logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়


প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২২, ২:০৫:৪৯

পাকিস্তানকে হারিয়ে নারী বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। ৯ রানে জিতে বিশ্বকাপে জয়ের খাতা খুললো নিগার সুলতানা জ্যোতির দল। হ্যামিল্টনের সেডন পার্কে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রান করেছিল বাংলাদেশ। জবাবে ২২৫ রানের বেশি করতে পারেনি পাকিস্তান নারী দল। বৃথা গেল পাক ওপেনার সিদ্রা আমিনের সেঞ্চুরি। এ নিয়ে বিশ্বকাপে টানা ১৮ ম্যাচে হার দেখলো পাকিস্তান।

টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৩৭ রান পায় বাংলাদেশ। উইকেটরক্ষক ব্যাটার শামীমা সুলতানা ১৭ রান করে ক্রিজ ছাড়লে জুটি ভাঙে। দ্বিতীয় উইকেটে শারমিন ও ফারজানার ৪২ রানের জুটিতে এগোতে থাকে টাইগ্রেসরা। সাবলীল খেলতে থাকা শারমিন ৫৫ বলে ৬ চারে ৪৪ রান করে বিদায় নেন। এরপর নিগারকে নিয়ে তৃতীয় উইকেটে ৯৬ রানের দারুণ জুটি গড়ে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর পাওয়ায় মুখ্য ভূমিকা রাখেন ফারজানা। ফিফটির কাছাকাছি যাওয়া টাইগ্রেস অধিনায়কের বিদায়ের ভাঙে জুটি। ৬৪ বলে এক চারে ৪৬ রান করে তিনি ফাতিমা সানার বলে লেগ বিফোরে কাটা পড়েন।

তিনে নামা ফারজানা ১১৫ বলে করেন ৭১ রান। যাতে ছিল ৫টি বাউন্ডারির মার। বিশ্বকাপে ব্যাক টু ব্যাক হাফসেঞ্চুরির দেখা পেলেন তিনি। শেষ ১০ ওভারে অবশ্য নিগারের দল ৫৯ রানের বেশি তুলতে পারেনি, হারিয়েছে ৪ উইকেট।

Bangladesh beat Pakistan by 9 runs to win their first ever ICC Women’s Cricket World Cup match ????#CWC22 pic.twitter.com/ktZkJXB7DX

— ICC (@ICC) March 14, 2022

জবাবে শুরুতে দারণ সূচনা পায় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ৯১ রানে জুটি গড়ে বাংলাদেশকে চিন্তায় ফেলে দিয়েছেন নাহিদা খান ও সিদরা আমিন। ৬৭ বলে ৪৩ রান করে নাহিদা সাজঘরে ফিরলেও আমিন দলের হাল ধরেন অধিনায়ক বিসমাহ মারুফের সাথে। দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন ৬৪ রানের জুটি। ৪৮ বলে ৩১ রান করে অধিনায়ক বিদায় নিলে পাকিস্তান খেই হারায়। টপ অর্ডার ছাড়া পাকিস্তানের অন্য ব্যাটাররা মাথা তুলে দাঁড়াতে পারেননি বাংলাদেশের সামনে। ১৮৩ রানে পাকিস্তান তৃতীয় উইকেট হারানোর পর একে একে উইকেট তুলে নিতে থাকে বাংলাদেশ।

এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুললেও পাকিস্তানকে জেতাতে পারেননি সিদরা আমিন। ১৪০ বলে ১০৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২২৫ রান।

বাংলাদেশের পক্ষে ফাহিমা খাতুন তিনটি এবং রুমানা আহমেদ দুটি উইকেট শিকার করেন। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফাহিমা।

 

খেলা এর আরও খবর
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা

পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা

‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!

‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!

ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন লঙ্কান ক্রিকেটার

ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন লঙ্কান ক্রিকেটার

বিপিএলের ২ ম্যাচ বাতিল

বিপিএলের ২ ম্যাচ বাতিল

সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top