logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. প্রাথমিক শিক্ষকদের আন্ত-উপজেলা অনলাইন বদলি চালু হচ্ছে এ মাসেই

প্রাথমিক শিক্ষকদের আন্ত-উপজেলা অনলাইন বদলি চালু হচ্ছে এ মাসেই


প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২২, ৯:৩৪:০৫

উপজেলার মধ্যে দেশের প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি কার্যক্রম শুরু হচ্ছে চলতি মাসে। আগামী শুক্রবার (৩ জুন) তৃতীয় ধাপের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পর শিক্ষক বদলির পাইলটিং শুরু হবে। পাইলটিংয়ের পর অনলাইনে উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষকদের বদলি শুরু হবে।

জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, উপজেলার মধ্যেই শিক্ষকদের বদলি চালু করা হবে এ মাসেই। আগামী ৩ জুন প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষা শেষ হলে পাইলটিং শুরু হবে। পাইলটিংয়ের পর চলতি মাসে উপজেলার মধ্যে শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হবে।

এ বিষয়ে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. শামসুদ্দিন মাসুদ বলেন, বদলি চালু হচ্ছে—এতে আমরা খুব খুশি। একইসঙ্গে আশা করছি অনলাইনে দ্রুত সব ধরনের বদলি চালু হবে।

জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপ‌জেলার হিন্দা সরকারি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের সহকারী শিক্ষক মুহাম্মদ মাহবুবুর রহমান (চঞ্চল) বলেন, দুই বছর ধরে বদলি না হতে পারায় শিক্ষকরা হতাশা ও মনোকষ্ট নি‌য়ে পাঠদান কর‌ছেন। দীর্ঘ সময় ধরে শুনছি বদলি হবে হবে তবে এখনও চালু হয়নি। আশা ক‌রি কর্তৃপক্ষ দ্রুত বদলি চালু ক‌রে শিক্ষক‌দের হতাশা লাঘ‌ব করবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষক বদলিতে অনিয়ম-দুর্নীতি বন্ধে ২০২০ সাল থেকে অনলাইনে প্রাথমিক শিক্ষক বদলির উদ্যোগ নেয় সরকার। কিন্তু প্রথমে সফটওয়ার প্রস্তুত না হওয়ায় এবং পরে করোনার কারণে তা পিছিয়ে পড়ে।

তবে করোনার পর সফটওয়ার প্রস্তুত থাকলেও প্রাথমিক শিক্ষক বদলি কার্যক্রমের পাইলটিং শুরু করা হয়নি। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন কয়েক দফা দেশব্যাপী প্রাথমিক শিক্ষক বদলি কার্যক্রম চালু করতে পাইলটিং শুরুর কথা জানিয়েছিলেন। কিন্তু গত এক বছরেও তা শুরু হয়নি।

২০২১ সাল থেকে অনলাইনে প্রাথমিক শিক্ষক বদলি শুরু করতে ওই বছর ২৪ নভেম্বর শিক্ষকদের আন্ত-বদলিসহ শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের তথ্য চায় প্রাথমিক শিক্ষা অধিদফতর। বদলি কার্যক্রম নিশ্চিত করতে ই-প্রাইমারি সিস্টেমে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য ওই বছর ৩০ নভেম্বরের মধ্যে হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়। অভ্যন্তরীণ ই-সেবা মডিউলের ই-প্রাইমারি সিস্টেম সফটওয়ারের মাধ্যমে সকল পুরাতন সরকারি ও সদ্য জাতীয়করণ করা এবং পরীক্ষণ বিদ্যালয়ের যাবতীয় তথ্য ও শিক্ষকদের ব্যক্তিগত সকল তথ্য সঠিকভাবে হালনাগাদ করা হয়।

শিক্ষাঙ্গন এর আরও খবর
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল

এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু

শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রি করলে ৫০০০ টাকা জরিমানা

শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রি করলে ৫০০০ টাকা জরিমানা

সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top