logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. মুক্তমত
  3. ততক্ষণে কামড়ে দিল টি-টোয়েন্টি সিরিজের এডিস…

ততক্ষণে কামড়ে দিল টি-টোয়েন্টি সিরিজের এডিস…

প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০১৯, ৭:৫৮:০৯

মনদীপ ঘরাই:
থার্মোমিটার মুখে দিয়ে জ্বর মাপছি যেন। সেই আয়ারল্যান্ড সিরিজে আশার পারদটা উঠতে শুরু করলো। তাপ বাড়ছে। সাফল্যের তাপ। সিরিজ জয়ে সে তাপ বাড়তেই থাকলো। বিশ্বকাপের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে হারিয়ে জ্বরে গা পুড়তে থাকলো। বুঝে নিলাম, জ্বর হয়েছে ১০৪ ডিগ্রি। এবার উত্তাপে পোড়াবো সবাইকে। হঠাৎ করে পারদের থার্মোমিটারের গা বেয়ে ওঠা গেল থেমে।

এবার থার্মোমিটারের তাপ নামাতে ঝাঁকুনিটা দিল ইংল্যান্ড, ভারত, পাকিস্তান। ক্রমেই পারদ নামতে থাকলো নিচের দিকে। ইশ! যদি শ্রীলঙ্কাকে পেতাম, বৃষ্টি যদি না হতো! বিশ্বকাপের জ্বর ছাড়লেও হালকা জ্বর- জ্বর ভাব রয়ে গেল। সেইটা কাটাতে খুব বেশি সময় লাগলো না। বিশ্বকাপের পরপরই জ্বর আরও নামলো শ্রীলঙ্কার কাছে হারের পর হারে। জ্বর তখনো একশো।

দেশে ফিরে বৃষ্টির আশায় যখন সবার চোখ টেস্টের শেষ দিনে, ঠিক তখনই শেষ ঘণ্টায় চুরমার হলো সব স্বপ্ন। শরীরের তাপমাত্রা এখন পুরোপুরি স্বাভাবিক।

কোনো কিছুতেই শরীরের তাপ আর বাড়তে দেব না বলেই প্রতিজ্ঞা করলাম। মনের চারপাশে শক্ত মশারি টানালাম। কাজ হবে কী? ততক্ষণে কামড়ে দিয়েছে টি-টোয়েন্টি সিরিজের এডিস। আশার পারদ আবার জ্বর হয়ে বাড়তে লাগলো। জিম্বাবুয়ের ম্যাচে ঘাম দিয়ে জ্বর ছাড়লো। আর পরের ম্যাচে? কুৎসিত এক হারে এখন হাত-পা ঠাণ্ডা। আফগানদের কাছে হারে কেমন জানি এই ভয়াবহ গরমেও শীত শীত করছে।

দুঃখজনক হলেও সত্যি, এ ডেঙ্গু জ্বরের ওষুধ নেই। হয় না। জ্বর শুধু বাড়ে আর কমে। শুধু ফ্লুইড আই মিন স্যালাইনেই সমাধান। পাব কই? এ স্যালাইন বা লবণ পানি গুলিয়ে খেতে হয় না। চোখ থেকে ঝরে। প্রত্যেকটা হারের পরে টাইগার ভক্তদের চোখ থেকে ঝরে।

কোনো এক ডাক্তার এসে বলে গেলেন, এত কথা বলছেন, জ্বর কমাচ্ছে কে? উত্তাপ কমে হারছি কার কেরামতিতে?

চোখ পড়লো টেবিলের ওপর রাখা এক পাতা প্যারাসিটামলের দিকে। গুনলাম। দশটা। খাপে খাপে একটা একটা নাম বসালাম। কখনও মুশফিক, কখনো সাব্বির, তামিম কিংবা গত কয়েক ম্যাচে সাকিব! কিন্তু দল তো এগারো জনের! একটা মানুষ কে? যে একটু হলেও উত্তাপ ছড়িয়ে যায়? থাকে, থাকে। প্রতি ম্যাচেই হয় সাকিব, নয় আফিফ,  না হয় অফ ফর্ম রিয়াদ একটু করে জ্বলে ওঠে, আর আমরা জ্বরের আগমন ভেবে মুখে পুরি থার্মোমিটার! জয়ের উত্তাপের আশায়। ধুঁকে ধুঁকে জয় নয়। বীরত্বের জয়। সেদিন প্যারাসিটামলের পাতাটা থাকবে ট্যাবলেট শূন্য।

লেখক: সিনিয়র সহকারী সচিব (সাবেক ক্রীড়া সাংবাদিক)।

মুক্তমত এর আরও খবর
জীবনের পথে, মানুষের তরে ডা. এস এম আসাদুজ্জামান জুয়েল

জীবনের পথে, মানুষের তরে ডা. এস এম আসাদুজ্জামান জুয়েল

ঢালাওভাবে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের যৌক্তিকতা কতটুকু?

ঢালাওভাবে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের যৌক্তিকতা কতটুকু?

ট্রাম্প আসায় কেমন হবে ওয়াশিংটন-ঢাকা সম্পর্ক

ট্রাম্প আসায় কেমন হবে ওয়াশিংটন-ঢাকা সম্পর্ক

পাতাল মেট্রোরেলের কাজ এগোলো কতদূর?

পাতাল মেট্রোরেলের কাজ এগোলো কতদূর?

সর্বশেষ সংবাদ
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
<span style='color:#ff0000;font-size:16px;'>বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস</span> <br> লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম
আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম
পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান
পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top