logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি

যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি


প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৫, ২:০১:০২

ছবি: হাতির দাঁতের বুদ্ধ মূর্তি ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইউনিফর্ম।

ফ্রান্সের ল্যুভ জাদুঘরের পর থেকে উল্লেখযোগ্য সাংস্কৃতিক মূল্যের ৬০০-র বেশি নিদর্শন চুরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাস তিনেক আগে এই চুরির ঘটনা ঘটেছে। চুরি যাওয়া জিনিসের মধ্যে সামরিক পদক, গয়না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যাজ এবং পিন, হাতির দাঁত দিয়ে খোদাই করা বুদ্ধের মূর্তি, ব্রোঞ্জ ও রুপার মূর্তি রয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ২৫ সেপ্টেম্বর রাত ১টা থেকে ২টার মধ্যে চুরি হয়েছে জাদুঘরে। তবে বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। পুলিশ চার জন সন্দেহভাজনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে।

সন্দেহভাজনদের চিহ্নিত করতে জনসাধারণের কাছেও আবেদন করেছে গোয়েন্দা ও পুলিশ। সন্দেহভাজনদের পরিধান-বিবরণও প্রকাশ করা হয়েছে।

চুরি যাওয়া জিনিসগুলোর বেশির ভাগই ব্রিটিশ এম্পায়ার অ্যান্ড কমনওয়েলথ মিউজিয়ামের সংগ্রহশালার, যেগুলো ২০১৩ সালে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ার পর ব্রিস্টল মিউজিয়ামের কাছে হস্তান্তর করা হয়েছিল।

ব্রিস্টল সিটি কাউন্সিলের ‘কালচার অ্যান্ড ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ’ বিভাগ-এর প্রধান ফিলিপ ওয়াকারের কথায়, “এই শিল্পকর্মগুলো ছিল ২০০ বছরের ব্রিটিশ সাম্রাজ্য ও সংশ্লিষ্ট ইতিহাসের জীবন্ত দলিল। বিশ্বজুড়ে অনেক দেশের অতীতের অমূল্য রেকর্ড ছিল এসব সংগ্রহে।”

‘ধ্বংসস্তূপের মতো লাগছিল’:

ফিলিপ ওয়াকার জানিয়েছেন, জাদুঘরের কর্মীরা পরদিন চুরির ঘটনা টের পান। “পুরো জায়গাটা যেন তছনছ হয়ে ছিল।”

“বিভিন্ন বাক্স খোলা, জিনিস ছড়িয়ে-ছিটিয়ে। যেগুলো চুরি হয়নি, সেগুলোরও অনেক কিছু মেঝেতে পড়ে ছিল। তাকগুলো এলোমেলো, সংগ্রহগুলো ছড়িয়ে-ছিটিয়ে ছিল। খুবই বিধ্বস্ত অবস্থা।”

সিটি কাউন্সিল জানিয়েছে, আর্কাইভে দু’বার চুরির ঘটনা ঘটে এবং দ্বিতীয় দফায় ৯৫ শতাংশ সামগ্রী চুরি গেছে।

‘উল্লেখযোগ্য ক্ষতি’

অ্যাভন ও সামারসেট পুলিশের ডিটেকটিভ কনস্টেবল ড্যান বারগান বলেছেন, “সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন হারানো নগরীর জন্য বড় ক্ষতি।”

তিনি জানান, সিসিটিভি, ফরেনসিক ও অন্যান্য তদন্ত এখনও চলছে এবং তারা আশা করছেন, জনসাধারণের সহায়তায় অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে।

চুরি হওয়া সামগ্রীর মধ্যে আছে নেকলেস, বালা, আংটি, খোদাই করা মূর্তিসহ প্রাকৃতিক ইতিহাসের নমুনা ও ভূতাত্ত্বিক নমুনাও।

অ্যাভন ও সমারসেট পুলিশের কর্মকর্তা ড্যান বুরগন বলেন, “কী ভাবে দুর্লভ সামগ্রীগুলো চুরি হল, কোথায় গাফিলতি ছিল, নিরাপত্তায় কী কী গলদ ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।”

তবে প্রশ্ন উঠতে শুরু করেছে, তিন মাস আগের চুরির ঘটনা এত দিন পর প্রকাশ হল কেন? জাদুঘর কর্তৃপক্ষ এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন জোরালো হচ্ছে।

এর আগে গত অক্টোবরে প্যারিসের লুভ্‌র জাদুঘর থেকে মূল্যবান সামগ্রী চুরির ঘটনায় শোরগোল পড়ে যায়।

নিশ্ছিদ্র নিরাপত্তায় মোড়া সেই জাদুঘরে কী ভাবে চুরি হল তা নিয়েও প্রশ্ন ওঠে। চুরি যাওয়া সামগ্রীর মধ্যে ছিল মুকুট, দুল, নীলার নেকলেসের মতো মূল্যবান সব গয়না।

ইউ কে এর আরও খবর
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন

হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

<span style='color:#ff0000;font-size:16px;'>সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের ইফতার মাহফিল</span> <br> দেশে সামাজিক কল্যাণে সংগঠকদের এগিয়ে আসা উচিত — আপসানা বেগম এমপি 

সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের ইফতার মাহফিল
দেশে সামাজিক কল্যাণে সংগঠকদের এগিয়ে আসা উচিত — আপসানা বেগম এমপি 

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নারী দিবস ও স্বাধীনতার আলোচনা, ইফতার সম্পন্ন

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নারী দিবস ও স্বাধীনতার আলোচনা, ইফতার সম্পন্ন

সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top