logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. নিউজিল্যান্ডের সেই মসজিদেই জুমার নামাজ পড়লো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

নিউজিল্যান্ডের সেই মসজিদেই জুমার নামাজ পড়লো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০১৯, ১০:২৮:৩৫

জীবন থেমে থাকে না, সময়ের স্রোতে এগিয়ে যায়। ক্রাইস্টচার্চের জীবনও থেমে নেই, সবকিছুই চলছে স্বাভাবিক নিয়মে। স্বাভাবিক বলেই আজ ক্রাইস্টচার্চের সেই আল-নূর মসজিদেই জুমার নামাজ পড়তে গেল বাংলাদেশের আরও একটি দল।

শুধু ক্রাইস্টচার্চ কিংবা নিউজিল্যান্ডের মানুষের কাছেই নয়, এই আল-নূর মসজিদ আলাদা জায়গা করে নিয়েছে বাংলাদেশের ক্রিকেটেও। এ মসজিদেই গত ১৫ মার্চ কী নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছিল বর্ণবাদী মোহে আচ্ছন্ন এক অস্ট্রেলিয়ান। তার ঘৃণ্য, নারকীয় হত্যাযজ্ঞে প্রাণ হারিয়েছিল ৫০-এর অধিক মানুষ। এই ভয়ংকর ঘটনায় অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আরেকটু হলেই বিয়োগান্ত এক ঘটনা ঘটে যেতে পারত বাংলাদেশ ক্রিকেটে। গোলাগুলির সময় মসজিদের পাশেই হ্যাগলি পার্কের ভেতর দিয়ে ত্রস্ত, ভয়ার্ত তামিম-তাইজুল-মিরাজ ফিরছেন ড্রেসিংরুমে, এই ছবি এখনো ভাসে সবার চোখে।

ক্রাইস্টচার্চের মসজিদে ঘটনার পরপরই বাংলাদেশ দল সফর অসমাপ্ত রেখে ফিরে আসে দেশে। সাত মাস পরে সেই ক্রাইস্টচার্চে গিয়েছে বিসিবির আরেকটি দল; বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। আজ শুক্রবার আল-নূর মসজিদেই জুমার নামাজ আদায় করেছে পুরো দল।

ক্রাইস্টচার্চের আল-নূর মসজিদে নামাজ আদায় করতে গিয়ে যুব দলের অধিনায়ক আকবর আলীর বারবার মনে পড়েছে গত মার্চের ঘটনা। ক্রাইস্টচার্চ থেকে আজ দুপুরে মুঠোফোনে আকবর জানলেন তাঁর অভিজ্ঞতা, ‘এখানে দু-একজনের সঙ্গে কথা হয়েছে, যাঁরা ওই সময় মসজিদের ভেতর ছিল। সেই ভয়ংকর অভিজ্ঞতা তাঁরা আমাদের কাছে শেয়ার করেছে। তবে নামাজ পড়তে আমাদের তেমন ভয় লাগেনি। জানেনই তো নিউজিল্যান্ড অপরাধ শূন্য (জিরো ক্রাইম) দেশ। তাদের ইতিহাসে হঠাৎ একটা ঘটনা ঘটে গেছে। গত শুক্রবার আমাদের ম্যাচ ছিল বলে আসতে পারিনি এ মসজিদে, আজ আমরা এক সঙ্গে এলাম। যখন (হ্যাগলি) পার্কের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তামিম ভাইদের বেঁচে ফেরার ভিডিওটা বারবার ভাসছিল চোখে।’

খেলা এর আরও খবর
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ

লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ

ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা

পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা

‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!

‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!

সর্বশেষ সংবাদ
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
<span style='color:#ff0000;font-size:16px;'>বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস</span> <br> লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top