logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. সিরিজ বাংলাদেশের, তবে ঘাম ঝরিয়ে ছেড়েছে জিম্বাবুয়ে

সিরিজ বাংলাদেশের, তবে ঘাম ঝরিয়ে ছেড়েছে জিম্বাবুয়ে

প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২০, ১১:৪৫:৩৭

স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে রেকর্ড ব্যবধানে জয় পাওয়া বাংলাদেশকে দ্বিতীয় ম্যাচে ঘাম ঝরিয়ে ছেড়েছে জিম্বাবুয়ে। তবে খুশির কথা যে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সফরকারীদের মাত্র ৪ রানে হারাতে পেরেছে স্বাগতিকরা।

টসে জিতে আগে ব্যাট করা মাশরাফি বিন মুর্তজার দল করে ৩২২ রান। এ লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে ৫০ ওভার শেষে জিম্বাবুয়ে থামে ৩১৮ রানে।

জয়ের জন্য শেষ ওভারে সফরকারীদের দরকার ছিল ২০ রান। ক্রিজে ছিলেন দুই সেট ব্যাটসম্যান টিনোটেন্ডা মুতোম্বোজি ও ডোনাল্ড তিরিপানো। তাদের মোকাবিলা করার জন্য অধিনায়ক বল তুলে দেন অভিজ্ঞ পেসার আল-আমিন হোসেনের হাতে।

আল-আমিন প্রথম বলে ১ রান ও পরের বল ওয়াইড দেয়ার পর তৃতীয় বলে মুতোম্বোজিকে ক্যাচ বানালে মনে হচ্ছিল স্বস্তির এক জয় পেতে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু পর পর দুই বলে ছক্কা মেরে তিরিপানো জানিয়ে দেন যে তারাও ছেড়ে কথা বলবেন না। তবে শেষ রক্ষা আর হয়নি। পঞ্চম বল মিস করার পর শেষ বলে মাত্র ১ রান আসে তিরিপানোর ব্যাট থেকে। আর সেই সাথে সফরকারীরা সুযোগ হারায় সিরিজে ফেরার।

স্বাগতিকদের হয়ে তাইজুল ইসলাম তিনটি এবং মাশরাফি, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও আল-আমিন একটি করে উইকেট পেয়েছেন।

এর আগে ওপেনার তামিম ইকবালের ১৫৮ রানের সুবাদে বাংলাদেশ সংগ্রহ করে ৩২২। দলের পক্ষে অন্যদের মধ্যে মুশফিকুর রহিম ৫৫, মাহমুদউল্লাহ ৪১ ও মোহাম্মদ মিঠুন ৩২ রান করেন।

রবিবার প্রথম ম্যাচে ১৬৯ রানের বিশাল জয় পায় বাংলাদেশ। যেকোনো দলের বিরুদ্ধে এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড টাইগারদের।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ একই মাঠে ৬ মার্চ অনুষ্ঠিত হবে। পরে দুই দল ঢাকায় ফিরে ৯ ও ১১ মার্চ দুটি টি২০ ম্যাচে মুখোমুখি হবে।

খেলা এর আরও খবর
টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার সহজ জয়

টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার সহজ জয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ফুটবল মহাযজ্ঞ

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ফুটবল মহাযজ্ঞ

অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের

অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের

সর্বশেষ সংবাদ
টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার সহজ জয়
টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার সহজ জয়
২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ
২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ
<span style='color:#ff0000;font-size:16px;'>শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে  প্রধানমন্ত্রী তারেক রহমান</span> <br> জনগণের টাকা আর পাচার হতে দেব না
শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান
জনগণের টাকা আর পাচার হতে দেব না
পর্তুগালের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর আইসিইউতে
পর্তুগালের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর আইসিইউতে
আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে
আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে
ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ আসছে: জহির হোসেন
ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ আসছে: জহির হোসেন
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
বৃহত্তর সিলেটে “মহসীন ফাউন্ডেশন”র ২০২৬ বৃত্তি বিতরণ সম্পন্ন
বৃহত্তর সিলেটে “মহসীন ফাউন্ডেশন”র ২০২৬ বৃত্তি বিতরণ সম্পন্ন
থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী
থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী
দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়
দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ফুটবল মহাযজ্ঞ
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ফুটবল মহাযজ্ঞ
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা
অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে মাহদী আমিনের বৈঠক

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top