logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. মৌলভীবাজারে বিপ্লবী লীলা নাগের বাড়ি সংরক্ষণের জন্য দাবিতে সমাবেশ

মৌলভীবাজারে বিপ্লবী লীলা নাগের বাড়ি সংরক্ষণের জন্য দাবিতে সমাবেশ

প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০১৯, ১১:১৩:৩৮

স্বপন দেব,মৌলভীবাজার:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী, উপমহাদেশের নারী জাগরণের পথিকৃত ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী বিপ্লবী লীলা নাগের ১১৯তম জন্ম দিনে মৌলভীবাজারের রাজনগরের পাঁচগাঁও-এ লীলা নাগের পৈতৃক বাড়ি সংরক্ষণ করে তাঁর স্মৃতিরক্ষার উদ্যোগ গ্রহণের জন্য মৌলভীবাজারে দাবী সমাবেশ করেছে প্রগতি লেখক সংঘ ও লীলা নাগ স্মৃতি পরিষদ।

বুধবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত দাবী সমাবেশে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। লীলা নাগ স্মৃতি পরিষদের সভাপতি কবি ইন্দ্রজিৎ দেবের সভাপতিত্বে এবং বাংলাদেশ প্রগতি লেখক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক আহমদ আফরোজের সঞ্চালনায় বক্তব্য দেন সংস্কৃতজন ডা. এম এ আহাদ, সিপিবির সম্পাদক মন্ডলীর সদস্য জহর লাল দত্ত, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সমন্বয়ক আ.স.ম সালেহ সোহেল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি শুবিনয় শুভ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি রেহনুমা রুবাইয়াত।

এসময় বক্তারা বলেন, রাজনগরের পাঁচগাঁও গ্রামে লীলা নাগের ঐতিহাসিক বাড়িটি বর্তমানে মানবতাবিরোধী অপরাধের অন্যতম অভিযুক্ত প্রয়াত আলাউদ্দিন চৌধুরীর পরিবারের দখলে রয়েছে। বাড়িটি উদ্ধার ও সংরক্ষণ এবং এই বিপ্লবী মহিয়সীর অবদান আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে বাড়িটিকে জাদুঘর ও বিদ্যাপিঠ প্রতিষ্ঠা করতে হবে। এজন্য সরকার ও সচেতন মহলকে এগিয়ে আসার আহবান জানান। পরে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করেন প্রগতি লেখক সংঘ ও লীলা নাগ স্মৃতি পরিষদের প্রতিনিধিরা।

উল্লেখ্য ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী বিপ্লবী লীলা নাগ অখন্ড ভারতবর্ষে নারীজাগরণের আলোকবর্তিকা হাতে নিয়ে ১৯০০ সালের ২ অক্টোবর জন্মগ্রহণ করেন। তাঁর পিতা গিরিশচন্দ্র নাগ উপনিবেশিক ভারতের আসামের গোয়ালপাড়া মহকুমার ডেপুটি কালেক্টর এবং স্বদেশী আন্দোলনের নেতা ছিলেন। লীলা নাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী এবং উপমহাদেশের প্রথম মহিলা সম্পাদক হিসেবে লীলা নাগ ‘জয়শ্রী’ নামে একটি পত্রিকা সম্পাদনা করেন। এ পত্রিকার মাধ্যমে তিনি নারী জাগরণ ও ব্রিটিশবিরোধী আন্দোলনে অনবদ্য ভূমিকা রাখেন। সমাজসংস্কারক, সাংবাদিক, বিপ্লবী লীলা নাগের পরিবারও ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে অনবদ্য ভূমিকা রাখে। লীলা নাগের পাঁচগাও-এর জন্মভিটা থেকে অনেকে ব্রিটিিেশরাধী আন্দোলনে অংশগ্রহণ করেছেন। উপনিবেশিক বাংলায় বহু সামাজিক সংগঠন, মহিলা সমিতি এবং স্কুল প্রতিষ্ঠার পাশাপাশি তিনি ব্রিটিশবিরোধী আন্দোলনে সক্রিয় জড়িত ছিলেন এবং নেতাজী সুভাষ চন্দ্র বোসের সাথে তিনি কাজ করেছেন। ১৯৭০ সালের ১১ জুন তিনি কলকাতায় মারা যান।

প্রচ্ছদ এর আরও খবর
ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠান ১২ নভেম্বর

ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠান ১২ নভেম্বর

বাংলাদেশে তৈরি ‘গুফি’ বই ব্যবহৃত হচ্ছে বিশ্বজুড়ে

বাংলাদেশে তৈরি ‘গুফি’ বই ব্যবহৃত হচ্ছে বিশ্বজুড়ে

‘আগামী শীতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে বিশ্ব’

‘আগামী শীতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে বিশ্ব’

ব্রিটে‌নে বিপর্যস্ত বাংলা‌দেশিদের আ‌য়ের উৎস রেস্টু‌রেন্ট শিল্প

ব্রিটে‌নে বিপর্যস্ত বাংলা‌দেশিদের আ‌য়ের উৎস রেস্টু‌রেন্ট শিল্প

সর্বশেষ সংবাদ
তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক, বললেন আসিফ মাহমুদ
তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক, বললেন আসিফ মাহমুদ
মাদরাসা পুড়ে ছাই, প্রাণে বাঁচলেন ছাত্র-শিক্ষকসহ ৩৭ জন
মাদরাসা পুড়ে ছাই, প্রাণে বাঁচলেন ছাত্র-শিক্ষকসহ ৩৭ জন
‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!
‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!
মাঠে থাকুন, মানুষের পাশে দাঁড়ান: নেতাকর্মীদের তারেক রহমান
মাঠে থাকুন, মানুষের পাশে দাঁড়ান: নেতাকর্মীদের তারেক রহমান
মাত্র ৩ মাসের মাথায় দ্বিতীয়বার ‘শাটডাউনে’ যুক্তরাষ্ট্রের সরকার
মাত্র ৩ মাসের মাথায় দ্বিতীয়বার ‘শাটডাউনে’ যুক্তরাষ্ট্রের সরকার
জাতীয় সংসদ নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি
জাতীয় সংসদ নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি
ওসমানী মেডিকেলে আগুন, অল্পের জন্য রক্ষা
ওসমানী মেডিকেলে আগুন, অল্পের জন্য রক্ষা
সিলেটের সারি নদে চোরাবালিতে তলিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
সিলেটের সারি নদে চোরাবালিতে তলিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
আজ থেকে ২০ দিন চলবে নির্বাচনি প্রচারণা, যা যা করতে পারবেন না প্রার্থীরা
আজ থেকে ২০ দিন চলবে নির্বাচনি প্রচারণা, যা যা করতে পারবেন না প্রার্থীরা
<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেটে বিএনপির নির্বাচনি জনসভা</span> <br> সরকারে গেলে নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব: তারেক রহমান
সিলেটে বিএনপির নির্বাচনি জনসভা
সরকারে গেলে নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব: তারেক রহমান
ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান
ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান
তারেক রহমানের প্রথম নির্বাচনি জনসভা, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসমুদ্র
তারেক রহমানের প্রথম নির্বাচনি জনসভা, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসমুদ্র
সিলেটে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান
সিলেটে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান
ভোটের প্রচারে সিলেটে পৌঁছেছেন তারেক রহমান
ভোটের প্রচারে সিলেটে পৌঁছেছেন তারেক রহমান
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top