logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. জাতীয়
3. হাদি হত্যায় ভারতে গ্রেফতার দুজনকে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হাদি হত্যায় ভারতে গ্রেফতার দুজনকে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৬, ৯:৩০:৪৪

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আলোচিত ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেফতার হওয়া দুই আসামিকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

সোমবার (৯ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, তার আওতায় আইনি প্রক্রিয়া অনুসরণ করে আমরা তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি। তিনি জানান, দুদেশের সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। সব প্রক্রিয়া শেষ হলে তাদের বাংলাদেশে এনে বিচার নিশ্চিত করার লক্ষ্যেই সরকার কাজ করছে।

এ সময় তিনি সাম্প্রতিক বিভিন্ন ঘটনাকে মব সহিংসতা হিসেবে আখ্যায়িত করার প্রবণতা নিয়েও মন্তব্য করেন এবং বলেন, সব ঘটনাকে মব বলা ঠিক নয়; অনেক ক্ষেত্রেই সেগুলো বিচ্ছিন্ন অপরাধ।

তার ভাষায়, কিছু ঘটনা বিচ্ছিন্ন অপরাধ হিসেবে ঘটে। কোথাও যদি কাউকে আটক করে নির্যাতন করা হয়, সেটি একটি নির্দিষ্ট অপরাধ। এর আলাদা আইনি সংজ্ঞা রয়েছে এবং সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

তিনি বলেন, প্রকৃত অর্থে যদি কোথাও জনতা আইন হাতে তুলে নেয় বা গণউত্তেজনা সৃষ্টি হয়, তাহলে সেটি মব পরিস্থিতি হিসেবে বিবেচিত হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে মব কালচার থাকা উচিত নয়। আইনের বাইরে গিয়ে কাউকে শাস্তি দেওয়ার সুযোগ নেই।

মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে হলে মাদক ব্যবসা,পরিবহণ, প্রচার ও বাণিজ্য—সবকিছু বন্ধ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

মাদক কারবারিদের তালিকা প্রকাশের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকাশ্যে তালিকা ঘোষণার কোনো পরিকল্পনা নেই।

‘প্রকাশ্য তালিকা অনেক সময় রাজনৈতিকভাবে প্রভাবিত হতে পারে বা বিকৃত হওয়ার ঝুঁকি থাকে। তাই পেশাদার পদ্ধতিতে তথ্য সংগ্রহ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে’।

এ ছাড়াও কক্সবাজার শহরের ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে নতুন পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, শহরে নতুন করে অযান্ত্রিক যানবাহনের সংখ্যা বাড়তে দেওয়া হবে না এবং নির্ধারিত সীমার বাইরে লাইসেন্স দেওয়া হবে না।

এছাড়া একটি লাইসেন্সের অধীনে একাধিক যানবাহন চলতে না পারে সে বিষয়েও নজর দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত বা অচল যানবাহন বাদ পড়ে গেলে সেই সংখ্যা নতুন করে পূরণ করা হবে না, ফলে ধীরে ধীরে মোট যানবাহনের সংখ্যা কমে আসবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশজুড়ে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ বা কোনো অপরাধীকে আইনের বাইরে থাকতে দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।

জাতীয় এর আরও খবর
সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী ঘোষণা জামায়াতের

সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী ঘোষণা জামায়াতের

মহান মে দিবস আজ

মহান মে দিবস আজ

সংসদে অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপি

সংসদে অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপি

সংসদে প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারের ‘নারী প্রধানকে’ টাকা দেওয়া হয়েছে

সংসদে প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারের ‘নারী প্রধানকে’ টাকা দেওয়া হয়েছে

সর্বশেষ সংবাদ
সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী ঘোষণা জামায়াতের
সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী ঘোষণা জামায়াতের
মহান মে দিবস আজ
মহান মে দিবস আজ
নিউইয়র্কের হান্টার কলেজে মূল বক্তা বাংলাদেশী বংশোদ্ভূত ডাঃ উবায়েদ মুহিত
নিউইয়র্কের হান্টার কলেজে মূল বক্তা বাংলাদেশী বংশোদ্ভূত ডাঃ উবায়েদ মুহিত
স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড
স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড
ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সংসদে অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপি
সংসদে অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপি
সংসদে প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারের ‘নারী প্রধানকে’ টাকা দেওয়া হয়েছে
সংসদে প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারের ‘নারী প্রধানকে’ টাকা দেওয়া হয়েছে
বড়লেখায় ডাকাতির চেষ্টা
ডাকাত দলের গুলিতে আরেক ডাকাত নিহত
বড়লেখায় ডাকাতির চেষ্টা
ডাকাত দলের গুলিতে আরেক ডাকাত নিহত
সুনামগঞ্জে বন্যার আগে তলিয়ে গেছে কৃষকের স্বপ্নের সোনালী ফসল
সুনামগঞ্জে বন্যার আগে তলিয়ে গেছে কৃষকের স্বপ্নের সোনালী ফসল
সিলেটে তারেক রহমানের আগমন বরণ করতে প্রস্তুত মহানগর বিএনপি
সিলেটে তারেক রহমানের আগমন বরণ করতে প্রস্তুত মহানগর বিএনপি
সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প পরিদর্শন
ঐতিহ্য রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর জোর দিলেন সিসিক প্রশাসক
সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প পরিদর্শন
ঐতিহ্য রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর জোর দিলেন সিসিক প্রশাসক
চুনারুঘাটে বজ্রপাতে স্কুলশিক্ষার্থীর মৃত্যু
চুনারুঘাটে বজ্রপাতে স্কুলশিক্ষার্থীর মৃত্যু
জগন্নাথপুরে হাওরের পাকা ধান পানির তলে, কৃষকের হাহাকার
জগন্নাথপুরে হাওরের পাকা ধান পানির তলে, কৃষকের হাহাকার
কানাইঘাটে স্বামীর হাতে স্ত্রী খুন
কানাইঘাটে স্বামীর হাতে স্ত্রী খুন
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে টাওয়ার অব লন্ডন ভিজিট ও ট্যুর রিপোর্টিং সম্পন্ন
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে টাওয়ার অব লন্ডন ভিজিট ও ট্যুর রিপোর্টিং সম্পন্ন

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top