logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. স্বজনদের কাছে ফিরলো বিশ্বনাথের ফরিদের নিথর দেহ

স্বজনদের কাছে ফিরলো বিশ্বনাথের ফরিদের নিথর দেহ

প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৯, ৮:৪৮:৩৯

স্বজনদের কোলে ফিরলেন নিথর ফরিদ উদ্দিন আহমেদ। স্লোভাকিয়ার জঙ্গলে উদ্ধার হওয়া ফরিদের মরদেহ সরকারি সহযোগিতায় দেশে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে ফরিদের মরদেহ গ্রামের বাড়ি ‍সিলেটের বিশ্বনাথ উপজেলার কারিকোনা গ্রামে পৌঁছায়।এর আগে সকাল সাড়ে ১০টায় প্লেনযোগে মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দর থেকে স্বজনরা মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে নিয়ে যান।

নিহত ফরিদ আহমদ সিলেটের বিশ্বনাথ উপজেলার কারিকোনা গ্রামের শমসাদ আলীর ছেলে। মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। আত্মীয় স্বজন ও এলাকার লোকজন বাড়িতে গিয়ে ভিড় করেন এবং মরহুমের পরিবার-পরিজনদের শান্তনা দেওয়ার চেষ্টা করেন।

ফরিদের মরদেহ ফেরত আনতে গত ১৬ সেপ্টেম্বর সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীকে নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন কাছে ছুটে যান নিহতের স্বজনরা। পররাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্ঠায় স্লোভাকিয়া থেকে ফরিদ আহমদের মরদেহ ফেরত আনা হয়।

পেশায় ব্যাংক কর্মকর্তা ফরিদ ২০১৮ সালে ফুটবল বিশ্বকাপ উপভোগ করতে রাশিয়া পাড়ি জমান। সেখান থেকে ভাগ্য বদলের আশায় দালালের মাধ্যমে ইউক্রেন হয়ে ফ্রান্স যাওয়ার উদ্দেশ্যে স্লোভাকিয়ার জঙ্গলে পৌঁছান। স্লোভাকিয়ার গভীর জঙ্গলে অসুস্থ হয়ে পড়লে দালালরা তাকে রেখে অন্যদের নিয়ে ফ্রান্স চলে যায়।

ফরিদের সঙ্গীয়দের ভাষ্যমতে, দালালরা রাতের আধারে ফরিদকে তাদের থেকে আলাদা করে নেয়। এরপর তারা বিকট একটা শব্দ শুনতে পান। তাদের ধারণা দালালরা ফেলে যেতে পারছিল না, এ জন্য ফরিদকে মেরে ফেলেছে।

নিহতের ছোট ভাই গিয়াস উদ্দিন বলেন, ইউক্রেন থেকে ফ্রান্স পৌঁছে দিতে দালালের সঙ্গে ৭ লাখ টাকায় চুক্তিবদ্ধ হন ফরিদ। চুক্তির টাকা দেশে মধ্যস্থ দালালের এজেন্টের কাছে জমা রাখেন তারা। ইউক্রেনে দালালের শিবিরে মাসখানেক রাখা হয় তাকে। সাতজনের দল ৫দিন হেঁটে স্লোভাকিয়া জঙ্গলে পৌঁছায়। সেখানে খাবার না পেয়ে ফরিদ অসুস্থ হয়ে পড়েন। দালালরা তাকে সেখানে রেখে অন্যদের ফ্রান্স পৌঁছায়।

তিনি বলেন, গত ২৭ আগস্ট পরিবারের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন আমার ভাই। পরদিন (২৮ আগস্ট) তাদের দল ফ্রান্সের উদ্দেশে যাত্রা করবেন বলে তিনি জানিয়েছে ছিলেন। এরপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি।

নিখোঁজের ১৬ দিনপর শুক্রবার (১৩ সেপ্টেম্বর) স্লোভাকিয়ার জঙ্গল থেকে ফরিদের মরদেহ উদ্ধার করে সে দেশের পুলিশ। পরবর্তীতে নিহত ফরিদের চাচা আলকাছ আলী আওলাদ ও তার চাচাতো বোন যুক্তরাজ্য থেকে স্লোভাকিয়া পৌঁছে তার মরদেহ শনাক্ত করেন।

বাবা-মায়ের সাত সন্তানের মধ্যে ফরিদ সবার বড়। তিনি এমসি কলেজ থেকে রসায়নে অনার্স মাস্টার্স সম্পন্ন করে একটি বেসরকারি ব্যাংকে চাকরি নেন। প্রায় ৫ বছর আগে বিয়ে করেন ফরিদ। তার ইরা তাছিয়া নামে ৩ বছরের এক মেয়ে সন্তান রয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠান ১২ নভেম্বর

ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠান ১২ নভেম্বর

বাংলাদেশে তৈরি ‘গুফি’ বই ব্যবহৃত হচ্ছে বিশ্বজুড়ে

বাংলাদেশে তৈরি ‘গুফি’ বই ব্যবহৃত হচ্ছে বিশ্বজুড়ে

‘আগামী শীতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে বিশ্ব’

‘আগামী শীতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে বিশ্ব’

ব্রিটে‌নে বিপর্যস্ত বাংলা‌দেশিদের আ‌য়ের উৎস রেস্টু‌রেন্ট শিল্প

ব্রিটে‌নে বিপর্যস্ত বাংলা‌দেশিদের আ‌য়ের উৎস রেস্টু‌রেন্ট শিল্প

সর্বশেষ সংবাদ
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
<span style='color:#ff0000;font-size:16px;'>আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা</span> <br> ৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
<span style='color:#ff0000;font-size:16px;'>জুলাই হত্যাকাণ্ড</span> <br> হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
জুলাই হত্যাকাণ্ড
হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top