logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. মুক্তির মিছিলে ৬ সিনেমা

মুক্তির মিছিলে ৬ সিনেমা

প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২০, ২:৩৩:৫৮

মুক্তির মিছিলে ৬ সিনেমা
ঢাকাই ইন্ডাস্ট্রির সম্ভাবনার মাস মার্চ। মুক্তির মিছিলে ৬ সিনেমা।

বছর শুরুর পর এখন পর্যন্ত বিচ্ছিন্নভাবে কয়েকটি সিনেমা মুক্তি পেলেও মার্চে একসঙ্গে অনেকগুলো সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এখন পর্যন্ত ৮টি সিনেমা মুক্তির কথা থাকলেও ৬টি সিনেমা মুক্তির সম্ভাবনা রয়েছে। এরমধ্যে রয়েছে শাকিব খানের সিনেমাও। বছরের দ্বিতীয় সিনেমা মুক্তি পেতে যাচ্ছে তার। গত মাসে ‘বীর’ মুক্তির পর এই মাসে মুক্তি পাচ্ছে ‘শাহেনশাহ’ সিনেমাটি। গতবছরের আলোচিত সিনেমা ‘শাহেনশাহ’র মুক্তি নিয়ে বেশ নাটকীয়তা চলে। শেষ পর্যন্ত গতবছরের মুক্তি তালিকায় জায়গা করতে পারেনি ‘শাহেনশাহ’। এই বছর ঈদে মুক্তির কথা জানা গেলেও এই মাসেই মুক্তি পাবে শাহেনশাহ। শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় প্রথমবারের মতো শাকিবের সঙ্গে জুটি বেঁধে দেখা যাবে নূসরাত ফারিয়া ও নবাগত রোদেলা জান্নাতকে। ৬ মার্চ মুক্তি পাবে সিনেমাটি।

একইদিনে মুক্তি পেতে যাচ্ছে যৌথ প্রযোজনার সিনেমা ‘হলুদ বনি’। ইমপ্রেস টেলিফিল্ম ও ভারতের টেলিসিনে অ্যান্ড এন্টারটেইনমেন্টের প্রযোজনায় সুকান্ত গঙ্গোপাধ্যায়ের হলুদ বনি উপন্যাস অবলম্বনে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশের নির্মাতা তাহের শিপন ও কলকাতার মুকুল রায় চৌধুরী। গতবছর মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত এই সিনেমাটির মুক্তিও পিছিয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন বাংলাদেশ থেকে নুসরাত ইমরোজ তিশা, কলকাতা থেকে পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম প্রমুখ।

১৩ মার্চ মুক্তির তালিকায় রয়েছে দুটি সিনেমা। এরমধ্যে রয়েছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমাটি। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি হিসেবে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস। একইদিনে মুক্তি পেতে যাচ্ছে মাসুদ হাসান উজ্জ্বলের প্রথম সিনেমা ‘ঊনপঞ্চাস বাতাস’। এই সিনেমা দিয়ে বড়পর্দায় যাত্রা শুরু করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারজানা শার্লিন। ২০ মার্চ মুক্তি পাবে সুজন বড়ুয়া পরিচালিত ‘বান্ধব’ সিনেমাটি। সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন ম ম রুবেল। ‘বান্ধব’-এর সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান। অভিনয় করেছেন সুমিত, মৌ খান, গাজী রাকায়েত, রেবেকা, জয় রাজ প্রমুখ।

মাসের শেষ সপ্তাহে ২৭ মার্চ মুক্তির তালিকায় আছে ইদ্রিস হায়দার পলিচালিত ‘নীল ফড়িং’ ও কামার আহমাদ সাইমনের ‘নীল মুকুট। এরমধ্যে মুক্তির নিশ্চয়তা রয়েছে ‘নীল মুকুট’ ছবিটি।

সিনেমার মুক্তির সংখ্যা যেখানে কমছে সেখানে এক মাসে এতগুলো সিনেমা মুক্তি ইন্ডাস্ট্রির জন্য সম্ভাবনার খবর। তবে এই ধারাবাহিকতা ঠিক রাখাটাও জরুরি। কারণ বছরে নির্দিষ্ট কয়েক মাস হলে সিনেমার ভিড় থাকলেও বেশিরভাগ সময় হল ফাঁকা সময় পাড় করতে হয় ইন্ডাস্ট্রিকে। তাই এই মুক্তির ধারা নিয়মিত থাকা ইন্ডাস্ট্রির জন্য সুখবর বয়ে আনতে পারে।

বিনোদন এর আরও খবর
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া

ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া

ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর

ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর

রণবীর বেছে নিলেন দীপিকাকে

রণবীর বেছে নিলেন দীপিকাকে

দীপিকাকে নিয়ে আবেগে ভাসছেন শাহরুখ

দীপিকাকে নিয়ে আবেগে ভাসছেন শাহরুখ

সর্বশেষ সংবাদ
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
<span style='color:#ff0000;font-size:16px;'>বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস</span> <br> লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম
আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম
পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান
পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top