logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. জিম্বাবুয়েকে সহজে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

জিম্বাবুয়েকে সহজে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১:৩৮:৪৮

স্পোর্টস ডেস্ক:
জিম্বাবুয়েকে ৩৯ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ।সাকিবদের সঙ্গে ফাইনাল নিশ্চিত হয়ে গেছে আফগানিস্তানেরও।  আজ (বুধবার) মিরপুরে মাহমুদুল্লাহ রিয়াদের ঝড়ো ফিফটিতে ২০ ওভারে ১৭৫/৭ সংগ্রহ করে টাইগাররা। ৪১ বলে ৬২ রান করেন রিয়াদ। টি-টোয়েন্টি এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় সেরা ইনিংস। এছাড়া ওপেনার লিটন দাস ৩৮ ও মুশফিকুর রহীম করেন ৩২ রান। জবাবে ১৯ ওভারে ১৩৬ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন পেসার শফিউল ইসলাম। আর অভিষিক্ত আমিনুল ইসলাম বিপ্লব ও মোস্তাফিজুর রহমানের শিকার ২টি করে উইকেট। ম্যাচসেরা হন  মাহমুদুল্লাহ।  আগামী মঙ্গলবারের ফাইনালের আগে শনিবার আফগানিস্তনের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলবে বাংলাদেশ।

রান তাড়া করতে নেমে ৮ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। প্রথম ওভারের পঞ্চম বলে মোহাম্মদ সাইফুদ্দিন ফেরান ব্রেন্ডন টেইলরকে (০)। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে রেগিস চাকাভাকে (০) সরাসরি বোল্ড করেন অধিনায়ক সাকিব আল হাসান। তৃতীয় ওভারে  বল করতে এসে সাফল্য পান শফিউল ইসলামও। প্রথম বলেই শন উইলিয়ামসকে (২) সাজঘরে ফেরান ২ বছর পর টি-টোয়েন্টি খেলতে নামা শফিউল।

দলীয় ৩৫ রানে চতুর্থ  উইকেটে হারায় জিম্বাবুয়ে। অভিষিক্ত বোলার আমিনুল ইসলামের শিকার হয়ে ফেরেন তিনোতেন্দা মুতুম্বদজি (১১)। দুই রানের ব্যবধানে রায়ান বুর্লকে তুলে নেন শফিউল। দলীয় ৪৪ রানে নিজের দ্বিতীয় সাফল্য পান আমিনুল। এবার জিম্বাবুয়ের অধিনায়ক মাসাকাদজাকে (২৫) এলবির ফাঁদে ফেলেন এই লেগি। এরপর নেভিল মাদজিভা (৯) রান আউট হলে ৬৬ রানে ৭ উইকেট হারিয়ে পরাজয় প্রায় নিশ্চিত হয়ে যায়। শেষের দিকে রিচমন্ড মুতুম্বামি ঝড় তোলেন। শফিউলের বলে আউট হওয়ার আগে ৩২ বলে ৫৪ রানের ইনিংস খেলেন তিনি। তার ইনিংসটি অবশ্য কেবল জিম্বাবুয়ের হারের ব্যবধান কমিয়েছে।  ১৯তম ওভারে এসে কাইল জারভিস (২৭) ও আইসলে এনদুভুকে (০) ফিরিয়ে জিম্বাবুয়ের ইনিংসের ইতি টানেন মোস্তাফিজুর রহমান।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা এনে দেন লিটন দাস ও অভিষিক্ত নাজমুল হোসেন শান্ত। ওপেনিং জুটিতে ৪.৫ ওভারে ৪৯ রান জমা করেন তারা। ৯ বলে ১১ রান করে শান্ত আউট হলে ভাঙে এ জুটি। কাইল জারভিসের বলে রিটার্ন ক্যাচ দিয়ে ফেরেন শান্ত। তার বিদায়ের পর দ্রুতই ফেরেন লিটন দাসও। দলীয় ৫৫ রানে ক্রিস্টোফার এমপফুর শিকারে পরিণত হন লিটন। ২২ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৩৮ রান করেন তিনি।

অধিনায়ক সাকিব আল হাসান আরো একবার ব্যর্থ। দলীয় ৬৫ রানে বলে ১০ রান করে ফেরেন সাজঘরে। অল্প রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে মাহমুদুল্লাহ রিয়াদ-মুশফিকুর রহীমের দায়িত্বশীল ব্যাটিংয়ে চাপ সামলে উঠে বাংলাদেশ। চতুর্থ উইকেটে ৫৫ বলে ৭৮ রান যোগ করেন তারা। দলীয় ১৪৩ রানে মুশফিকের বিদায়ে ভাঙে এ জুটি। ২৬ বলে ৩ চার ও এক ছক্কায় ৩২ রান করেন মুশি।

এরপর উইকেটে আসেন প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক আফিফ হোসেন ধ্রুব। তবে এবার সুবিধা করতে পারেননি তিনি। ৮ বলে ৭ রান করে ফেরেন আফিফ। ইনিংসের শেষ ওভারে আউট হন রিয়াদ। ৪১ বলে ১ চার ও ৫ ছক্কায় ৬২ রান করেন রিয়াদ। আর দুই রান করলেই টি-টোয়েন্টি নিজের সর্বোচ্চ ইনিংস ছুঁয়ে ফেলতেন তিনি। পরের বলেই আউট হন মোসাদ্দেক হোসেন সৈকত। শেষ বলে সাইফুদ্দিন চার মারলে ১৭৫ রানে থামে বাংলাদেশ।

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন কাইল জারভিস। ২ উইকেট নেন ক্রিস্টোফার এমপফু। একটি করে সাফল্য পান কাইল জারভিস, রায়ান বুর্ল ও তিনোতেন্দা মুতুম্বদজি।

খেলা এর আরও খবর
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা

পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা

‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!

‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!

ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন লঙ্কান ক্রিকেটার

ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন লঙ্কান ক্রিকেটার

সর্বশেষ সংবাদ
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
<span style='color:#ff0000;font-size:16px;'>বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস</span> <br> লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম
আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম
পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান
পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top