logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. পুতিনের বেপরোয়া পদক্ষেপ ইউরোপের জন্য হুমকি: বরিস জনসন

পুতিনের বেপরোয়া পদক্ষেপ ইউরোপের জন্য হুমকি: বরিস জনসন

প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২২, ৯:৩৪:১৬

২৪ ফেব্রুয়ারি ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর থেকেই ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালাতে শুরু করেছেন রুশ সেনারা। এরপর থেকে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি শহর ও পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের দখল নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়ান বাহিনী।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মনে করছেন, ইউক্রেনে আগ্রাসন চালাতে গিয়ে রীতিমতো বেপরোয়া হয়ে উঠেছেন রুশ প্রেসিডেন্ট। তার এসব বেপরোয়া পদক্ষেপ সমগ্র ইউরোপের নিরাপত্তাকে সরাসরি হুমকির মুখে ফেলছে বলে সতর্ক করেছেন তিনি।

শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ফোনকলে কথা বলেছেন জনসন। সেখানে এই মন্তব্য করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

শুক্রবার ভোরের দিকে ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় রুশ বাহিনী। এটি ইউক্রেন ও সমগ্র ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রুশ বাহিনীর হামলায় সেখানে আগুন লেগে যায়।

পরবর্তীতে ফায়ার সার্ভিসের তৎপরতায় বিদুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানায় ইউক্রেনের জাতীয় জরুরি পরিষেবা। এদিকে হামলার পর জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নিজেদের দখলে নিয়েছে রাশিয়ান বাহিনী।

এর আগে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পরই জেলেনস্কিকে ফোন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

জনসন জানান, পরিস্থিতির যেন অবনতি না ঘটে তা নিশ্চিত করার জন্য যুক্তরাজ্য যথাসাধ্য চেষ্টা করবে। তিনি আগামী কয়েক ঘণ্টার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছেন। যুক্তরাজ্য রাশিয়া এবং ঘনিষ্ঠ অংশীদারদের সাথে অবিলম্বে বিষয়টি উত্থাপন করবে।

এদিকে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার বিষয়টিকে গভীর উদ্বেগজনক বলে অভিহিত করেছেন ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র।

তিনি বলেন, ‘রাশিয়াকে অবিলম্বে পাওয়ার স্টেশনে হামলা বন্ধ করতে হবে। এ ব্যাপারে উভয় নেতাই একমত হয়েছেন। একইসঙ্গে প্ল্যান্টে জরুরি পরিষেবার জন্য নিরবচ্ছিন্ন অ্যাক্সেসের অনুমতি দিতে হবে।’

ইউ কে এর আরও খবর
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে

লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে

সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ

সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ

সর্বশেষ সংবাদ
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের
বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ
গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top