logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো করোনায় আক্রান্ত

ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো করোনায় আক্রান্ত

প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২০, ১২:১০:৪৬

ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো (৬৫) করোনায় আক্রান্ত হয়েছেন। প্রেসিডেন্ট নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ এসেছে।

সোমবার প্রেসিডেন্ট জেইর বোলসোনারো করোনা পরীক্ষা করা হয় এবং বলা হয় মঙ্গলবার রিপোর্ট পাওয়া যায়। তবে, স্থানীয় সংবাদমাধ্যম আগেই জানিয়েছিল, ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর মধ্যে করোনা উপসর্গ ছিল। উনি জ্বরে ভুগছিলেন। তার জ্বর ১০০.৪ ডিগ্রি ফারেনহাইট।

সোমবার ব্রাসিলিয়াতে প্রেসিডেন্ট প্রাসাদের সামনে সমবেত সমর্থকদের তিনি বলেন, তার করোনার পরীক্ষা করানো হয়েছে। তবে সবকিছু ঠিকঠাক আছে। মুখে মাস্ক পরিহিত বলসোনারো আরও ঘোষণা দেন, তার একটি আলাদা মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। তাতে তার ফুসফুস পরিষ্কার দেখা গেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদর্শগত মিত্র ব্রাজিলের ডানপন্থী এই নেতা। তিনি করোনা ভাইরাসের হুমকিকে থোড়াই কেয়ার করেছেন। করোনা মহামারিকে সামান্য একটা ফ্লু হিসেবে আখ্যায়িত করেছেন। প্রাদেশিক গভর্নররা লকডাউন দেয়ার কারণে তাদের নিন্দা জানিয়েছেন।

উল্লেখ্য, লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ছেই। দেশটিতে ইতোমধ্যেই ৬৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬২০ জনের মৃত্যু হয়েছে। ফলে এখন পর্যন্ত মারা গেছে ৬৫ হাজার ৪৮৭ জন। নতুন করে একদিনেই আরও ২০ হাজার ২২৯ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছে। ফলে এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ২৩ হাজার ২৮৪।

দেশটির রিও ডে জেনেইরো রাজ্যে বার, রেস্টুরেন্ট পুনরায় চালু করার পর থেকেই সংক্রমণ বাড়তে শুরু করেছে। ওই রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।

আন্তর্জাতিক এর আরও খবর
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top