logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. দেশে করোনায় মৃত্যু ২৪ হাজার ছাড়ালো

দেশে করোনায় মৃত্যু ২৪ হাজার ছাড়ালো

প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২১, ৮:০১:২৬

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু সরকারি হিসাবে ২৪ হাজার ছাড়ালো।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, করোনা আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত মোট ২৪ হাজার ১৭৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ছয় হাজার ৬৮৪ জন। তাদের নিয়ে দেশে করোনায় এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জন।

আর গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৭১ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হলেন ১২ লাখ ৯২ হাজার ৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩১ হাজার ৪০৩টি আর এই সময়ে নমুনা পরীক্ষা হয়েছে ৩৩ হাজার একটি।

দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮৪ লাখ আট হাজার ৫২১টি জানিয়ে অধিদফতর জানায়, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৬২ লাখ ২০ হাজার ৭০৯টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ২১ লাখ ৮৭ হাজার ৮১২টি।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগী শনাক্তের হার ২০ দশমিক ২৫ শতাংশ; আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৮৭ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ১১ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৭০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮৭ জনের মধ্যে পুরুষ ১০১ জন আর নারী ৮৬ জন। দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৫ হাজার ৯৪৩ জন আর নারী আট হাজার ২৩২ জন।

এরমধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে আছেন দুই জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২০ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১০ জন আর ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন চার জন।

অধিদফতর জানায়, মারা যাওয়া ১৮৭ জনের মধ্যে ঢাকা বিভাগের ৭১ জন, চট্টগ্রাম বিভাগের ৩৯ জন, রাজশাহী বিভাগের ১২ জন, খুলনা বিভাগের ২১ জন, বরিশাল বিভাগের আট জন, সিলেট ও রংপুরের ১৩ জন করে আর ময়মনসিংহ বিভাগের রয়েছেন ১০ জন।

এরমধ্যে ১৪১ জনের মৃত্যু ‍হয়েছে সরকারি হাসপাতালে, ৪২ জন মারা গেছেন বেসরকারি হাসপাতালে, বাড়িতে মারা গেছেন তিন জন আর হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে একজনকে।

জাতীয় এর আরও খবর
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ

রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা

বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা

সর্বশেষ সংবাদ
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের
বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ
গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top