logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. তথ্য ও প্রযুক্তি
  3. সৌরজগতের বাইরে একটি গ্রহে পানির অস্তিত্ব পাওয়া গেছে

সৌরজগতের বাইরে একটি গ্রহে পানির অস্তিত্ব পাওয়া গেছে

প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০১৯, ৭:৪৭:৩১

নিউজ ডেস্ক:
সৌরজগতের বাইরের একটি নক্ষত্রের গ্রহে পানির সন্ধান পেয়েছেন মহাকাশচারীরা। কে২-১৮বি নামে ওই গ্রহের বায়ুমণ্ডলে পানির অস্তিত্ব নিশ্চিত হওয়ায় পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব খোঁজার মতো নতুন একটি গ্রহ পেলেন বিজ্ঞানীরা।

গ্রহটির বায়ুমণ্ডলে জীবনধারণের উপযোগী গ্যাসগুলো রয়েছে কি না, তা আগামী ১০ বছরের মধ্যে স্পেস টেলিস্কোপের সাহায্যে নিশ্চিত হওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। বিজ্ঞানবিষয়ক জার্নাল নেচার অ্যাস্ট্রোনমিতে এ বিষয়ে বিস্তারিত নিবন্ধ প্রকাশিত হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

কোনো নক্ষত্রের কক্ষপথে থাকা গ্রহগুলো নক্ষত্র থেকে যে দূরত্বে থাকলে সেখানকার তাপমাত্রা জীবনধারণের উপযোগী বলে মনে করা হয়, তেমন বসবাসযোগ্য সীমানাকে বলা হয় ‘হ্যাবিটেবল জোন’ বা ‘বসবাসযোগ্য অঞ্চল’।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) বিজ্ঞানী অধ্যাপক জিওভান্না টিনেট্টি এই আবিষ্কারকে ‘অভূতপূর্ব’ আখ্যা দিয়ে বলেন, ‘কোনো নক্ষত্রের বসবাসযোগ্য অঞ্চলের মধ্যে থাকা কোনো গ্রহে এই প্রথম পানির অস্তিত্ব পাওয়া গেছে।’

ইউসিএলের আরেক অধ্যাপক ড. ইনগো ওয়াল্ডম্যানের ভাষ্যমতে, পৃথিবী থেকে কে২-১৮বি গ্রহটির দূরত্ব ১১১ আলোকবর্ষ বা ৬৫ হাজার লাখ মাইল। এত দূরের কোনো গ্রহে যোগাযোগ করার মতো প্রযুক্তি এ মুহূর্তে বিজ্ঞানীদের জানা নেই। তাই এ ক্ষেত্রে বিজ্ঞানীদের একমাত্র ভরসা পরবর্তী প্রজন্মের টেলিস্কোপ, যেটি ২০২০-এর দশকে পাওয়া যাবে। ওই টেলিস্কোপ দিয়ে পর্যবেক্ষণ করতে হবে কে২-১৮বি গ্রহের বায়ুমণ্ডলে প্রাণী থেকে উৎপন্ন কোনো গ্যাসের অস্তিত্ব রয়েছে কি না।

ড. ওয়াল্ডম্যান বলেন, ‘এটি বিজ্ঞানের সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি। আমরা সব সময়ই জানতে চেয়েছি, এই মহাবিশ্বে পৃথিবী ছাড়া আর কোথাও প্রাণের অস্তিত্ব রয়েছে কি না।’

‘আগামী ১০ বছরের মধ্যেই আমরা জানতে পারব, ওই গ্রহের বায়ুমণ্ডলে প্রাণী থেকে সৃষ্ট রাসায়নিক পদার্থ রয়েছে কি না,’ যোগ করেন ড. ওয়াল্ডম্যান।

তথ্য ও প্রযুক্তি এর আরও খবর
ইলন মাস্কের স্টারলিংক সেবায় বিশ্বজুড়ে বিভ্রাট

ইলন মাস্কের স্টারলিংক সেবায় বিশ্বজুড়ে বিভ্রাট

ট্রাম্প–সি ফোনালাপের পর চীনা টিকটক হবে মার্কিন

ট্রাম্প–সি ফোনালাপের পর চীনা টিকটক হবে মার্কিন

বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস, সাইবার বিশেষজ্ঞদের উদ্বেগ

বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস, সাইবার বিশেষজ্ঞদের উদ্বেগ

মেসেজিংয়ে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

মেসেজিংয়ে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

সর্বশেষ সংবাদ
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেটে জামায়াত আমির</span> <br> সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
দেশের ঈদের আমেজ লন্ডনে
দেশের ঈদের আমেজ লন্ডনে
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top