logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. ১৭ এমপিসহ ১০৫ সংসদ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত

১৭ এমপিসহ ১০৫ সংসদ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত


প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০২০, ১২:০০:৪৮

নতুন করে আরও দুইজন সংসদ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে ১৭ জন এমপি কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। একইসঙ্গে জাতীয় সংসদের কর্মকর্তা-কর্মচারীর আক্রান্ত শনাক্ত সংখ্যাও বেড়ে ১০৫ হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সংসদ সচিবালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, চলতি বাজেট অধিবেশনের বৈঠকে যোগ দেওয়ার আগে এমপিদের করোনা ভাইরাস পরীক্ষা করছে জাতীয় সংসদ সচিবালয়। ইতোমধ্যে এখানে ৮০ জন এমপির করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে দুইজনের করোনা শনাক্ত হয়েছে। তারা হলেন, রাজশাহী-৪ আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক এবং চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী ইসলাম জেসি।

সংসদের চলতি বাজেট অধিবেশনের আরও দুইটি বৈঠক বাকি রয়েছে। এই বৈঠক সামনে রেখে এমপিদের করোনা পরীক্ষা করা শুরু হয়। যেসব এমপি এই দুই বৈঠকে অংশ নেবেন, তাদের জরুরিভিত্তিতে করোনা টেস্ট করা হচ্ছে।

আগামী ২৯ ও ৩০ জুন এই দুই দিন বৈঠক অনুষ্ঠিত হবে। ৩০ জুন বাজেট পাস হবে। বাজেট পাসের পর সংসদের অধিবেশনের মেয়াদ আর না বাড়িয়ে সমাপ্ত ঘোষণা করা হবে বলে জানা গেছে। করোনা পরিস্থিতির কারণে এবারের অধিবেশন সংক্ষিপ্ত করা হয়েছে। গত ২৩ জুন সংসদে বাজেটের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। ২৪ জুনও বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন হয়নি।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, সংসদ সচিবালয়ের উদ্যোগে প্রতিদিনই কর্মকর্তা-কর্মচারীদের করোনা টেস্ট করা হচ্ছে। গত ২৩ জুন পর্যন্ত টেস্টের রিপোর্ট পাওয়া গেছে। এতে এখন পর্যন্ত সর্বমোট ১০৫ জন কর্মকর্তা-কর্মচারীর কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এরমধ্যে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সংসদ ভবনের কর্মকর্তা-কর্মচারীরাও রয়েছেন। শনিবার (২৭ জুন) পর্যন্ত এই টেস্ট কার্যক্রম চালাবে।

করোনা আক্রান্তদের মধ্যে তিন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, দুইজন সাবেক মন্ত্রীসহ ১৭ জন সংসদ সদস্য রয়েছেন। এদের মধ্যে আবার একজন সাবেক চিফ হুইপও রয়েছেন।

আক্রান্তরা হলেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ (গত ১৩ জুন মারা যান)। সাবেক মন্ত্রী এবং সিরাজগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম (করোনা আক্রান্ত হওয়ার পর ব্রেন স্ট্রোকে মারা যান)।

এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, নড়াইল-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, সাবেক চিফ হুইপ ও মোলভীবাজার-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, সিলেট থেকে নির্বাচিত গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান, সাবেক হুইপ ও নওগাঁ থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে কেউ কেউ ইতোমধ্যে সুস্থ হয়ে গেছেন।

জাতীয় এর আরও খবর
তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন জামায়াত আমির

দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন জামায়াত আমির

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

ব্যালট পেপার পরিবহণে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার নির্দেশ ইসির

ব্যালট পেপার পরিবহণে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার নির্দেশ ইসির

সর্বশেষ সংবাদ
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা
নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান
নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি
দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি
তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা
তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা
দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন জামায়াত আমির
দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন জামায়াত আমির
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
দৈনন্দিন খাদ্যে গরুর মাংস; কতটুকু খাওয়া নিরাপদ?
দৈনন্দিন খাদ্যে গরুর মাংস; কতটুকু খাওয়া নিরাপদ?
তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য
তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য
হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০
হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০
ব্যালট পেপার পরিবহণে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার নির্দেশ ইসির
ব্যালট পেপার পরিবহণে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার নির্দেশ ইসির
<span style='color:#ff0000;font-size:16px;'>খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে আসিফ নজরুল</span> <br> সাইফুর রহমান বললেন, ‘এটা কি ধরনের প্রশ্ন করলেন’
খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে আসিফ নজরুল
সাইফুর রহমান বললেন, ‘এটা কি ধরনের প্রশ্ন করলেন’
সিলেট সীমান্তে ধরা পড়লো কোটি টাকার পণ্য
সিলেট সীমান্তে ধরা পড়লো কোটি টাকার পণ্য
সিলেটসহ সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
সিলেটসহ সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top