logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. ‘বিয়েই করিনি, তাই ডিভোর্সের প্রশ্নই উঠে না’

‘বিয়েই করিনি, তাই ডিভোর্সের প্রশ্নই উঠে না’


প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২১, ৬:৪০:৫০

সম্পর্কের জটিলতা নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনায় পশ্চিম বঙ্গের জনপ্রিয় নায়িকা ও নেত্রী নুসরাত জাহান। গুঞ্জন ছিলো, স্বামী নিখিল জৈনের সাথে সম্পর্কের অবনতি হয়েছে। শুধু তাই নয়, তাদের মধ্যে বিচ্ছেদেরও কথা শোনা যাচ্ছিলো। এ বিষয়ে শুরু থেকেই চুপ ছিলেন নায়িকা নুসরাত।

এবার নিজের সম্পর্ক ও বিচ্ছেদের গুঞ্জন নিয়ে বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় এই নায়িকা। বললেন, নিখিল জৈনকে তিনি বিয়েই করেননি, তাই ডিভোর্সের প্রশ্নই আসে না!
২০১৯ সালের ১৯ জুন নিখিল জৈনের সঙ্গে ধুমধাম অনুষ্ঠান করে বিয়ে সেরেছিলেন নুসরাত। দু-বছরের মাথায় কী এমন হলো যে, সেই বিয়েকে অস্বীকার করছেন এই নায়িকা।

বুধবার এই তারকা সাংসদ বলেন, ‘তুরস্কের বিবাহ আইন অনুসারে ওই বিয়েটা অবৈধ। তারউপর এটা যেহেতু হিন্দু-মুসলিম বিয়ে সেক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে এই বিয়েতে স্বীকৃতি দরকার। সেটা হয়নি। ফলে এটা বিয়েই নয়’।

মিডিয়ায় বিবৃতি জারি করে নুসরাত আরও জানান, ‘আইনের চোখে এটাই বিয়েই নয়, বরং একটা রিলেশনশিপ বা বলা যায় লিভ ইন রিলেশনশিপ। তাই ডিভোর্সের প্রশ্নটাই উঠে না। আমারা বহুদিন আগেই আলাদা হয়ে গিয়েছি। তবে আমি এই নিয়ে কিছু বলতে চাইনি। কারণ আমার ব্যক্তিগত জীবনটা আমি ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম। তাই আমি কী করছি, সেটা ওই বিচ্ছেদের উপর ভিত্তি করে নির্ভরশীল নয়। আমাকে নিয়ে সংবাদমাধ্যমের বা অন্য যে কারোর প্রশ্ন তোলাটা সাজে না। এই বিয়েটা আইন সম্মত নয়, বৈধ এবং কার্যকর নয়’।
নুসরাতের দীর্ঘ এক পাতার বিবৃতিতে একবারও নিখিলের নাম উল্লেখ করেননি অভিনেত্রী। কখনও ‘সামওয়ান’, কখনও ‘এনিওয়ান’ আবার ‘রিচ গাই’ হিসেবে সম্বোধন করেছেন নিখিল জৈনকে।

বিয়ের বৈধতা নিয়ে কথা বলা ছাড়াও নিখিলের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তিনি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা নিয়েছেন। রাতেরবেলা অদ্ভুত সময়ে টাকা নিয়েছেন বিচ্ছেদ হওয়ার পরেও। আমি ইতিমধ্যেই ব্যাংক কর্তৃপক্ষকে বিষয়টা জানিয়েছি। খুব তাড়াতাড়ি পুলিশেও অভিযোগ দায়ের করব।

অভিনেত্রীর দাবি, তার এবং পরিবারের অনেকেরই ব্যাংক অ্যাকাউন্ট নিখিল দেখাশোনা করতেন। নুসরাতের অজান্তে এবং কোনওরকম অনুমতি না নিয়েই তার টাকা ভুল ভাবে ব্যবহার করেছেন নিখিল। পাশাপাশি নুসরাতের নিজস্ব গয়না সহ দামি জিনিষপত্র নাকি নিখিল ও তার পরিবার আটকে রেখেছে।

এমন গুরুতর অভিযোগ নিয়ে পরবর্তীকে মুখ খুলেন নিখিল। পরিষ্কারভাবে জানান, ‘আমি কোনওদিন মন্তব্য করব না উনার (নুসরাত) এই অভিযোগ নিয়ে। কারণ এই বিষয়টি আদালতে বিচারাধীন। কোর্টে সিভিল স্যুট দাখিল করা রয়েছে। এবং আইনজীবীরা তাদের কাজ করছেন’।

গহনা আটকে রাখা নিয়ে পালটা প্রশ্ন করা হলে নিখিল বলেন, ‘ওই সব নিয়ে আমি কিছু বলতে চাই না। আপনারা সবাই জানেন আমি ওর জন্য কী করেছি না করেছি, তাই এই অভিযোগ নিয়ে কিছু বলবার নেই। কোর্টে যা ফাইল করবার আমি সেটা করে দিয়েছি’।

গত মার্চ মাসে নিখিল জৈন নুসরাতের বিরুদ্ধে আলিপুর আদালতে দেওয়ানি মামলা দায়ের করেছেন। আগামী মাসের ২০ তারিখ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।

বিনোদন এর আরও খবর
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া

ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া

ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর

ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর

রণবীর বেছে নিলেন দীপিকাকে

রণবীর বেছে নিলেন দীপিকাকে

দীপিকাকে নিয়ে আবেগে ভাসছেন শাহরুখ

দীপিকাকে নিয়ে আবেগে ভাসছেন শাহরুখ

সর্বশেষ সংবাদ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
<span style='color:#ff0000;font-size:16px;'>বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস</span> <br> লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম
আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম
পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান
পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান
বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের
বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের
শ্রদ্ধা নিবেদন, কথা ও আবৃত্তির মাধ্যমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা দিবস উদযাপন
শ্রদ্ধা নিবেদন, কথা ও আবৃত্তির মাধ্যমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা দিবস উদযাপন
আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেটে জামায়াত আমির</span> <br> সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top