logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. নিয়োগ পেল ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী

নিয়োগ পেল ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২০, ১২:১৬:৫১

এদুয়ার্দ ফিলিপ্পের পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। রদবদলের পর নতুন মন্ত্রীদের দলের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব মধ্য-ডানপন্থী মেয়র জিন ক্যাসটেক্স-এর হাতে তুলে দিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্টের চেয়ে জনপ্রিয় হয়ে ওঠেন ফিলিপ্পে। তবে তার সত্ত্বেও স্থানীয় নির্বাচনে আশানুরুপ ফল আনতে ব্যর্থ হয় ক্ষমতাসীন দল।

প্রথা অনুযায়ী ফ্রান্সে মন্ত্রিসভা রদবদলের আগে প্রধানমন্ত্রী সবার পদত্যাগপত্র জমা দেন। পুনরায় আবার তাদের ওই পদে নিয়োগ দেওয়ারও নজির রয়েছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সরকারে তিন বছর ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন এদুয়ার্দ ফিলিপ্পে। মে মাসে ফ্রান্সে দুই মাসের কঠোর লকডাউন শেষ হওয়ার পর থেকেই গুঞ্জন শুরু হয় প্রেসিডেন্ট যেকোনও মুহূর্তে মন্ত্রিসভায় রদবদল আনতে পারেন। নিজের ক্ষমতার বাকি মেয়াদের কার্যক্রমে গতি আনার অংশ হিসেবে তিনি এই রদবদল আনতে পারেন বলে অনেকেই ধারণা করতে থাকেন। কেউ কেউ ধারণা করেন, প্রধানমন্ত্রী হিসেবে ফিলিপ্পেকে পাল্টানোর পথেও হাঁটতে পারেন প্রেসিডেন্ট।

শুক্রবার সকালে মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগপত্র নিয়ে এলিসি প্রাসাদে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে দেখা করেন এদুয়ার্দ ফিলিপ্পে। পরে এক বিবৃতিতে বলা হয়, ‘এদুয়ার্দ ফিলিপ্পে আজ সরকার প্রধান হিসেবে পদত্যাগপত্র জমা দিয়েছেন আর প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট তা গ্রহণ করেছেন। নতুন সরকার নিয়োগের আগ পর্যন্ত তিনি সরকারের অন্য সদস্যদের নিয়ে বর্তমান পরিস্থিতি মোকাবিলা অব্যাহত রাখবেন।’

পরে ৫৫ বছর বয়সী জিন ক্যাসটেক্সকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন ইমানুয়েল ম্যাঁক্রো। ফ্রান্সে খুবই অল্প পরিচিত ক্যাসটেক্স এক জন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং কোভিড-১৯ মহামারি মোকাবিলায় সরকারি প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

আন্তর্জাতিক এর আরও খবর
মাত্র ৩ মাসের মাথায় দ্বিতীয়বার ‘শাটডাউনে’ যুক্তরাষ্ট্রের সরকার

মাত্র ৩ মাসের মাথায় দ্বিতীয়বার ‘শাটডাউনে’ যুক্তরাষ্ট্রের সরকার

দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি

দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি

বিশ্বের ‘সবচেয়ে দীর্ঘ’ টানেল চালু করল চীন

বিশ্বের ‘সবচেয়ে দীর্ঘ’ টানেল চালু করল চীন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড

সর্বশেষ সংবাদ
ঈদের আগেই ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা
ঈদের আগেই ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা
মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
কুষ্টিয়ায় সিএনজি–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
কুষ্টিয়ায় সিএনজি–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
মৌলভীবাজারে পিকআপ ভ্যান–অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ৩
মৌলভীবাজারে পিকআপ ভ্যান–অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ৩
<span style='color:#ff0000;font-size:16px;'>ঢাকা-১৭</span> <br> তারেক রহমান এগিয়ে
ঢাকা-১৭
তারেক রহমান এগিয়ে
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান
নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান
৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ
৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ
রুমিন ফারহানার আসনে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু
রুমিন ফারহানার আসনে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু
খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু
খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড়
সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড়
হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
দেশে ভোট উৎসব শুরু
দেশে ভোট উৎসব শুরু
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top