logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. সিলেটে গুল্লি কামালসহ ৬ জন গ্রেপ্তার

সিলেটে গুল্লি কামালসহ ৬ জন গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২১, ৫:১৯:০৫

সিলেট নগরীর সুবিদবাজারে প্রবাসীর বাসা দখল করতে গিয়ে অবশেষে পুলিশের হাতে ধরা পড়ল আলোচিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গুল্লি কামালসহ ৬ জন। রোববার রাত সাড়ে ১০ টার দিকে সাড়াশি অভিযান চালিয়ে কোতোয়ালী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, রোববার সকাল ১১টার দিকে সিলেট নগরীর সুবিদবাজার এলাকার লাভলী রোডে লন্ডন প্রবাসী সুফিয়া বেগমের মালিকানাধীন নির্ঝর ৪৪ নম্বর বাসাটি জোরপূর্বক দখল করে বাসার লোকজনদের বের করে দেয় গুল্লি কামালসহ কয়েকজন জন। এসময় বাসার মালিকদের কাছে চাঁদা দাবি করে এবং বাসায় নিজের সাইনবোর্ডও লাগিয়ে দেয়।

খবর পেয়ে রাতে কোতয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের ৬ জনকে আটক করে। এদের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী।

আটকরা হলো বিশ্বনাথের তপলপুর গ্রামের আপ্তাব আলীর ছেলে মাদক সম্রাট গুল্লি কামাল, নগরীর ঘাসিটুলা মোকামবাড়ি এলাকার কামাল মিয়ার ছেলে আব্দুল আহাদ, মজুমদার পাড়া এলাকার রওশন আলীর ছেলে কামাল হোসেন, একই এলাকার অলিউর রহমানের ছেলে ইমরান আহমদ মুছা, শামীমাবাদ এলাকার সোহেল আহমদের স্ত্রী লিপি বেগম ও একই এলাকার দিলিপ দাসের ছেলে লক্ষী রানী দাস।

আসামীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও জবরদখলের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি এস.এম আবু ফরহাদ।

এলাকাবাসীর বরাত দিয়ে তিনি জানান, সকাল ১১ টার দিকে সময় সিলেটের আলোচিত মাদক ব্যবসায়ী গুল্লি কামালের নেতৃত্বে একদল সন্ত্রাসী লন্ডন প্রবাসী সুফিয়া বেগমের লন্ডনী রোডস্থ ৪৪ নং বাসাটিতে জোরপূর্বক ঢুকে তাদের বের করে দেয়। একই সাথে তাদের কাছে চাঁদা দাবি করে ও প্রাণনাশের হুমকি দেয়।

পরে ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ নিয়ে আসলে তাৎক্ষণিক কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

সিলেট এর আরও খবর
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু

সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট

সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট

ওসমানী মেডিকেলে আগুন, অল্পের জন্য রক্ষা

ওসমানী মেডিকেলে আগুন, অল্পের জন্য রক্ষা

সিলেটের সারি নদে চোরাবালিতে তলিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

সিলেটের সারি নদে চোরাবালিতে তলিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

সর্বশেষ সংবাদ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু
খামেনির মেয়ে-জামাতা-নাতি নিহত
খামেনির মেয়ে-জামাতা-নাতি নিহত
হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক
সিটি করপোরেশন নির্বাচন কবে, জানালেন ইসি মাছউদ
সিটি করপোরেশন নির্বাচন কবে, জানালেন ইসি মাছউদ
খামেনি যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা হয়ে উঠলেন
খামেনি যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা হয়ে উঠলেন
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত
জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ
জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ
১২ মার্চ সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
১২ মার্চ সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
জিয়াউল আহসান ছিলেন ‘নিয়ন্ত্রণের বাইরে’, জেরায় বললেন ইকবাল করিম ভূঁইয়া
জিয়াউল আহসান ছিলেন ‘নিয়ন্ত্রণের বাইরে’, জেরায় বললেন ইকবাল করিম ভূঁইয়া
প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ
রমজানে দয়া করে বাড়তি দাম নেবেন না: ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী
রমজানে দয়া করে বাড়তি দাম নেবেন না: ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী
সিলেটসহ ছয় সিটিতে নতুন প্রশাসকের সবাই বিএনপি নেতা, তাঁরা কারা
সিলেটসহ ছয় সিটিতে নতুন প্রশাসকের সবাই বিএনপি নেতা, তাঁরা কারা
ঈদের আগেই ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা
ঈদের আগেই ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা
মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top