logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. এক বছরের প্রেম শেষে বিয়ের সিদ্ধান্ত

এক বছরের প্রেম শেষে বিয়ের সিদ্ধান্ত


প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২২, ১০:৫৭:৪৬

বিয়ে করছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনুভা তিশা। ইতোমধ্যে হয়েছে বাগদানও। পাত্র সৈয়দ প্রিন্স আসকার।  হাইভোল্টেজ নামে একটি এজেন্সিতে কর্মরত তিনি।

জানা যায়, শনিবার (১৫ জানুয়ারি) অভিনেত্রীর বনশ্রীর বাসায় বাগদান সম্পন্ন হয়েছে। এতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বাগদান সেরেই রবিবার সকালে তিশা যোগ দেন সকাল আহমেদের ওয়েব ফিল্ম ‘হরিজন পল্লী’র শুটিংয়ে, রাজবাড়ীতে।

পাত্র প্রসঙ্গে তিশা বলেন, ‘‘আসকারের সঙ্গে আমার পরিচয় হয় ২০২০ সালের ডিসেম্বর মাসে। এরপর আমরা প্রায় ফোনে কথা বলেছি। তিন মাস পর্যন্ত দুজন দুজনকে ‘আপনি’ করেই বলতাম। এরপর দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। আমি আমার সম্পর্কে শুরুতেই তাকে সবকিছু জানাই। এরপর দুজনেই সিরিয়াস হয়ে যাই। পরিবারকে জানালে তারা বিয়ের জন্য সম্মতি দেয়।’’

নিজের প্রসঙ্গে তিশা বলেন, ‘আমার যেহেতু দুটি মেয়ে রয়েছে, তাই আসকারের পরিবার বিষয়টি কীভাবে নেয়, সেটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাদের মতামত আমার কাছে খুবই ভালো লেগেছে। তারা আমার সবকিছু ইতিবাচকভাবে নিয়েছেন। আসকারের বাবা নেই, মা আছেন। তিনি আমার বিষয়টি পুরোপুরি জেনেই মতটা দেন।’

বিয়ে নিয়ে এই অভিনেত্রী আরও বলেন, ‘গতকাল আমার বনশ্রীর বাসায় বাগদান হয়। তখনই দুই পরিবারের সদস্যরা বিয়ের তারিখ নিয়ে কথা বলেন। আগামী ২ ফেব্রুয়ারি আমাদের আকদ (বিয়ে) হবে। এ সময় শুধু দুই পরিবারের সদস্যরা এবং আমার কাছের কিছু মানুষজন উপস্থিত থাকবেন। এরপর হবে বিবাহোত্তর সংবর্ধনা।’

তাসনুভা তিশা অনেক দিন ধরেই কাজ করছেন নাটক, ওয়েব ও বিজ্ঞাপনে। এরমধ্যে দারুণ আলোচনায় আসেন শিহাব শাহীনের ওয়েব সিরিজ ‘আগস্ট ১৪’-তে ঐশী চরিত্রে অভিনয় করে।

 

বিনোদন এর আরও খবর
রণবীর বেছে নিলেন দীপিকাকে

রণবীর বেছে নিলেন দীপিকাকে

দীপিকাকে নিয়ে আবেগে ভাসছেন শাহরুখ

দীপিকাকে নিয়ে আবেগে ভাসছেন শাহরুখ

আয়েশা ওমরের ‘লাজাওয়াল ইশক’ ঘিরে অনলাইনে তোলপাড়

আয়েশা ওমরের ‘লাজাওয়াল ইশক’ ঘিরে অনলাইনে তোলপাড়

আসছে ‘গদর ৩’, তবে কি পরিচালকের সঙ্গে দ্বন্দ্ব মিটছে আমিশার?

আসছে ‘গদর ৩’, তবে কি পরিচালকের সঙ্গে দ্বন্দ্ব মিটছে আমিশার?

সর্বশেষ সংবাদ
নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান
নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান
৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ
৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ
রুমিন ফারহানার আসনে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু
রুমিন ফারহানার আসনে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু
খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু
খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড়
সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড়
হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
দেশে ভোট উৎসব শুরু
দেশে ভোট উৎসব শুরু
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই
নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা
নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা, তারেক রহমান ও শফিকুর রহমান কোথায় ভোট দেবেন?
প্রধান উপদেষ্টা, তারেক রহমান ও শফিকুর রহমান কোথায় ভোট দেবেন?
সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট
সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট
<span style='color:#ff0000;font-size:16px;'>বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা</span> <br> প্রধান উপদেষ্টার সম্পদ সাড়ে ১৫ কোটি টাকার বেশি
বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা
প্রধান উপদেষ্টার সম্পদ সাড়ে ১৫ কোটি টাকার বেশি
এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
পবিত্র শবেবরাত আজ
পবিত্র শবেবরাত আজ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top