logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ৪ জ্যেষ্ঠ কর্মকর্তার পদত্যাগ

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ৪ জ্যেষ্ঠ কর্মকর্তার পদত্যাগ

প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ৮:১১:৪৩

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপর ক্রমবর্ধমান চাপের মধ্যে বৃহস্পতিবার তার চারজন জ্যেষ্ঠ সহকারী কয়েক ঘণ্টার মধ্যে পদত্যাগ করেছেন।

এই চার কর্মকর্তা হলেন-বরিসের কার্যালয়ের কমিউনিকেশন ডিরেক্টর জ্যাক ডয়েল, হেড অব পলিসি মুনিরা মির্জা, চিফ অব স্টাফ ড্যান রোজেনফিল্ড ও সরকারের জ্যেষ্ঠ আমলা মার্টিন রেনোল্ডস। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডাউনিং স্ট্রিটে করোনা লকডাউনের বিধি ভেঙে পার্টি আয়োজনের দায়ে চাপের মুখে থাকায় ও বরিসের অতিরিক্ত কথা বলার স্বভাবের কারণে এ কর্মকর্তা পদত্যাগ করেছেন।

এই পদত্যাগ প্রসঙ্গে ডয়েল বলেছেন, সাম্প্রতিক কয়েক সপ্তাহ তার জীবনের জন্য কঠিন সময়। তবে তিনি সব সময় দুই বছর পর এ পদ ছেড়ে চলে যেতে চেয়েছিলেন।

এদিকে রোজেনফিল্ডের পদত্যাগ প্রসঙ্গে বরিসের কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটের এক কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার সকালে তিনি পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে দিয়েছেন।

তবে এ পদে অন্য কেউ যুক্ত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। বরিসের প্রধান ব্যক্তিগত সচিবের দায়িত্ব পালন করছেন মার্টিন রেনোল্ডস। তার ক্ষেত্রেও এক ধরনের পদক্ষেপ নেওয়া হবে। তবে এ পদের দায়িত্ব ছাড়ার পর তিনি আগের দায়িত্বে ফরেন অফিসে ফিরতে পারবেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী বরিস দেশটির বিরোধী দলের নেতা কেইর স্টারমার সম্পর্কে মিথ্যা অভিযোগ তোলায় পদত্যাগ করেছেন মুনিরা মির্জা।

বরিসের সহযোগীদের পদত্যাগের ঘোষণা আসার পর বিরোধী দল লেবার পার্টির উপনেতা অ্যাঞ্জেলা রেনার এ নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, বরিসের শীর্ষ উপদেষ্টা ও সহযোগীরা পদত্যাগে করছেন। এটা চূড়ান্ত সময় নিজেকে আয়নায় দেখার। বরিস নিজেই সমস্যা কি না, সেটা বিবেচনার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

ইউ কে এর আরও খবর
তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য

তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য

যুক্তরাজ্যে বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন

যুক্তরাজ্যে বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন

যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি

যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি

বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ

বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ

সর্বশেষ সংবাদ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু
খামেনির মেয়ে-জামাতা-নাতি নিহত
খামেনির মেয়ে-জামাতা-নাতি নিহত
হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক
সিটি করপোরেশন নির্বাচন কবে, জানালেন ইসি মাছউদ
সিটি করপোরেশন নির্বাচন কবে, জানালেন ইসি মাছউদ
খামেনি যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা হয়ে উঠলেন
খামেনি যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা হয়ে উঠলেন
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত
জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ
জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ
১২ মার্চ সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
১২ মার্চ সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
জিয়াউল আহসান ছিলেন ‘নিয়ন্ত্রণের বাইরে’, জেরায় বললেন ইকবাল করিম ভূঁইয়া
জিয়াউল আহসান ছিলেন ‘নিয়ন্ত্রণের বাইরে’, জেরায় বললেন ইকবাল করিম ভূঁইয়া
প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ
রমজানে দয়া করে বাড়তি দাম নেবেন না: ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী
রমজানে দয়া করে বাড়তি দাম নেবেন না: ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী
সিলেটসহ ছয় সিটিতে নতুন প্রশাসকের সবাই বিএনপি নেতা, তাঁরা কারা
সিলেটসহ ছয় সিটিতে নতুন প্রশাসকের সবাই বিএনপি নেতা, তাঁরা কারা
ঈদের আগেই ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা
ঈদের আগেই ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা
মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top