logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. মার্চের মাঝামাঝিতে মাধ্যমিকে পুরোদমে ক্লাস শুরু: শিক্ষামন্ত্রী

মার্চের মাঝামাঝিতে মাধ্যমিকে পুরোদমে ক্লাস শুরু: শিক্ষামন্ত্রী

প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২২, ৮:০৬:৫৩

করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় প্রাথমিকের পর চলতি মাসের মাঝামাঝিতে মাধ্যমিকের ক্লাস পুরোদমে শুরু করার আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ শুক্রবার রাজধানীর গুলশানে ‘স্টাডি ইন ইন্ডিয়া এডুকেশন ফেয়ার-২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আশা করছি, এ মাসের মাঝামাঝি থেকেই আমরা মাধ্যমিকে পুরোদমে ক্লাস শুরু করতে পারব।’

করোনার দুই ডোজ টিকা পাওয়া শিক্ষার্থীদের নিয়ে গত ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ে সরাসরি ক্লাস শুরু করা হয়। এর আগে একমাস অনলাইনে ক্লাস নেওয়া হয়। তবে মাধ্যমিকের ক্লাস সপ্তাহের সবদিন নেওয়া হয়নি। শ্রেণিভিত্তিক রুটিনে সীমিত রুটিনে সীমিত সংখ্যায় ক্লাস হচ্ছে ষষ্ঠ থেকে দশম পর্যন্ত।

পুরোদমে ক্লাস শুরু হলে ‘ব্লেন্ডেড এডুকেশন’ কীভাবে চলবে জানতে চাইলে দীপু মনি বলেন, ‘আমরা নীতিমালা তৈরি করছি। ২৬ মার্চ প্রধানমন্ত্রীর কাছে সেটা তুলে দেওয়ার কথা রয়েছে, এ জন্য কার্যক্রম চলছে। সেটা হয়ে গেলে ঠিক করব কীভাবে, কোথায়, কখন প্রয়োগ করব। সেক্ষেত্রে আমাদের অনেক প্রস্তুতি নিতে হবে। আমরা যে অনলাইন ক্লাস করছি সেটা সেই অর্থে পুরো ব্লেন্ডেড এডুকেশন না।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘সরাসরি ও অনলাইন ক্লাসের মিশ্র পদ্ধতিকে বলা হচ্ছে ব্লেন্ডেড এডুকেশন। সেজন্য শ্রেণিকক্ষগুলোকে সেভাবে তৈরি করতে হবে। আমাদের প্রশিক্ষণ চলছে, এটা আরও দিতে হবে। কাজেই এই মুহূর্তে সব কাজ হয়ে যাচ্ছে তা কিন্তু না।’

দীপু মনি মনে করেন, করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে হওয়া উচিত, সেটাই যৌক্তিক।

শিক্ষাঙ্গন এর আরও খবর
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী

এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল

এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী

সর্বশেষ সংবাদ
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
<span style='color:#ff0000;font-size:16px;'>আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা</span> <br> ৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
<span style='color:#ff0000;font-size:16px;'>জুলাই হত্যাকাণ্ড</span> <br> হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
জুলাই হত্যাকাণ্ড
হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top