logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. লন্ডনের হোয়াইটচ্যাপেল স্টেশনে বাংলায় সাইন‌বোর্ড

লন্ডনের হোয়াইটচ্যাপেল স্টেশনে বাংলায় সাইন‌বোর্ড

প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২২, ৬:১০:৩১

যুক্তরা‌জ্যের পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল স্টেশনে ইং‌রে‌জির পাশাপা‌শি বাংলায় লেখা সাইন‌বোর্ড লাগা‌নো হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার ভো‌রে ‘হোয়াইটচ্যাপেল স্টেশনে স্বাগতম, হোয়াইটচ্যাপেল স্টেশন’ এরকম ৮-৯‌টি সাইন‌‌বোর্ড লাগা‌নো হয়। সকা‌লে প্রবাসি বাংলা‌দেশীরা প্র‌বেশমুখসহ স্টেশ‌নের বি‌ভিন্ন জায়গায় বাংলা লেখা লক্ষ্য ক‌রেন।

ব্যস্ততম এই স্টেশন দিয়ে প্রতিদিন হাজার হাজার ভিন্ন ভাষাভাষী ও জাতিসত্ত্বার মানুষ চলাচল করে। এদের মধ্যে বাংলাদেশির সংখ্যাও অনেক। তাই এর নাম বাংলায় লেখার দাবি ছিল দীর্ঘদিন আগে থেকেই। এরই ধারাবাহিকতায় গত বছ‌রের ১৭ ডিসেম্বর লন্ড‌নের শ্যাডওয়েলের বাসিন্দা আব্দুল কাইয়ূম চৌধুরী একটি চিঠি লেখেন লন্ডন মেয়র, টাওয়ার হ্যামলেটসের মেয়র, স্থানীয় এমপিসহ ট্রান্সপোর্ট ফর লন্ডনকে।

চিঠির উত্তর পাওয়া যায় গত ১৭ ফেব্রুয়ারি। ট্রান্সপোর্ট ফর লন্ডনের মুখপাত্র জেরী হোয়াইট চিঠিতে জানান, ‘আব্দুল কাইয়ূম চৌধুরীর লেখা চিঠিসহ আরও বিভিন্ন জায়গা থেকে এই দাবি উত্থাপিত হওয়ায় ট্রান্সপোর্ট ফর লন্ডন ইংরেজির পাশাপাশি বাংলায় স্টেশনের নাম লেখার প্রয়োজনীয়তা নিয়ে সম্ভাব্যতা যাচাই করেছে। তারা সকল পর্যায়ের কাজ শেষ করে হোয়াইটচ্যাপেল স্টেশনে ইংরেজির পাশাপাশি বাংলা স্টেশনের নাম লেখার সিদ্ধান্ত নিয়েছে।’

এছাড়া ব্রিটেনের প্রাচীনতম বাংলা সাপ্তাহিকী ‘জনমত’ স্টেশ‌নের সাইন বাংলায় লেখায় জন্য ক্যাম্পেইন ক‌রে।

জানা গে‌ছে, বাংলায় লেখা সাইন‌বোর্ড স্থাপ‌নে প্রায় ২০হাজার পাউন্ট খরচ হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার সাইন‌‌বোর্ড লাগা‌নো হ‌লেও আগামী ১৫মার্চ (মঙ্গলবার) আনুষ্ঠা‌নিকভা‌বে সাইন‌ উন্মোক্ত করা হ‌বে। লন্ড‌নের মেয়র ছা‌দিক খান ও
টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস ও ডেপু‌টি মেয়র আসমা বেগম বাংলায় লেখা সাইন‌‌বোর্ড উদ্বোধন করার কথা র‌য়ে‌ছে।

যুক্তরাজ্য প্রবাসি ড্যা‌নিয়াল আহ‌মেদ ব‌লেন, বাঙালি সম্প্রদায়ের জন্য এ‌টি একটি রোমাঞ্চকর দিন। লন্ডনের হোয়াইটচ্যাপেল আন্ডারগ্রাউন্ড স্টেশনের নাম ইংরেজির পাশাপাশি বাংলাতেও লেখা আছে। এটি নিঃসন্দেহে আমা‌দের বড় অর্জন।

বাংলা‌দেশ থে‌কে সম্প্র‌তি আসা সা‌কিব আহমদ মিঠু ব‌লেন, ‘হোয়াইটচ্যাপেল স্টেশনে বাংলা লেখার মাধ্য‌মে যুক্তরা‌জ্যে ভার্চুয়াল ম্যা‌পে বাংলা ঢু‌কে গেল, বাংলা ভাষা আর্ন্তজা‌র্তিকভা‌বে আরও এ‌গি‌য়ে গেল। যারা এমন উ‌দ্যেগ নি‌য়ে‌ছেন তা‌দের প্র‌তি বাংলা‌দেশী হি‌সে‌বে কৃতজ্ঞতা প্রকাশ কর‌ছি।’

যুক্তরা‌জ্যের টুএ নিউ‌জের সম্পাদক সাংবা‌দিক মো. আব্দুল হান্নান ব‌লেন, ‘বি‌লেত বাংলা‌দেশী‌দের জন্য আজকের দিন‌টি ঐ‌তিহ‌া‌সিক ও স্মরণীয় হ‌য়ে থাক‌বে। কারণ যুক্তরা‌জ্যে প্রথম কোন স্টেশ‌নে ইং‌রে‌জির পাশাপা‌শি বাংলায় সাইন‌বোর্ড লাগা‌নো হ‌য়ে‌ছে। এই খব‌রে দারুণ খু‌শি ক‌মিউ‌নি‌টির মানুষজন। এটা বাংলাদেশীদের আরেকটি অর্জন।’

প্রসঙ্গত, বাংলা‌দেশী‌দের দা‌বির প্রে‌ক্ষি‌তে ‘টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের খরচে বাংলায় লেখা হবে’ এমন শর্ত জুড়ে দিয়েই ট্রান্সপোর্ট ফর লন্ডন এই অনুমোদন দিয়েছে।

ইউ কে এর আরও খবর
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে

লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে

সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ

সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ

সর্বশেষ সংবাদ
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের
বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ
গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top