logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. বিধ্বস্ত বিমানের ২ যাত্রী করোনা পজিটিভ

বিধ্বস্ত বিমানের ২ যাত্রী করোনা পজিটিভ

প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২০, ৭:৪১:৫৫

একেই বলে মরার ওপর খাঁড়ার ঘা৷ ভয়াবহ দুর্ঘটনার আতঙ্ক কাটিয়ে উঠতে না উঠতেই যাত্রীদের জন্য বড় দুঃসংবাদ৷ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক্সআই-১৩৪৪ বিমানের ২ যাত্রীর করোনা রিপোর্ট পজিটিভ৷এর মধ্যে একজন করোনা পজিটিভ যাত্রীর এরই মধ্যে মৃত্যু হয়েছে৷রিপোর্ট সামনে আসতেই ৫০ উদ্ধারকারীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে৷বিমানের সব যাত্রী-কর্মী ও উদ্ধারকাজে যারা হাত লাগিয়েছিলেন তাদের সকলের করোনা পরীক্ষা হবে বলে জানিয়েছে কেরালা সরকার৷

কেরলের উচ্চ শিক্ষা মন্ত্রী কেটি জলীল জানিয়েছেন, মৃত করোনা পজিটিভ যাত্রীর স্যাম্পেল পরীক্ষায় পাঠানোয় হয়েছিল, যার রিপোর্ট পজিটিভ এসেছে। ৪৫ বছরের ওই ব্যক্তিকে সুধীর বলে শনাক্ত করা হয়েছে৷ মৃতের ময়নাতদন্ত ও সৎকার কাজ সম্পূর্ণ কভিড প্রোটোকল মেনেই করা হবে৷

মল্লপুরমের জেলা কর্মকর্তা কে গোপালকৃষ্ণণ জানিয়েছেন, বিমানের আহত যাত্রীদের এই মুহূর্তে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে৷তাদেরও কভিড টেস্টের জন্য স্যাম্পেল নেওয়া হচ্ছে৷

অন্যদিকে, কেরালার স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা উদ্ধার অভিযানে সামিল হওয়া প্রত্যেককে কভিড টেস্টের জন্য নমুনা পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং সাবধানতার জন্য কোয়ারেন্টিনে থাকার কথা বলেছেন৷

কেরালা পুলিশ জানিয়েছে, আপাতত উদ্ধারকারী দলের ৫০ সদস্যকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে৷একইসঙ্গে খতিয়ে দেখা হচ্ছে করোনা পজিটিভ দুই যাত্রীর সংস্পর্শে আরো কারা কারা এসেছিলেন৷

শুক্রবার সন্ধ্যায় কেরালার কোজিকড় বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে৷অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গিয়ে দু’টুকরো হয়ে যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক্সআই-১৩৪৪ বিমানটি ৷‘বন্দে ভারত’ মিশনের অন্তর্গত ওই বিমানটি দুবাই থেকে কোজিকড় (কালিকট)-এর উদ্দেশে শুক্রবার বিকেলে ১৮৪ জন যাত্রী ও ৭ জন বিমানকর্মী-সহ মোট ১৯১ জনকে নিয়ে রওনা দেয়৷দুর্ঘটনায় এখনো পর্যন্ত দুই পাইলট-সহ ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷আহত হয়েছে ১২০ জন৷ সূত্র : নিউজ ১৮

আন্তর্জাতিক এর আরও খবর
মাত্র ৩ মাসের মাথায় দ্বিতীয়বার ‘শাটডাউনে’ যুক্তরাষ্ট্রের সরকার

মাত্র ৩ মাসের মাথায় দ্বিতীয়বার ‘শাটডাউনে’ যুক্তরাষ্ট্রের সরকার

দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি

দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি

বিশ্বের ‘সবচেয়ে দীর্ঘ’ টানেল চালু করল চীন

বিশ্বের ‘সবচেয়ে দীর্ঘ’ টানেল চালু করল চীন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড

সর্বশেষ সংবাদ
ঈদের আগেই ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা
ঈদের আগেই ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা
মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
কুষ্টিয়ায় সিএনজি–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
কুষ্টিয়ায় সিএনজি–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
মৌলভীবাজারে পিকআপ ভ্যান–অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ৩
মৌলভীবাজারে পিকআপ ভ্যান–অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ৩
<span style='color:#ff0000;font-size:16px;'>ঢাকা-১৭</span> <br> তারেক রহমান এগিয়ে
ঢাকা-১৭
তারেক রহমান এগিয়ে
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান
নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান
৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ
৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ
রুমিন ফারহানার আসনে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু
রুমিন ফারহানার আসনে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু
খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু
খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড়
সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড়
হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
দেশে ভোট উৎসব শুরু
দেশে ভোট উৎসব শুরু
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top