logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. তথ্য ও প্রযুক্তি
  3. ফেসবুকে বিজ্ঞাপন বাতিল, ৭২০ কোটি ডলার লোকসানে জাকারবার্গ

ফেসবুকে বিজ্ঞাপন বাতিল, ৭২০ কোটি ডলার লোকসানে জাকারবার্গ


প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২০, ৩:০০:০৬

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর শুরু হওয়ার বর্ণাবাদবিরোদী বিক্ষোভ থেকে অভিযোগ ওঠে বর্ণবাদী প্রচারণা সংক্রান্ত পোস্টে লাগামহীন স্বাধীনতা দেয় ফেসবুক। এরপর ইউনিলিভারের মতো বহুজাতিক কোম্পানিসহ শতাধিক কোম্পানি ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করায় বিপুল ক্ষতির মুখে মার্ক জাকারবার্গ।

বড় অংকের বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো একযোগে বিজ্ঞাপন প্রদান বন্ধ করায় এক ধাক্কায় ৭২০ কোটি ডলার সম্পদমূল্য হারিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। ইউনিলিভারের পক্ষ থেকে ফেসবুকে বিজ্ঞাপন বন্ধের খবর প্রকাশ্যে আনতেই শুক্রবার (২৬ জুন) ফেসবুকের শেয়ার ৮.৩ শতাংশ দরপতন হয়।

শেয়ারের মূল্য পতনের কারণেই ফেসবুক মোট ৫ হাজার ৬শ কোটি ডলারের বাজারমূল্য হারায়। গত তিন মাসের মধ্যে জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া জায়ান্টটির এটাই ছিল সর্বোচ্চ দরপতনের ঘটনা। শুধু বিজ্ঞাপন বন্ধ নয় ফেসবুকের সম্পদেও নিজেদের বিনিয়োগ বন্ধ করার ঘোষণা দিয়েছে ইউনিলিভার।

কোম্পানির শেয়ারের এই দরপতনের ধাক্কা এসে পড়েছে মার্ক জুকারবার্গের মোট সম্পত্তির পরিমাণেও। ব্লুমবার্গ বিলিওনিয়ার ইনডেক্সে এ মুহূর্তে বিশ্বের শীর্ষ দশজন ধনীর তালিকায় জাকারবার্গের অবস্থান চতুর্থ। দরপতনের কার লুই ভুঁটোর মালিক বার্নার্ড আরনল্ট জাকারর্বাগকে পেরিয়ে তালিকায় তিনে উঠে এসেছেন।

ফেসবুকের প্রধান নির্বাহীর মোট সম্পদ ৭ দশমিক ২১ বিলিয়ন কমে এখন ৮২ দশমিক ৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে শীর্ষ ধনীর তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানটি বরাবরের মতোই যথাক্রমে অ্যামাজনের জেফ বেজোস এবং মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের দখলেই আছে।

তবে গণহারে বিজ্ঞাপন দাতা কোম্পানিগুলোর এমন বয়কটের পর সংবাদ মূল্য বিবেচনায় এখন থেকে যে কোনো পোস্টে ‘সম্ভাব্য ক্ষতিকারক’ লেবেল সেঁটে দেওয়ার ঘোষণা দেয় ফেসবুক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্টসহ প্ল্যাটফর্মটিতে কীভাবে বিষয়বস্তু নিয়ন্ত্রণ করা তা নিয়েই মূলত চাপে পড়েছিল ফেসবুক।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানিয়েছে, সোশ্যাল মিডিয়া জায়ান্টটির বিরুদ্ধে বিষয়বস্তু নিয়ন্ত্রণ সংক্রান্ত নানান অভিযোগ ওঠার পর মোট ৯০টিরও বেশি বিজ্ঞাপনদাতা কোম্পানি তাদের বিজ্ঞাপন প্রদানের প্ল্যাটফর্ম হিসেবে ফেসবুক বয়কট করে। এরপর ফেসবুক কর্তৃপক্ষ চাপে পড়েই এমন সিদ্ধান্ত নিল।

শুক্রবার ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জাকারবার্গ এক ফেসবুক লাইভে বলেন, রাজনীতিবিদদের যেসব পোস্ট সংবাদ যোগ্য তাতে এখন থেকে ‘সম্ভাব্য ক্ষতিকারক’ লেবেল সেঁটে দেওয়া হবে। ট্রাম্পের নাম না নিলেও সম্প্রতি ট্রাম্পের ফেসবুক পোস্ট নিয়ে শুরু হওয়া বিতর্ককে বড় কারণ হিসেবে ভাবা হচ্ছে।

টুইটার কর্তৃপক্ষ ইতোমধ্যেই ট্রাম্পের উসকানিমূলক টুইটে নিয়মিতই নানা লেবেল সেঁটে দেওয়া শুরু করেছে। বিভ্রান্তিমূলক তথ্য ও বিদ্বেষ ছড়ানো ছাড়াও নানা কারণে টুইটার তাদের নীতি মেনে এমন কাজ করে থাকে। কিন্তু ফেসবুকের ক্ষেত্রে এমনটা না দেখা যাওয়ায় শুরু হয় বিতর্ক ও সমালোচনা।

ফ্লয়েড হত্যাকাণ্ডের পর বিতর্ক আরও জোরালো হয়। দেশটির নাগরিক সংগঠনগুলো ‘ঘৃণা ছড়ানোর বিনিময়ে মুনাফা বন্ধ করো’ এমন নানা স্লোগানে এর বিরুদ্ধে সোচ্চার হয়। এরপর থেকে বিজ্ঞাপনদাতা কোম্পানিগুলো একে একে বিজ্ঞাপন প্রদান বন্ধ করে দিলে চাপে পড়ে যায় ফেসবুক।

বিজ্ঞাপন প্রদান বয়কট করার এই তালিকায় শুক্রবার যুক্ত হয় বহুজাতিক ভোগ্যপণ্য উৎপাদনকারী কোম্পানি এবং বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান ইউনিলিভার। যুক্তরাষ্ট্রে ‘মেরুকরণের এই নির্বাচনকালীন সময়কালের’ কথা বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করে কোম্পানিটি।

তথ্য ও প্রযুক্তি এর আরও খবর
ইলন মাস্কের স্টারলিংক সেবায় বিশ্বজুড়ে বিভ্রাট

ইলন মাস্কের স্টারলিংক সেবায় বিশ্বজুড়ে বিভ্রাট

ট্রাম্প–সি ফোনালাপের পর চীনা টিকটক হবে মার্কিন

ট্রাম্প–সি ফোনালাপের পর চীনা টিকটক হবে মার্কিন

বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস, সাইবার বিশেষজ্ঞদের উদ্বেগ

বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস, সাইবার বিশেষজ্ঞদের উদ্বেগ

মেসেজিংয়ে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

মেসেজিংয়ে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

সর্বশেষ সংবাদ
ইরানের হামলায় ইসরাইলে নিহত আরও ১, দুজনের অবস্থা আশঙ্কাজনক
ইরানের হামলায় ইসরাইলে নিহত আরও ১, দুজনের অবস্থা আশঙ্কাজনক
হাদি হত্যায় ভারতে গ্রেফতার দুজনকে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাদি হত্যায় ভারতে গ্রেফতার দুজনকে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল
হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী
জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর
জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর
<span style='color:#ff0000;font-size:16px;'>সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের ইফতার মাহফিল</span> <br> দেশে সামাজিক কল্যাণে সংগঠকদের এগিয়ে আসা উচিত — আপসানা বেগম এমপি 
সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের ইফতার মাহফিল
দেশে সামাজিক কল্যাণে সংগঠকদের এগিয়ে আসা উচিত — আপসানা বেগম এমপি 
মূল্যস্ফীতি আবার বাড়ল
মূল্যস্ফীতি আবার বাড়ল
পৌরসভার ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
পৌরসভার ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২
ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২
পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নারী দিবস ও স্বাধীনতার আলোচনা, ইফতার সম্পন্ন
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নারী দিবস ও স্বাধীনতার আলোচনা, ইফতার সম্পন্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু
খামেনির মেয়ে-জামাতা-নাতি নিহত
খামেনির মেয়ে-জামাতা-নাতি নিহত
হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top