logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সিলেট-তামাবিল সড়ক ৬ লেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেট-তামাবিল সড়ক ৬ লেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২১, ৬:৫৮:২৮

সিলেট-তামাবিল সড়ক ৬ লেনে উন্নীতকরন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৪ অক্টোবর) ঢাকা-সিলেট ও ঢাকা-তামাবিল উভয় মহাসড়কে পৃথক এসএমভিটি লেনসহ ৬-লেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকার প্রধান। একই সময় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে পায়রা নদীর ওপর সেতুর উদ্বোধন করেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘সিলেটের সড়কগুলো ছয় লেনে উন্নীত করার ফলে দারুণ কিছু সুযোগ আসবে। রাস্তাটা হয়ে গেলে যে যোগাযোগটা বাড়বে, তার জন্য আমাদের দেশের বিশেষ উন্নতি হবে। আন্তর্জাতিক সড়ক নেটওয়ার্কেও বাংলাদেশ যুক্ত হওয়ার সুযোগ পেয়ে যাবে।’

শেখ হাসিনা বলেন, ‘যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়ন হয়। সেটাই আমাদের লক্ষ্য। সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।

প্রসঙ্গত, দুই পাশে ধীরগতির যানবাহনের জন্য সার্ভিস লেনসহ ছয় লেনের সড়কটি দুটি প্রকল্পের মাধ্যমে ঢাকা-সিলেট এবং সিলেট-তামাবিল অংশে বাস্তবায়ন হবে। সড়কটি সাসেক (সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন) রোড করিডরের অংশ।

দুই প্রকল্পের মধ্যে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি ‘সাসেক ঢাকা-সিলেট করিডর-৬ লেন সড়ক উন্নয়ন প্রকল্প’ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পায়। ১৬ হাজার ৯১৮ কোটি ৫৯ লাখ টাকার এ প্রকল্প বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ অধিদপ্তর। ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে এ সড়কের কাজ শেষ হবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এতে ঋণ দিচ্ছে।

মোট ছয়টি প্যাকেজে এ কাজ শেষ হবে। এরই মধ্যে দুটি প্যাকেজের দরপত্র আহ্বান করা হয়েছে। দীর্ঘপথে যাত্রার ক্লান্তি দূর করতে যাত্রী ও চালকদের বিশ্রামের জন্য ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে দুটি আধুনিক সার্ভিস এরিয়া নির্মাণ করা হবে।

আর গত ১ সেপ্টেম্বর সিলেট-তামাবিল মহাসড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন করে একনেক। ৫৬ কিলোমিটারের এ সড়কে ৩ হাজার ৫৮৩ কোটি ২৪ লাখ টাকা ব্যয় হবে। এতে ঋণ দিচ্ছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)।

২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে এ অংশের কাজ শেষ হবে। এরই মধ্যে টেন্ডার ডকুমেন্টের কাজ শেষ হয়েছে। ডিজাইন রিভিউয়ের কাজ চলছে। কিছুদিনের মধ্যেই দরপত্র আহ্বান করা হবে।

জাতীয় এর আরও খবর
হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী

হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক

সিটি করপোরেশন নির্বাচন কবে, জানালেন ইসি মাছউদ

সিটি করপোরেশন নির্বাচন কবে, জানালেন ইসি মাছউদ

১২ মার্চ সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

১২ মার্চ সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

সর্বশেষ সংবাদ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু
খামেনির মেয়ে-জামাতা-নাতি নিহত
খামেনির মেয়ে-জামাতা-নাতি নিহত
হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক
সিটি করপোরেশন নির্বাচন কবে, জানালেন ইসি মাছউদ
সিটি করপোরেশন নির্বাচন কবে, জানালেন ইসি মাছউদ
খামেনি যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা হয়ে উঠলেন
খামেনি যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা হয়ে উঠলেন
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত
জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ
জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ
১২ মার্চ সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
১২ মার্চ সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
জিয়াউল আহসান ছিলেন ‘নিয়ন্ত্রণের বাইরে’, জেরায় বললেন ইকবাল করিম ভূঁইয়া
জিয়াউল আহসান ছিলেন ‘নিয়ন্ত্রণের বাইরে’, জেরায় বললেন ইকবাল করিম ভূঁইয়া
প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ
রমজানে দয়া করে বাড়তি দাম নেবেন না: ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী
রমজানে দয়া করে বাড়তি দাম নেবেন না: ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী
সিলেটসহ ছয় সিটিতে নতুন প্রশাসকের সবাই বিএনপি নেতা, তাঁরা কারা
সিলেটসহ ছয় সিটিতে নতুন প্রশাসকের সবাই বিএনপি নেতা, তাঁরা কারা
ঈদের আগেই ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা
ঈদের আগেই ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা
মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top