logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. মুক্তি পেল কাজলের প্রথম স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘দেবী’

মুক্তি পেল কাজলের প্রথম স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘দেবী’

প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২০, ১:১৫:২৯

‘দেবী’ ছবির একটি দৃশ্যে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। ছবি: সংগৃহীত

নারী দিবসের সপ্তাহেই মুক্তি পেল ‘দেবী’। প্রথমবারের মতো কোনো স্বল্পদৈর্ঘ্যের ছবিতে অভিনয় করলেন বলিউডের প্রতিভাবান অভিনেত্রী কাজল।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবিটিতে রয়েছে একটি কামরায় আটকে পড়া নয়জন নারীর গল্প। পরিচালক প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় হিন্দি ছবির বর্তমান ও আগের প্রজন্মের সেরা নয়জন অভিনেত্রীকে নিয়ে তৈরি করেছেন এই স্বল্পদৈর্ঘ্যের নারীকেন্দ্রিক ছবি।

কাজল ছাড়াও ছবিটির মুখ্য ভূমিকায় রয়েছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া, শ্রুতি হাসান, নীনা কুলকার্নি, মুক্তা বার্ভে, শিবানী রঘুবংশী, যশস্বিনী দয়ামা, সন্ধ্যা মাত্রে ও রমা জোশি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস

একটি বন্ধ কামরায় আটকে পড়ে সমাজের আলাদা আলাদা স্তর থেকে আসা নয়জন নারী। প্রত্যেকেই অত্যন্ত বিষণ্ন। যেন কোনো কিছুর জন্য অপেক্ষা করছে সবাই। সমস্যা শুরু হয় যখন একটি ডোরবেল শোনা যায়। একদল বলতে শুরু করে যে ঘরে এতজন একসঙ্গে, এমনিতেই দমবন্ধ লাগছে। আর একজনকে ঢুকতে দেয়ার কোনো প্রয়োজন নেই।

এখান থেকে পরিচালক একটি অদ্ভুত জায়গায় নিয়ে যান দর্শককে। জানা যায়, তারা প্রত্যেকেই ধর্ষণের শিকার। দেখে নিতে পারেন এই ছবির ট্রেলার নিচের লিঙ্কে ক্লিক করে–

এই শর্ট ফিল্মে যে অভিনেত্রীদের দেখা গিয়েছে, তারা প্রত্যেকেই বিভিন্ন সময়ে মেয়েদের বিভিন্ন ইস্যুতে অত্যন্ত সরব হয়েছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ‘মিটু’ আন্দোলন নিয়ে মতামত প্রকাশ করেছেন কাজল। তিনি বলেন, মেয়েরা যে এই বিষয়গুলো প্রকাশ্যে এনেছে তা অত্যন্ত জরুরি ছিল। এই আন্দোলনের কারণে এদেশের পুরুষ অন্তত সাত পা পিছিয়ে গিয়েছে।

‘দেবী’-র প্রচারে এসে সাংবাদিকদের বলিউড তারকা কাজল বলেন, ‘ভাল-মন্দ বাদ দিন, এখন মেয়েদের সঙ্গে প্রতিদিনের কথাবার্তার সময় পুরুষরা অনেক বেশি সচেতন থাকে, সেটা শুটিংয়ের সেট হোক অথবা অফিস।’

আরেক অভিনেত্রী শ্রুতি হাসানও জানিয়েছেন যে সাধারণভাবে এদেশের পুরুষেরা তাদের কৃতকর্মের ফলাফল সম্পর্কে এখন অনেক বেশি সচেতন হয়েছে, সেটাই এই আন্দোলনের সবচেয়ে ভালো দিক।

বিনোদন এর আরও খবর
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া

ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া

ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর

ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর

রণবীর বেছে নিলেন দীপিকাকে

রণবীর বেছে নিলেন দীপিকাকে

দীপিকাকে নিয়ে আবেগে ভাসছেন শাহরুখ

দীপিকাকে নিয়ে আবেগে ভাসছেন শাহরুখ

সর্বশেষ সংবাদ
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
<span style='color:#ff0000;font-size:16px;'>বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস</span> <br> লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top