেশন করা হয়। সূচনা বক্তব্য রাখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। এরপর বঙ্গবন্ধুর কর্মময় ও সংগ্রামী জীবনের ওপর একটি আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন আসাদুজ্জামান নূর এমপি।

এছাড়া আলোচনা সভায় অংশগ্রহণ করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যেদিন থেকে আমাদের বিজয় এসেছে তারপর থেকেই বোঝা যাচ্ছিল যে একটা গভীর চক্রান্ত কাজ করছিল। আমাদের এ বিষয়টা যেন আমরা ধরে রাখতে না পারি সে জন্যই তারা এ ষড়যন্ত্র করে আসছিল। জয়ের পতাকা লাখো শহীদের রক্তে রঞ্জিত উড্ডীয়মান হয়েছিল সেই পতাকা যেন না থাকে এটাই ছিল তাদের প্রচেষ্টা। জাতির পিতার নাম তো মুছে ফেলা হয়েছিল। এ নাম নেয়া যাবে না। ৭ মার্চের ভাষণ বাজানো যাবে না। স্বাধীনতার ঘোষক সৃষ্টি হলো। অর্থাৎ ইতিহাস বিকৃতির ন্যক্কারজনক ঘটনা আমরা দেখেছি। কিন্তু সত্যকে কেউ কখনো চাপা দিতে পারে না, মুছে ফেলতে পারে না- এটা প্রমাণিত। স্বাধীনতার জন্য দেয়া ডাক ৭ মার্চের ভাষণ আজ আন্তর্জাতিক প্রামাণ্য দলিলে স্থান পেয়েছে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আমরা পালন করব। এ জন্য বিরাট আয়োজন। জাতিসংঘ আমাদের সঙ্গে যৌথভাবে এটা উদযাপন করবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের এই করোনাভাইরাস বিশ্বব্যাপী মানুষকে একেবারে স্থবির করে দিয়েছে। আপনাদের সঙ্গে উপস্থিত থেকে হয়তো এ সভা করতে পারতাম। কিন্তু করোনার কারণে আজ ভার্চুয়ালি করতে হচ্ছে। আজ আমরা অনলাইনে আলোচনা সভা করছি। সেটাও বলব যে, ২০০৮ সালে আমরা নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব বলে যে ঘোষণা দিয়েছিলাম তা বাস্তবায়ন করেছি বলেই আজ এ সুযোগ সৃষ্টি হয়েছে। ডিজিটাল বাংলাদেশ যদি না করতাম তাহলে আজ এই সুযোগে হয়তো হতো না।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে যাব যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন। আমরা দারিদ্র্যের হার কমিয়ে ২০ ভাগে নামিয়ে এনেছিলাম। প্রবৃদ্ধি আমরা ৮.২ ভাগে উন্নীত করেছিলাম। এপ্রিল মাস পর্যন্ত আমরা প্রবৃদ্ধি ৭.২ ভাগ অর্জন করেছিলাম। কিন্তু করোনার কারণে সবকিছুই থেমে যায়। প্রবৃদ্ধি ৫.৮ ভাগে নেমে আসে। আমাদের প্রচেষ্টা রয়েছে এই অবস্থার মধ্যেও জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা মানুষের জন্য কাজ করব। বাংলাদেশের কোনো মানুষ যেন না খেয়ে থাকে, বাংলাদেশের কোনো মানুষ যেন গৃহহারা না থাকে, বাংলাদেশের কোনো মানুষ যেন অভাবে কষ্ট না পায়, শিক্ষার আলোয় মানুষ যেন আলোকিত হয়, সবার জীবন যেন সুন্দর হয়, এটাই তো ছিল জাতির পিতার স্বপ্ন ও লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা চেষ্টা করে যাচ্ছি।

শেখ হাসিনা বলেন, কয়েক দিন আগে ২১ আগস্ট চলে গেল। ২০০৪ সালের এই দিনে আমাদের সমাবেশে গ্রেনেড হামলা করা হয়েছিল। মানবঢাল তৈরি করে আমাকে রক্ষা করা হয়েছে। সেদিন আল্লাহ নিজে বাঁচিয়েছেন, রক্ষা করেছেন। যেভাবে শত্রুরা তৈরি হয়ে এসেছিল এবং আক্রমণ করেছিল মনে হয়েছে যেন একটা যুদ্ধক্ষেত্রে আক্রমণ হয়েছে। আমরা ছিলাম নিরস্ত্র মানুষ। ব্রিটিশ হাইকমিশনার ছাড়াও বিভিন্ন স্থানে বোমা হামলা, আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের গুম, অত্যাচার নির্যাতন ও দুর্নীতিসহ সন্ত্রাসের বিরুদ্ধে একটা প্রতিবাদ করছিলাম। সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে আমরা নিজেরাই সন্ত্রাসীদের হামলার শিকার হই। এত লোককে মারল কিন্তু সাহায্য করতে কেউ এগিয়ে আসেনি। বরং বোমা হামলায় যারা কাতরাচ্ছিলেন তাদের যারা উদ্ধার করতে গিয়েছিল তাদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে। আক্রমণকারীরা যেন নির্বিঘ্নে ওই স্থান ত্যাগ করে চলে যেতে পারে সেই সুযোগ পুলিশ সৃষ্টি করেছিল।

তিনি বলেন, জিয়াউর রহমান আব্দুল আলিম, আব্দুল মান্নান থেকে শুরু করে রাজাকারদের মন্ত্রী-প্রধানমন্ত্রী এবং উপদেষ্টা বানিয়েছিল। খালেদা জিয়া ঠিক একইভাবে সেই নিজামী, মুজাহিদ থেকে শুরু করে যারা বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িত ছিল তাদের মন্ত্রী এবং ভোট চুরি করে খুনি রশিদ এবং হুদাকে পুরস্কৃত করেছিল। হুদাকে বিরোধী দলের চেয়ারে বসিয়েছিল। খুনি রশিদকে কেন পার্লামেন্টে বসানো হলো এর জবাব কি বিএনপি দিতে পারবে? বুদ্ধিজীবী হত্যা সন্ত্রাস ও সঙ্গে যারা জড়িত তাদেরই তারা নেতা বানিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি শুধু একটা কথা মাথায় রেখে এ জন্য যে আমার পিতা তার সারাটা জীবন উৎসর্গ করেছেন। তার পাশে থেকেছেন আমার মা সবসময়। তিনি যে আদর্শ নিয়ে দেশটাকে স্বাধীন করেছিলেন সেই আদর্শ আমরা বাস্তবায়ন করব। বাংলাদেশের মানুষের কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমাদের ভোট দিয়েছেন।

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করব সেটাই আমাদের স্বপ্ন, যে কাজটা বঙ্গবন্ধু করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে আমরা যেন এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারি। কয়েকজন বেঈমান মুনাফিক ছাড়া এখনও বাংলার জনগণ বঙ্গবন্ধুর জন্য কাঁদে। ২১ বছর তারা বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করেছে কিন্তু পারেনি। আজ শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ ছেড়ে বিশ্বব্যাপী জাতির পিতার নাম ছড়িয়ে পড়েছে।

জাতীয় এর আরও খবর
হাদি হত্যায় ভারতে গ্রেফতার দুজনকে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হাদি হত্যায় ভারতে গ্রেফতার দুজনকে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল

জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২

ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২

সর্বশেষ সংবাদ
হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ইরানের হামলায় ইসরাইলে নিহত আরও ১, দুজনের অবস্থা আশঙ্কাজনক
ইরানের হামলায় ইসরাইলে নিহত আরও ১, দুজনের অবস্থা আশঙ্কাজনক
হাদি হত্যায় ভারতে গ্রেফতার দুজনকে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাদি হত্যায় ভারতে গ্রেফতার দুজনকে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল
হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী
জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর
জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর
<span style='color:#ff0000;font-size:16px;'>সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের ইফতার মাহফিল</span> <br> দেশে সামাজিক কল্যাণে সংগঠকদের এগিয়ে আসা উচিত — আপসানা বেগম এমপি 
সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের ইফতার মাহফিল
দেশে সামাজিক কল্যাণে সংগঠকদের এগিয়ে আসা উচিত — আপসানা বেগম এমপি 
মূল্যস্ফীতি আবার বাড়ল
মূল্যস্ফীতি আবার বাড়ল
পৌরসভার ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
পৌরসভার ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২
ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২
পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নারী দিবস ও স্বাধীনতার আলোচনা, ইফতার সম্পন্ন
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নারী দিবস ও স্বাধীনতার আলোচনা, ইফতার সম্পন্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু
খামেনির মেয়ে-জামাতা-নাতি নিহত
খামেনির মেয়ে-জামাতা-নাতি নিহত
হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top